November, 2013
কসবায় ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটসহ ভাংচুর
কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)থেকে খ.ম.হারুনুর রশীদ ঢালী : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একই রাতে ২ বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা কুপিয়ে কয়েকটি বাড়ি তছনছ করেছে। সরেজমিনে ঘুরে ক্ষতিগ্রস্তের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে; কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শিশু মিয়ার বাড়িতে গত রোববার (৩ নভেম্বর) রাতে ২০/২৫ জনের একটি শসস্র ডাকাতদল লোহার গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল ঘরের গৃহকর্তা ও তার পরিবাররের লোকজনকে অশ্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেধেঁ ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ১৬ হাজার টাকা,Read More
হরতালের সমর্থনে আখাউড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের ১ম দিন সোমবার সকাল থেকেই আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে এিনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সড়ক বাজারস্থ মায়াবী সিনেমা হল চত্বরে সমবেত হয়। পরে সমবেত নেতাকর্মীরা দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা সমাবেশ করে। এসময় শহরের দোকানপাট বন্ধ থাকে এবং সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সভাপতি বাহার মিয়া কাউন্সিলর, সাধারণRead More
বিজয়নগরে শ্রমিকদের হামলায় দুই হরতাল সমর্থক আহত
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্রমিকদের হামলায় হরতাল সমর্থক দুই বিএনপি কর্মী আহত হয়েছে। এছাড়া পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে হরতাল সমর্থকদের। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।জানা গেছে, বেলা ১০টার দিকে হরতালকারিরা একটি সিএনজি অটোরিক্সাকে আটক করে। এ সময় হরতালকারিদের তোপের মুখে অটোরিক্সা চালক পালিয়ে যান। অটোরিক্সাচালক বিষয়টি শ্রমিকদেরকে জানালে তারা আলাদাউদপুর এলাকায় হরতালের মিছিলে হামলা চালায়। এতে বিএনপি কর্মী মো. মাইনুদ্দিন (৫০) ও ছাত্রদল কর্মী মো. ইমরান (২৫) আহত হন। হরতালকারিরা মিছিল নিয়ে ফিরে আসার পথে আমতলী এলাকায় পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া পাল্টাRead More
শোক র্যালী
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খেতাব বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতিক এর অপ্রত্যাশিত মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে এক শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় শোক র্যালীটি স্থানীয় পৌর আধুনিক সুপার মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর আধুনিক সুপার মাকের্টে এসে শেষ হয়। জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সভাপত্তিতে ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার পরিচালনায় শোক র্যালীতে অংশ গ্রহন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধাRead More
আশুগঞ্জে জার্মান রাষ্ট্রদূত
প্রতিনিধি॥ জার্মানীর ডেপুটি রাষ্ট্রদুত মি. ফারদিনান্ড ফন ভেহে বলেছেন, বাংলাদেশের যে রাজণৈতিক সংকট চলছে তা দেশের স্বার্থেই জনগন ও রাজণৈতিকদল গুলো মিলে সমাধান করা উচিত। আর না হলে দেশের উন্নয়নে বাধা গ্রস্থ হবে। তিনি সোমবার দুপুরে আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী পরিদর্শন করেন। জার্মানীর ডেপুটি রাষ্ট্রদুত মি. ফারদিনান্ড ফন ভেহে‘সহ ৪ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। গতকাল সোমবার সকালে একটি সি-প্ল্যান যোগে ঢাকা থেকে আশুগঞ্জে পৌছেন। পরে প্রতিনিধিদল পাওয়ার ষ্টেশন পরিদর্শন শেষে দুপুরের খাবারের পর বিকালে ঢাকার উদ্দ্যেশে আশুগঞ্জ ত্যাগ করেন। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় প্রতিনিধিদল সি-প্ল্যানRead More
রেললাইনে আগুন
প্রতিবেদক : ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দিয়েছে পিকেটাররা। সকাল ১০ টার দিকে শহরের কলেজপাড়া সংলগ্ন রেললাইনে পিকেটাররা আগুন দেয়। তবে পুলিশ আগুন নিভিয়ে ফেলায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। এদিকে শহরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালের প্রথম প্রহরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে খন্ড খন্ড মিছিল করে। শহরে কোন ধরনের যানবাহন চলাচল করছে না।জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, হরতালের আগে ও পরে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ২ কর্মীকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়ায় বাজার থেকে প্রাণের হলুদ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদকঃ দেশীয় বাজারে ছাড়া গুঁড়া হলুদে অতিরিক্ত মাত্রায় সীসার উপস্থিতি পাওয়ায় পণ্যটি প্রত্যাহার করে নিয়েছে প্রাণ কর্তৃপক্ষ। এর আগে সীসার উপস্থিতি পাওয়ায় যুক্তরাষ্ট্রের বাজার থেকে পণ্যটি প্রত্যাহার করা হয়। শনিবার প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত প্রাণ গুঁড়া হলুদের কতিপয় ব্যাচে এফডিএ সীসার উপস্থিতি সনাক্ত করেছে বলে আমদানিকারকদের মাধ্যমে প্রাণ কর্তৃপক্ষ জানতে পারে। এর পরিপ্রেক্ষিতে প্রাণ গুঁড়া হলুদ বিএসটিআই, বিসিএসআইআরসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাম্প্রতিককালে পরীক্ষা করানো হয়। একই প্রতিষ্ঠানের কিছু কিছু পরীক্ষায় প্রাণ গুঁড়া হলুদে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়াRead More
শোক দিবসের মাহফিলের আমন্ত্রণ ও হরতাল শিথিলের আহবান আওয়ামী লীগের
শোক দিবসের মাহফিলের আমন্ত্রণ ও হরতাল শিথিলের আহবান আওয়ামীলীগের সোমবার বিকেলে ইন্ড্রাষ্টিয়াল স্কুল মাঠে আয়োজিত প্রয়াত জহিরুল হক খান বীর প্রতীকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আমন্ত্রণ জানাতে রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল রশিদ এমপির মৌলভী পাড়াস্থ বাসভবনে গিয়েছে জেলা আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী, সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,জেলা যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলমRead More
নবীনগরে পৃথক দুই স্থানে ডাকাতি সাবেক ইউপি মেম্বার সহ আহত-৫
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুই স্থানে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এই সময় ডাকতদের ছুরিকাঘাতে সাবেক ইউপি মেম্বার সহ ৫জন আহত হয়েছে। ডাকাত দলের লোকজন ৫ভরি স্বর্ণালংকার সহ ৪লক্ষ টাকার মালামাল লূট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীঘর ও বড়িকান্দি গ্রামে। পরিবার ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রায় ১৫/২০ জনের মুখোশধারী ডাকাত দল উপজেলার শ্যমগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামের সাবেক ইউপি মেম্বার আবদুর রশিদ মিয়ার বাড়ির গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার সহ ৩ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লূটRead More
এএসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী
প্রতিবেদক : ব্রাক্ষনবাড়িয়া গোয়েন্দা পুলিশের সাবেক এএসআই মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। রবিবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জালাল উদ্দিন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। নারী যৌন নিপীড়ন ঘটনায় তার বিরুদ্ধে মামলার সমনে তারিখে তার উপস্থিত থাকার কথা ছিল। চলতি বছর ১৬ জুলাই আদালতে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। আদালত বাদীর এজাহার গ্রহন করে এর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ব্রাহ্মণবাড়িয়ার সাবেক চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সফিউল আজম গত ৩ সেপ্টেম্বর বাদী সহ ৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন।Read More



















