Main Menu

November, 2013

 

নাসিরনগরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৩ পালিত ।

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগরঃ বিদ্যুৎ অপচয় রোধ করি ,আলোকিত বাংলাদেশ গড়ি সুরে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৩ উদযাপন করা হয়েছে ।এ উপলক্ষে বেলা  এগার ঘটিকায়  এক বিরাট র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হন।এতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোঃ আহসানুল হক ।বিশেষ অথিতি ছিলেন এ জি এম মোঃ ছিদ্দিকুর রহমান ,নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া প্রমুখ ।


নাসিরনগরে বিজেপির হরতাল বিরোধী মিছিল সমাবেশ।

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগরঃ ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘন্টা  হরতাল কর্মসুচীর অংশ হিসাবে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিজেপি এক হরতাল ও মিছিল সমাবেশ করেছে ।কেন্দ্রীয় বিজেপির ভাইসচেয়ারম্যান ,জেলা বিজেপির আহবায়ক নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোঃ আহসানুল হকের নেতৃত্বে এক মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদহ্মিণ শেষে স্থানীয় কলেজ মোড়ে আলোচনা সভায় মিলিত হন । হরতাল চলাকালে কোনরুপ অপ্রীতিকর  ঘটনা ঘটেনি । ওই সময়ে রাস্তাঘাটে যান বাহন চলাচল বন্ধ ছিল ।চলাচল করেনি কোন দুরপাল্লার বাস । স্থানীয় টেম্পু ,সি এন জি অটোটেম্পু চলাচল ও বন্ধ ছিল ।অফিসRead More


সরাইলে দূর্ধর্ষ চার ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধিঃ সরাইলে দূর্ধর্ষ চার সড়ক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিভিন্ন স্থানে স্থানীয় কিছু ডাকাত দীর্ঘদিন ধরে পরিবহনে নিয়মিত ডাকাতি করছে। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপপরিদর্শক (এস আই ) ইশতিয়াকের নেতৃত্বে পুলিশ গত বৃহস্পতিবার রাতে সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া ও সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে অভিযান চালায়। এ সময় তারা সড়ক ডাকাত  ফিরোজ মিয়ার পুত্র পাবেল (২২) ও জমির মিয়ার পুত্র হেলাল (৩০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ওই দুই ডাকাতের দেয়া তথ্যেরRead More


সরাইলে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে : সরাইলে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সরাইল নির্বাহী প্রকৌশলীর দপ্তরের (বিক্রয় ও বিতরন বিভাগ) উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালীর নেতৃত্ব দেন নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরশাদ আলী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্থানীয় বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারী বৃন্ধ। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।


হরতাল বিরোধী রিকশা র‌্যালি

নিজস্ব সংবাদদাতা: :বিএনপির নেতৃত্বাধীন ১৮দলের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল বিরোধী রিকশা র‌্যালি করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের লোকনাথ দিঘীর পাড় থেকে জেলা শ্রমিকলীগের উদ্যোগে এ র‌্যালির বের করা হয়। জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মালেক চৌধুরীর নেতৃত্বে শতাধিক রিকশা এ র‌্যালিতে অংশ নেয়। লোকনাথ দিঘীর পাড় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এসে পথসভা করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন। জেলা শ্রমিকলীগের সভাপতি কাউসারRead More


সরাইলে হরতাল পালিত

  নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে ও ১৮ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ১৮দলের ৮৪ ঘন্টা হরতালের ২য়দিনে সরাইল উপজেলা বিএনপি’র ও সকল অংগ সংগঠনের উদ্যোগে সফলভাবে পালিত হয়। ভোর ৬টার পূর্বেই সরাইল উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন/ ওয়ার্ড থেকে আসা নেতা কর্মীরা সরাইল উপজেলার ও আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করাকালীন সময়ে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং সরাইল উপজেলার সকল অফিস আদালত সহ দোকান পাট বন্ধ থাকে। এ সময় সরাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি জননেতা এডভোকেট আবদুর রহমানের নেতৃত্বে বিশাল এক মিছিল সরাইল উপজেলা সদরের প্রধানRead More


আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি… জেলা ছাত্রদল

  নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ অংশগ্রহন মূলক সকলের নিকট গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবীতে ১৮ দলীয় জোট নেত্রী, আপোষহীন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে দেশব্যাপী চলমান আন্দোলনকে ব্যাহত করে দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আওয়ামীলীগ দেশের সংবিধানের বুকে ছুরি চালিয়ে একতরফা নির্বাচন করার যে হীন পায়তারা লিপ্ত হয়ে গুম, হত্যা, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, মামলা –হামলা চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি শীর্ষ স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় চলমান আন্দোলনে নেতৃত্ব দানকারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হকRead More


কসবায় দুই গ্রুপের যুবলীগের ৪১ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

প্রতিনিধি.কসবা ॥  বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪১ তম প্রতিষ্ঠা  বাষির্কী গতকাল সোমবার বিকালে কসবা উপজেলা যুবলীগের উদ্যোগে ¯হানীয় স্বাধীনতা চত্বরে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন করেন কসবা উপজেলা যুবলীগের সদ্য বিদায়ী সাবেক সভাপতি এম জি হাক্কানী।কসবা উপজেলা যুবলীগের  সভাপতি এম এ আজিজের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপ¯িহত ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম । বিশেষ অতিথি হিসাবে উপ¯িহত ছিলেন কসবা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দু রউফ রব্বান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরা খান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ। কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকRead More


গভীর রাতে পুলিশের পরিচয়ে হুমকি প্রদান। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি ।।

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার, কুটি ইউপির ভৈরব নগর গ্রামের পিতা- মৃত আব্দুল গণি মিয়ার  পুত্র মোঃ নবীর মিয়া (৪৮) ও তার পরিবারের নিজের জীবন রক্ষা ও হুমকি ব্যক্তিদের কবল থেকে রেহাই পেতে অজ্ঞাতনামা পুলিশ পরিচয়কারীদের বিরুদ্ধে গতকাল সোমবার কসবা থানায় জিডি ( নং- ৩৮৫, ১১ নভেম্বর) দায়ের করা হয়েছে। তিনি সোমবার কসবা থানার গেইটে দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে নবীর মিযা জানান গত সোমবার ১০নভেম্বর রাত প্রায় ৩টায় ০১৮১৭৬৮২৮০১ নম্বর থেকে  তার ব্যবহ্নত ০১৮১৭০৯০৯৬৩ এই নম্বরে ফোন করে দরজা খোলার জন্য বলে। দরজা না খোলায় কাল পোষাক পরাRead More


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি উদযাপিত

    বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হয়েছে মোহনা টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান। সোমবার শহরের পূর্বপাইকপাড়ায় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মোহনা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ আয়োজন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম। সাবেক উপমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের আহবায়ক সৈয়দ মিজানুর রেজা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সহRead More


This site is protected by wp-copyrightpro.com