Main Menu

নাসিরনগরে মাদ্রাসার ছাত্রী অপহরণ

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মনবাড়িয়াঃ বিয়েতে রাজি না হওয়া ৮ম শ্রেনী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে অপহরন করে নিয়ে গেছে অপহরনকারীরা। ঘঠনাটি ঘটেছে ১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামে । মামলা ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, শ্যামপুর গ্রামের মোঃ নুর আলমের মেয়ে শ্যামপুর মাদ্রাসার ৮ম শ্রেণী পড়–য়া ছাত্রী হাজেরা বেগম ১৭ কে বিয়ের প্রস্তাব দেয় সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ সফু মিয়া ২৫ । মেয়ের অভিভাবক বিয়েতে রাজি না হওয়া ঘটনার তারিখে সফুমিয়া ও তার সহযোগি মোঃ আব্দুস সামাদ, আহাদ মিয়া আলমগীর, আবুল কালাম ৫ জনে মিলে রাত সাড়ে ১০ ঘটিকার সময়ে মাক্রোনিয়ে বসে থাকে নুর আলমের বাড়ির পাশে । হাজেরা প্রকৃতির ডাকে সাড়াদিতে ঘরথেকে বেরহলে অপহরনকারীরা হাজেরার ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক অপহরন করে মাইক্রোতে তুলে নিয়ে যায় । হাজেরাকে অনেক খোজাখুজি করে উদ্ধার করতে না পেরে অবশেষে হাজেরার চাচা  মাওলানা মোঃ ফখরুদ্দিন বাদি হয়ে সফুসহ ৫ জনকে আসামী করে নাসির নগর থানায় একটি অপহরন মামালা দায়ের করে । নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছে । এস আই মোঃ তোফাজ্জল হোসেন ভিকটিম কে উদ্বারের জোর তৎপরতা চালাচ্ছে ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares