Main Menu

নবীনগরে পৃথক দুই স্থানে দুর্বৃত্তের হামলায় নিহত-১, আহত-১

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৃথক দুই স্থানে মঙ্গলবার গভীর রাতে দুর্বেত্তের হামলায় ১জন নিহত ও ১ জন আহত হয়েছে।
জানা যায়, বড়াইল গ্রামে মৃত সোবহান মিয়ার ছেলে সাধন মিয়া(৫০)কে সোমবার রাতে একই গ্রামের আলামিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা সাধন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অসস্থায় মঙ্গলবার রাতে সে মারা যায়। এ ঘটনায় মৃতের ভাই ফরহাদ মিয়া বাদী হয়ে ৮জনের বিরুদ্ধে মামলা করে।

অপরদিকে উপজেলা কৃষ্ণনগর ইউপির পশ্চিম পাড়ার আবু তাহেরের ছেলে তাজুল ইসলাম(২০)কে রাতে মাছ ধরতে নদীতে গেলে মুখোশ পড়া অবস্থায় দুর্বৃত্তরা নৌকা নিয়ে এসে নদীতে হামলা চালিয়ে নৌকা ছিনিয়ে নেয় ও তাকে গুরুত্বর আহত করে নদীর তীরে ফেলে যায়। পরে সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares