Main Menu

November, 2013

 

নবীনগরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক সড়ক দুর্ঘটনায় দৈনিক মানবজমিন নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চত্রবর্তী শ্যামল গুরুতর আহত হয়েছেন । শনিবার স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন  আহত ওই সাংবাদিককে দেখতে হাসপাতালে যান । এ সময় আ’লীগ নেতা শফিকুল ইসলাম, অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য্য প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  কর্তব্যরত চিকিৎসক জানান, তার ডান বুকে প্রচন্ড অঘাত লাগে । সম্পর্ন্ন সুস্থ্য হতে কিছুটা সময় লাগেব । জানা গেছে ওই আহত সাংবাদিক তার ব্যবসায়িক ও পেশাগত কাজে গত শুক্রবার  উপজেলার কাইতলা গ্রামে  যাওয়ার পথেRead More


আশুগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধি ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে।পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সামনে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মো: সাদেকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহজাহান সিরাজ,প্রচার সম্পাদক হাবিবুর রহমান,যুবদল কেন্দ্রীয় নির্বাহি কমিটর সদস্যRead More


আখাউড়ায় সমবায় দিবস পালিত

প্রতিনিধি : ‘সমবায়ে সামাজিক নিরাপত্তা’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আখাউড়ায় ৪২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিনটি উপলে শনিবার সকাল ১০টায় আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খুরশিদ শাহয়ীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভিন স্মতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, উপজেলা সমবায় অফিসার মোছাম্মৎ রুবিনা আক্তার, সমবায়ী হুমায়ুন কবির, জামির হোসেন প্রমুখ।Read More


আখাউড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালে  নিহত, গণগ্রেফতার, মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের দাবীতে শনিবার সকালে আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সকাল ১০টায় সড়ক বাজার মায়াবী সিনেমা হল চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করে। পৌর বিএনপির সভাপতি মো: বাহার মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খাদেম,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেনRead More


রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতীক জহিরুল হক খানের দাফন সম্পন্ন

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক , বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীকের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তিনদফা জানাযা দেয়া হয় বর্ষীয়ান এ রাজনীতিবিদকে। প্রথমে জেলা শহরের লোকনাথ দীঘির পাড় মাঠে দু দফা জানাযা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি এম তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আসনের সংসদ সদস্য এ্যাডঃ জিয়াউল হক মৃধা, সাবেক ত্রান প্রতিমন্ত্রী ও জেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ হারুন অর রশীদ, সাবেক উপমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারনRead More


নাসিরনগরে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ আব্দুল হান্নান,ব্রাহ্মণবাড়িয়া ,নাসিরনগরঃÑ২ নভেম্বর ২০১৩ রোজ শনিবার সকাল ১১ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সমবায়   অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমবায় দিবস ২০১৩ উপলহ্মে এক র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদহ্মিণ শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভায় মিলিত হন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসির  সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানুল হক মা®টার॥ুবিশেষ আথিতি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায় ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেলাল হোসেন মজুমদার । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন  উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আবুল হোসেনRead More


মেজর (অবঃ ) বীর প্রতীক এর জহিরুল হক খান বীর প্রতীক এর ইন্তেকাল ॥ ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন । (ইন্নানিল্লাহে — রাজেউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর । তিনি স্ত্রী ৪ ছেলে ভাই বোন বহু আত্মীয় স্বজন গুণ গ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায় , সকালে তিনি হৃদ রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদরে পরে আংশকাজনক জনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে।


আরবের বিপুল লগ্নি বাংলাদেশে, উদ্বিগ্ন ভারত : আনন্দবাজার

ডেস্ক ২৪:বাংলাদেশ জুড়ে মৌলবাদ ও সন্ত্রাস ছড়িয়ে দিতে বিপুল বিনিয়োগ করছে আরব দেশের ১৮টি ইসলামি ব্যাঙ্ক। সে দেশে নির্বাচন যত এগিয়ে আসছে, তাদের সক্রিয়তাও তত বাড়ছে। সম্প্রতি এ বিষয়ে একটি সুনির্দিষ্ট রিপোর্ট হাতে আসার পরে নয়াদিল্লির কপালের ভাঁজ আরও গভীর হয়েছে। গোটা ঘটনাটির পিছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর ভূমিকাটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে নিজেদের আশঙ্কার কথা হাসিনা সরকারকেও ঘরোয়া ভাবে জানিয়েছে ভারত।রিপোর্টে দেখা যাচ্ছে, বাংলাদেশের জামাতপন্থী মৌলবাদী স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে বিভিন্ন খাতে ঢালাও ঋণ দিচ্ছে ইসলামি ব্যাঙ্কগুলি। গোয়েন্দারা অনুমান করছেন, বাংলাদেশে সন্ত্রাসের পরিকাঠামো তৈরি এবং অস্ত্র কেনার কাজেই এই অর্থRead More


সরাইলে ৪শত টাকার রুপার চেইন কেড়ে নিলো কিশোরীর জীবন । মামলা হলে গ্রাম ছাড়া করার হুমকি

মোহাম্মদ মাসুদ ,সরাইল থেকে  :অসহায় হতভাগিনী এক কিশোরীর নাম লাকী বেগম (১৩)। তিন বছর আগে মারা গেছে তাঁর মা আছমা বেগম। তারা দুই ভাই এক বোন। লাকী সবার ছোট। তাদের বাবার প্রথম স্ত্রী মুরচান বেগম (৫২)। মুরচান ও তার তিন ছেলে লাকীকে কোন ভাবেই সহ্য করতে পারছিল না। পিতা জুরাল মিয়াও তাঁর প্রথম স্ত্রী সন্তানদের অত্যাচারের কাছে একেবারেই অসহায়। টকবগে সুন্দরী এ কিশোরী অসহনীয় যন্ত্রনা নির্যাতন সহ্য করে সৎ মায়ের সংসারে বসবাস করে আসছিল । অন্য ৮/১০ জন মেয়ের মত লাকীরও সাধ ছিল পড়া লেখা করে মানুষের মত মানুষ হবে।Read More


মানুষ হত্যা করে নির্বাচন বানচালের অপচেষ্টা জনগন সফল হতে দেবে না.. আওয়ামীলীগ

বিএনপি-জামাত ১৮ দল জোটের হরতালের নামে সন্ত্রাস, নৈরাজ্য, বোমা, হামলা অগ্নি সংযোগ, ভাঙ্গচুর, লুটপাট ও মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ১৪ দল। শুক্রবার বিকালে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত উক্ত বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী। বক্তব্য রাখেন জেলা ১৪ দলের সমন্বয়ক  জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতিক, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধাRead More


This site is protected by wp-copyrightpro.com