
র্যালীটি ডাকবাংলো থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পথসভা করে ।
যুব ফোরামের আহবায়ক সাইফুল ইসলাম রবিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবু মোছা, চেয়ারম্যান এম.এ.খায়ের বারী, ফারুক আহম্মেদ, হাজী বাচ্চু মিয়া, শামিম রেজা, ওমর ফারুক, সোহাগ, লিমন, অলি, আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ্ আল মামুন, মো: আনোয়ার, জেমস প্রমুখ। এমপি বলেন, অবিলম্বে নবীনগরকে মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত করার জন্য যুব সমাজের ভুমিকা অপরিসীম।