Main Menu

মাদরাসার সুপার অপহরনের ১৪ ঘন্টা পর ঢাকা থেকে উদ্ধার

[Web-Dorado_Zoom]


খ.ম.হারুনুর রশীদ ঢালী : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মইনপুর আলহাজ্ব আজহারুল ইসলাম মহিলা দাখিল মাদরাসার সুপার আবু ছালেহ মো. ইকবাল কুমিল্লা থেকে অপহরনের ১৪ ঘন্টা পর ঢাকায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গত শনিবার (১৪ জুন) সন্ধায় কসবা থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
অপহৃতের পারিবারিক সূত্রে জানা গেছে; অপহৃত সুপার মাদরাসার দাপ্তরিক কাজে গত বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে কুমিল্লা শিক্ষা ভবনে যায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহের সামনে থেকে এক দল অপহরনকারী তাকে মাইক্রোবাসে তুলে চোখ-মুখ বেধেঁ ফেলে। পরে ঢাকায় অপহরনকারীদের গোপন আস্তানায় নিয়ে মুঠোফোনে তার পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। এ সময় তাকে শারীরিক ভাবে মারধোর করা হয়। তার কাছে থাকা  নগদ ৮ শ টাকা, বাংলাদেশ ইসলামী ব্যাংক কসবা শাখার ৫০ হাজার টাকার একটি চেক ও মুঠোফোনের সীমকার্ড নিয়ে যায়। অপরহরনকারীরা সুপারের কাছ থেকে ৩শ টাকার অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। খবর পেয়ে রাতেই অপহৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি পুলিশ ও র‌্যাবকে অবহিত করা হয়। পরে অপহরনকারীদল ১৪ ঘন্টা পর গত শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকার আরামবাগ পুলিশ বক্্েরর সামনে চোখ বেধেঁ ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। অপহরনের বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
এ ঘটনায়  অপহৃতের বড় ভাই প্রধান শিক্ষক আবদুল হান্নান বাদী হয়ে গত শনিবার সন্ধায় কসবা থানায় একটি সাধারণ ডাইরী করেছে।
কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মুকাদ্দছ বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডাইরী করে সারাদেশের পুলিশকে অবহিত করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares