নবীনগরে মাদক বিরোধী র্যালী
[Web-Dorado_Zoom]
নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :: নবীনগর উপজেলার যুব ফোরামের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি ডাকবাংলো থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পথসভা করে ।
যুব ফোরামের আহবায়ক সাইফুল ইসলাম রবিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবু মোছা, চেয়ারম্যান এম.এ.খায়ের বারী, ফারুক আহম্মেদ, হাজী বাচ্চু মিয়া, শামিম রেজা, ওমর ফারুক, সোহাগ, লিমন, অলি, আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ্ আল মামুন, মো: আনোয়ার, জেমস প্রমুখ। এমপি বলেন, অবিলম্বে নবীনগরকে মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত করার জন্য যুব সমাজের ভুমিকা অপরিসীম।
« শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ রানা প্লাজা ট্রাজেডির (Previous News)
(Next News) সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে ব্রাক্ষনবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন »



















