November, 2013
হরতালে সহিংসতা, কসবায় আসামী ৩শতাধিক
প্রতিনিধি ঃ ১৮ দলীয় জোটের ডাকা ৬০ঘন্টা হরতাল কসবা উপজেলায় সহিংসতার রূপ নিয়েছিল। এই সব ঘটনায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কসবা থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। কসবা থানায় দায়ের করা বিবরণে সূত্রে জানা যায় ২৬ অক্টোবর মামলা নং-৩৫ বাদী উপ পুলিশ পরিদর্শক আহাদ এজার ভুক্ত আসামী ৩০জন অজ্ঞাত নামা আরও ১০০জন,২৬ অক্টোবর মামলা নং-৩৬ বাদী শাহিন মিয়া,আসামী ৬৯জন,২৯ অক্টোবর মামলা নং-৪০(১০)১৩ বাদী তাজুল ইসলাম ভুইয়া,আসামী ৩০জন,১ নভেম্বর মামলা নং-১ বাদী সেকুল মিয়া,আসামী ৭২জন। ৪মামলা মোট আসামী সংখ্যা হচ্ছে ৩শত ১জন। এই যাবৎ দায়েরকৃত ৪ মামলার কোনো আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।তবেRead More
হরতালে পেছালো জেএসসি পরীক্ষা
১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের কারণে পূর্বনির্ধারিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ও ৯ নভেম্বর। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহারের আহ্বানা জানান। তবে নির্দলীয় সরকারের দাবিতে ডাকা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের এই হরতাল প্রত্যাহার করেনি বিরোধী জোট। হরতাল ডাকার পর শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নভেম্বর-ডিসেম্বর ছাত্রছাত্রীদের পরীক্ষা ওRead More
হেফাজতে ইসামের বিক্ষোভ মিছিল ও পথসভা
প্রতিবেদক ঃ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবী ও কওমী আইন ২০১৩ বাতিলের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। রবিবার সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টি.এ.রোডের তোফায়েল আজম মনুমেন্ট প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে এক পথ সভায় বক্তব্য রাখেন হেফাজত নেতা মাওলানা জিয়া উদ্দিন. মাওলানা জোনায়েদ, মাওলানা এরশাদ, মাওলানা আবু বক্কর প্রমুখ। বক্তারা বলেন, কওমী আইন ২০১৩ বাতিল করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা নায়েবে আমীর মুফতি মোহাম্মদ ওয়াক্কাসসহ ও নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
অস্থায়ী বেদীতে ফুল অর্পনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শোক, সোমবার দোয়া ও মাহফিল
প্রতিবেদক : জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক এর মৃত্যুতে শোকাহত জেলাবাসী । গতকাল শনিবার তার প্রয়াণের দিন থেকেই চলছে জেলা আওয়ামীলীগের ডাকা তিন দিনের শোক। শোকের ২য় দিন রবিবার জেলা আওয়ামীলীগের হালদার পাড়াস্থ কার্য্যালয়ে অস্থায়ী বেদী নির্মাণ করা হয়েছে। সেখানে চলছে বিভিন্ন সংগঠনের ফুলেল শ্রদ্ধা অর্পন। সকালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মোঃ হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আল ফয়সল, আহমেদুল কবীর রাজিব, শফিকুল হক শাকিল ও অন্যান্যরা বেদীতে ফুল দিয়েছেন। অস্থায়ী বেদীতে ফুল অর্পণ চলবে আগামীকাল সোমবার বিকেল পর্যন্ত। এদিকেRead More
গাঁজা ও পিকআপ ভ্যানসহ আটক এক
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ হারুন মিয়া (৪৫) নামে এক মাদক পাঁচারকারীকে আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ বিভাগ। রবিবার সকাল ১০ টায় শহরের কাউতলী এলাকায় এ আটকাভিযান চালানো হয়। হারুণ শরীয়তপুর জেলার নরিয়ার আমজাদ আলীর ছেলে ।জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট কুদ্দুস জানান, হরতালের সময় আইনশৃঙ্খলা বাহীনির ব্যবহারের জন্য গাড়ি সংগ্রহের সময় গাড়িটিকে তল্লাসী করে অভিনব কায়দায় গাড়ির বডির (গাড়িতে মালামাল বহনের জন্য পিছনের উন্মুক্ত অংশ) নিচ থেকে মাদক গুলো পাওয়া যায়।জেলা ট্রাফিক পরিদর্শক ছায়েদুল ইসলাম খান জানান, আটককৃত হারুনের বিরুদ্ধে সদর থানায় জেলা গোয়েন্দা পুলিশRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শ্যামা পূজা
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় মর্যাদায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা পালিত হয়েছে। শনিবার শ্যামা পূজা উপলক্ষে বর্ণিল সাজ-সজ্জা করা হয় প্রতিটি পূজা মন্ডপে। মন্ডপে মন্ডপে সনাতন ভক্তবৃন্দদের ভিড় ছিল লক্ষনীয় ।সনাতন ধর্মাবলম্বীরা জানান, কৃষ্ণপক্ষের অমানিশায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অশুভ শক্তিকে বিদায় জানিয়ে সত্য ও সুন্দরের আলোয় আলোকিত হবে বসুন্ধরা। এই বোধ এবং বিশ্বাস নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের ন্যায় এ বছরও শ্যামা পূজা আয়োজন করেছে।
জহিরুল হক খান বীরপ্রতীকের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির শোক প্রকাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক,মহান মুক্তিযুদ্ধের সাহসী সন্তান মেজর অব.জহিরুল হক খান বীরপ্রতিকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বিশিষ্ট লেখক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।এক শোক বিবৃতিতে তিনি প্রয়াত নেতার আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বিবৃতিতে তিনি বলেন,মেজর জহিরের আকস্মিক মহাপ্রয়াণে ব্রাহ্মণবাড়িয়াবাসী একজন বলিষ্ঠ নেতাকে হারালো।মহান মুক্তিযুদ্ধে তাঁর ত্যাগ,অবদান বাঙ্গালী জাতি চিরদিন মনেRead More
বিজয়নগরে জাতীয় সমবায় দিবস পালিত
প্রতিনিধি : বিজয়নগরে ৪২ তম জাতীয় সমবায় দিবস পালিত। শনিবার সকালে উপজেলা চত্বরে সরকারী কর্মসূচীর অংশ হিসেবে এ দিবস পালিত হয়। উপজেলা সমবায় অফিসার গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীউল হক চৌধুরী, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, চম্পকনগর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক দীপক চৌধুরী বাপ্পী, উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হক বকুল। এছাড়াও বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, ইলিয়াস সরকার, জহিরুল ইসলাম, হাসান খান্দানি হাসেম প্রমুখ।Read More
নবীনগর মহিলা কলেজে দেড় কোটি টকা ব্যায়ে দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজে শনিবার দুপুরে শিক্ষা অধিদপ্তরের অধিনে একডেমিক দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওই কলেজের সভাপতি ও স্থানীয় সাংসদ এড: শাহ জিকরুল আহমেদ খোকন। দ্বিতল ভবনটি নির্মান করতে ১ কোটি ৩৫লক্ষ টাকা ব্যায় হবে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আবু শহেদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফয়জুর রহমান বাদল, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ঠিকাদার সাদেকুল হক ছাদির, জাসদ সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা প্রেসকাবের সভাপতি সঞ্জয় সাহা, প্রভাষক কাজী ইয়াবের হাসান জামিল, জাকির হোসেন, অঞ্জন নাগ সহ কলেজের সকল কর্মকর্তাবৃন্দ।
প্রেমিকের আত্বহত্যা
প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িযার নবীনগরে প্রেমিকাকে না পেয়ে এক প্রেমিক বিষ খেয়ে আত্বহত্যা করেছে । ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার নবীপুর গ্রামে । ওই নিহত প্রেমিক যুবকটির নাম এরশাদ মিয়া (২০) ,পিতা মোঃ ইদ্রিস মিয়া । তার পারিবারিক সুত্রে জানা যায়, এরশাদ পেশায় একজন রাজমেস্ত্রী, গ্রামের একটি মেয়েকে সে দীর্ঘ ৫ বছর ধরে ভালবেসে আসছে । ওই মেয়ে শনিবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে , এই খবর শুনে ওই প্রেমিক প্রেমিকাকে না পাওয়ার শোকে বিষ খেয়ে আত্বহত্যা করে ।



















