Main Menu

পুলিশের কাছ থেকে ডাকাত ছিনতাই সরাইলের সেই ডাকাত ফের গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]


মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ শানু মিয়া (৩০) নামের এক ডাকাতকে ছিনিয়ে নেওয়ার ছয়দিন পর পুলিশ ফের তাকে গ্রেপ্তার করেছে। সরাইল থানার পুলিশ গতকাল রোববার দুপুরে তাকে উপজেলার হাওর বেষ্টিত অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত ৮ জুন রাত ১২ টার দিকে মেঘনা নদীর তীরবর্তী দুবাজাইল গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রামবাসী ধাওয়া করে শানু নামের এক ডাকাতকে আটক করে। ৯ জুন সরাইল থানার এস আই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে গিয়ে ডাকাত শানুকে গ্রেপ্তার করে হাতকড়াসহ দুবাজাইল থেকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। অরুয়াইলে শানুর নিজের বাড়ির কাছে আসামাত্র তার সহযোগী ডাকাত ও স্বজনরা দস্তাদস্তি করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আরশাদ বলেন, রোববার দুপুরে শানুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। হাতকড়াটিও উদ্ধার করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares