Main Menu

এরশাদের মুক্তির দাবীতে কসবায় বিক্ষোভ মিছিল ও পথ সভা

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি : কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের গ্রেফতারের প্রতিবাদে আর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কসবা উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
আজ দুপুরে কসবা পৌরসুপার মাকের্ট স্ব অফিস চত্বর থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে পথসভা করে জাতীয় পার্টি।
কসবা উপজেলা জাতীয় পার্টির  সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে বক্তব্য  রাখেন জাপার কেন্দ্রীয় ধর্ম বিষযক সম্পাদক মাহবুবুর রহমান,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল হক, কসবা পৌর কাউন্সিলর কামাল সরকার, জাপার নেতা ফরিদ উদ্দিন আহাম্মেদ,শেখ মনির প্রমুখ।এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদেও গ্রেফতারের প্রতিবাদ করে মুক্তির দাবী করেন। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকী দেয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares