Main Menu

নবীনগরে মহিলার লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিল থেকে জুলেখা বেগম (৩৬) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববারর উপজেলার কাইতলা ইউনিয়নের গোয়ালী গ্রামের বিল থেকে এই লাশ উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়। নিহতের বাড়ি পার্শ্ববর্তী কসবা উপজেলা এলাকায়।
জানা যায়, রোববার সকালে গোয়ালী গ্রামের বিলে একটি লাশ ভাসতে দেখে গ্রামবাসী। বিয়য়টি থানা পুলিশকে অবহিতের পর নবীনগর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে বিলের পানিতে ভাসমান অবস্থায় ওই মহিলার লাশ উদ্ধারশেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।  প্রথমে লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরে পার্শ¦বর্তী কয়েকটি থানায় খবর দেওয়ার পর কসবা থানা থেকে লাশের আত্মীয়-স্বজনরা এসে জুলেখার লাশ শনাক্ত করে। তার বাড়ি কসবা উপজেলার সাতরাছড়ি গ্রামে। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা। নবীনগর থানার পরিদর্শক (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares