Main Menu

December, 2013

 

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : বিজয়নগরে এক যুবক আটক

প্রতিনিধি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে  কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আনোয়ার হোসেন খাদেম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আনোয়ার বি.বাড়িয়া নামে আটক ওই যুবকের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তিনি তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করেন। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি আমাদের জানালে আনোয়ারকে আটক করে বিজয়নগর থানায় আনা হয়।


নাসিরনগরে মাদ্রাসার ছাত্রী অপহরণ

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মনবাড়িয়াঃ বিয়েতে রাজি না হওয়া ৮ম শ্রেনী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে অপহরন করে নিয়ে গেছে অপহরনকারীরা। ঘঠনাটি ঘটেছে ১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামে । মামলা ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, শ্যামপুর গ্রামের মোঃ নুর আলমের মেয়ে শ্যামপুর মাদ্রাসার ৮ম শ্রেণী পড়–য়া ছাত্রী হাজেরা বেগম ১৭ কে বিয়ের প্রস্তাব দেয় সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ সফু মিয়া ২৫ । মেয়ের অভিভাবক বিয়েতে রাজি না হওয়া ঘটনার তারিখে সফুমিয়া ও তার সহযোগি মোঃ আব্দুস সামাদ, আহাদ মিয়া আলমগীর, আবুলRead More


ভারতে প্রভাব ফেলবে বাংলাদেশের নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের আসন্ন নির্বাচনের ফলাফল ভারতকেও প্রভাবিত করবে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকনমিক টাইমস। বুধবার পত্রিকাটিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের নির্বাচন এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির শাসন ক্ষমতায় কে বসবে এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো এশিয়ার অন্যতম নবীন এই দেশটি তার ধর্মনিরপেক্ষ ভাবমুর্তি ধরে রাখতে পারবে কিনা। এরইমধ্যে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের ১৫৪ জন সদস্যই কোনো বিরোধীতা ছাড়া নির্বাচিত হয়েছেন। তাই আগামী ৫ জানুয়ারির নির্বাচন বাকি ১৪৬ আসনে মূলত একটি আনুষ্ঠানিকতাই হবে।      Read More


নবীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত-১০, বাড়িঘরে হামলা ভাংচুর

প্রতিনধি : নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যে মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে। এসময় ৪টি বাড়িঘরে হামলা চলিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। মঙ্গলবার দুপুরে ভিটিবিশারা ও বাজিবিশারা দুই গ্রামবাসীর মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত খবির উদ্দীন (৪০) ও জাহাঙ্গীর মিয়া(৪৫)কে নবীনগর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় গোপালগঞ্জের ডিসি মো: খলিলুর রহমানের গ্রামের বাড়িতে ও হামলা চালানো হয়। নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানোRead More


এরশাদের মুক্তির দাবীতে কসবায় বিক্ষোভ মিছিল ও পথ সভা

কসবা প্রতিনিধি : কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের গ্রেফতারের প্রতিবাদে আর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কসবা উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।আজ দুপুরে কসবা পৌরসুপার মাকের্ট স্ব অফিস চত্বর থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে পথসভা করে জাতীয় পার্টি। কসবা উপজেলা জাতীয় পার্টির  সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে বক্তব্য  রাখেন জাপার কেন্দ্রীয় ধর্ম বিষযক সম্পাদক মাহবুবুর রহমান,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল হক, কসবা পৌর কাউন্সিলর কামাল সরকার, জাপার নেতা ফরিদ উদ্দিন আহাম্মেদ,শেখ মনিরRead More


ব্রাহ্মানবাড়িয়া শহর থেকে বাড়ী ফেরার পথে কিশোরী অপহরন

সুমন নূর: ব্রাহ্মানবাড়িয়া শহর থেকে বাড়ী ফেরার পথে অপহরণ করা হয় নয়ন মণি(১৫)কে বিগত ১৬/১২/২০১৩ইঃ দুপুর দুই ঘটিকায় ভাদুঘর ফাটা পুকুর পাঁড়ের পূর্ব দিকে হাবিবুর রহমান মোল্লাবাড়ি সাং ভাদুঘর থানা ও জেলা ব্রাহ্মানবাড়িয়া হইতে বাড়িতে যাওয়ার পথে সংলগ্ন ভাদুঘর বাজার রোড হতে কে বা কাহাঁরা সিএনজি তে করিয়া নয়ন মনিকে উঠাইয়া দ্রুত চলে যাওয়ার সময় নয়ন মণি চিৎকারে করে।  নয়ন মণির বাবা দৌড়িয়ে এগিয়ে গেলে সিএনজি দ্রুত গতিতে চলে যায়। নয়ন মণির বাবা  দৌড়ে এবং বহু চেষ্টা করে করেও ও আটক করতে পারেনি। নয়ন মনির বাবার  চিৎকারে  মোঃ সুলেমান মিয়া,Read More


সরাইলের বীর বিক্রম আবুল খায়েরের যুদ্ধের স্মৃতি চারন

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে ॥১৯৭১ সালের রনাঙ্গনের সাহসী সৈনিক আবুল খায়ের (বীর বিক্রম)। দুই হাতে শত্র“ পক্ষের বুলেটের আঘাতের হত নিয়ে বেঁচে আছেন তিনি। বর্তমানে তিনি মানবেতর জীবন-যাপন করছেন। নিজ হাতে অস্র চালিয়ে দেশ ও সহযোদ্ধাদের রক্ষা করেছেন। কিন্তু শত চেষ্টা করেও নিজের ছেলেকে অভিযোগ মুক্ত করতে না পারার বেদনা কূড়ে খাচ্ছে তাকে। বয়সের ভারে নতজানু আবুল খায়ের এখন বিভিন্ন রোগে আক্রান্ত। আট সন্তানের জনক আবুল খায়ের এখনও সংসারের ঘানী টানছেন। মাঠে ময়দানে স্ত্রী সন্তানের কথা ভুলে জীবন বাজি রেখে যুদ্ধের স্মৃতি চারন করতে গিয়ে কেঁদে উঠেন খায়ের। তিনিRead More


সরাইলের প্রধান সড়ক সিএনজি’র দখলে

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকেসরাইল অন্নদা স্কুলের মোড় থেকে প্রাতঃবাজার বিএডিসি অফিস পর্যন্ত অর্ধকিলোমিটার সড়ক। এটি সরাইল সদরের একমাত্র প্রধান সরু রাস্তা। প্রধান এ সড়কটি সমগ্র দিনই থাকে সিএনজি অটোরিক্সার দখলে। ফলে স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের দূর্ভোগ এখন চরমে। এ সমস্যা সমাধানের জন্য গত তিন বছরে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে চল্লিশবার। গঠিত হয়েছে তদন্ত কমিটি। সিদ্ধান্তও হয়েছে। দায়িত্ব নিয়েছেন চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু বাস্তবায়ন আলোর মুখ দেখেনি আদৌ। এ বিষয়ে উপজেলা প্রশাসন এখন একবারেই উদাসীন। সরজমিনে দেখা যায়, অর্ধকিলোমিটার এ সড়কটির প্রস্থ ১০-১২ ফুট। দুই পাশেRead More


বাঞ্ছারামপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা মধ্যনগর গ্রামের স্কুলছাত্রী রাহিমা আক্তার অপহরণ মামলার আসামি মো. বাবুল মিয়াকে (৩২) গ্রেফতার করে রোববার জেলহাজতে প্রেরণ করেছেন বাঞ্ছারামপুর  মডেল থানা পুলিশ। জানা গেছে, গত ২৪ নভেম্বর সন্ধ্যো ৬টায় শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাহিমা আক্তার (১৪) বাড়ির পাশে রাস্তুা থেকে হাঁস আনতে গেলে একই গ্রামের নুরু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে মেয়ের বাবা রাবাবুল মিয়া বাদী হয়ে গত ৩০ নভেম্বর বাঞ্ছারামপুর থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কুমিল্লাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে আটক ৫

প্রতিনিধি :বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তবে অবরোধে নাশকতার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে। অবরোধের প্রথম প্রহরে সকাল ৮টার দিকে জেলার প্রধান প্রধান সড়কে মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধে জেলার কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার আভ্যন্তরীণ সড়কে সিএনজি অটোরিক্সা ও ছোটখাটো যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, সদর থানা এলাকা থেকে চারজন ও কসবা থানাRead More


This site is protected by wp-copyrightpro.com