Main Menu

November, 2013

 

ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনে জাকের পার্টির মনোনয়ন পত্র নিলেন সাংবাদিক ঢালী

ব্রাহ্মণবাড়িয়া- ৪ কসবা- আখাউড়া উপজেলা আসনে জাকেরপার্টি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী সাংবাদিক মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।তিনি গতকাল স্থানীয় সাংবাকিদেরকে জানান জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য দীর্ঘ দিন যাবৎ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করে চলেছেন। এ ছাড়া তিনি কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলার  কসবা থেকে প্রকাশিত পাক্ষিক অপরাধ পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশ। তাই সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবী

স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের প্রতিহিংসার শিকার জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন ও দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন। ১৮ দলীয় জোট নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকে দেশে চলমান সরকার পতনের আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার তৃণমূল বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম সফল ভাবে পালন করা সহ বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সকল রাষ্ট্র ও গনতন্ত্র বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সাবেক ভিপি জেলা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক জেলা ছাত্রদল সভাপতি, জেলা বিএনপি’র সংগ্রামীRead More


জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের মুক্তির দাবী

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা সৈয়দ আজিমুল হক তৌহিদ এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ভিপি সংগ্রামী জননেতা জহিরুল হক খোকনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন। বিবৃতিতে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবীতে গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে নেতৃত্বদানকারী জননেতা জহিরুল হক খোকনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। বিবৃতিতে কেন্দ্রীয় জাসাস নেতা তৌহিদ বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী জননেতা  জহিরুল হক খোকনকে গ্রেপ্তার নির্যাতন করে  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেRead More


কসবায় যুবদলের ২জন নেতা গ্রেফতার

প্রতিনিধিঃ বিএনপি ১৮দলীয় ডাকা ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদর লৌহার ব্রীজের পশ্চিম দিক থেকে বিএনপি দলীয় দুই নেতাকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কসবা উপজেলা কুটি ইউপি যুবদলের সদস্য সচিব মো,মনির হোসেন,কসবা পশ্চিম ইউপি যুবদলের নেতা মো.জাঙ্গাগীর আল।কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত মো.মফিজ উদ্দিন ভুইয়া জানান, তাদের বিরুদ্ধে কসবা থানায় দায়েরকৃত ৩টি মামলার আসামী । কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।


কায়েমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইন শৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধ বিষযক মতবিনিময় সভা

কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কায়েমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইন শৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা গত মঙ্গলবার বিকালে স্থানীয় ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।কসবা-আখাউড়া উপজেলা বাংলাদেশ ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো.আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান, কসবা-আখাউড়া উপজেলার বাংলাদেশ ইউপি চেয়ারম্যান ফোরাম সভাপতি ও বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট এম. এস.আলম ভুইয়া দুলাল ,মইনপুর বিজিবি অধিনায়ক হাবিলদার মো.আব্দুল করিম ও কায়েমপুর ইউপির সাবেকRead More


নাসিরনগর সাবরেজিষ্টারী অফিসে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন মোঃ হাজী নূরুল হোসেন সভাপতি, মোঃ নূরুল হক সম্পাদক।

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মনবাড়িয়াঃ অত্যন্ত আনন্দঘণ উৎসবমুখর নিরিবিলি পরিবেশে সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সাবরেজিষ্টারী অফিসে কর্মরত দলিল লেখক সমিতির নির্বাচন। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে  এতে ৪৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে সভাপতি পদে দ্বিতীয় বারের মত আবারো হাজী  মোঃ নূরুল হোসেন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রদিদ্বন্দী সৈয়দ আবুল কালাম আজাদ পেয়েছেন ১৩ ভোট। দ্বিতীয় বারের মত আবারো মোঃ নূরুল হক ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রদিদ্বন্দীরা মোঃ ইমরানূর রশিদ ১০ ভোট পেয়ে, ও মীরRead More


জাতীয় সংসদ নিবাচনে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে ( নাসির নগর) আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন যারা।

মোঃআব্দুলহান্নান,নাসিরনগর, : দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ আসনে আওয়ামীলীগের এ পর্যন্ত সাতজন  মনোনয়ন পত্র  ক্রয় করেছেন বলে জানা গেছে ।এ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ ছায়েদুল হকের অসুস্থতা ও বার্ধক্য জনিত কারনে ও অনেকটা মনোনয়ন পত্র কেনার ধুম পড়ছে বলে ধারনা করা হচ্ছে।এ পর্যন্ত এ আসন থেকে ৭ জন মনোনয়ন প্রত্যাশী  মনোনয়ন ফরম কিনেছে বলে শোনা যাচ্ছে ।যারা এ  আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে তাদের মাঝে রয়েছে বর্তমান সংসদ সদস্য এডঃ মোঃ ছায়েদুল হক , সাবেক রাষ্ট্রদূত ও নাসিরনগর আসনেরRead More


আখাউড়া নূরপুরে গলায় ফাঁস দিয়ে ১ যুবকের আত্মহত্যা

সুমন নূর :গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার ধরখার ইউপিস্থ নূরপুর গ্রামের মো: মস্তু মিয়ার ছেলে মো: মোবারক হোসেন (৩৫) আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।প্রত্যক্ষদশীর বরাত দিয়ে জানা যায়, মোবারক হোসেনরে নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দুরে আবু ছায়েদের পুকুর পাড়ে আম গাছের সাথে ফাঁস লাগায়।তার এই মৃত্যু  জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। এই বিষয়ে মোবারক হোসেনের মায়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মোবারক সাথে কারো সাথে কোন দ্বন্ধ নেই। সে প্রতিদিনকার মত রাতে বাড়ি আসে।খাবার খেয়ে শুয়ে পরে। রাত অনুমান সাড়ে ১১ টার দিকে ঘরRead More


নবীনগরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত ২০১৩

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে সারা দেশের ন্যায়  ১৮ দলীয় ঐক্যজোটের কেন্দীয় ওজেলা নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে  ৮৪ ঘন্টার ডাকা, হরতালের তৃতীয়  দিনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা  গতকাল মঙ্গলবার  সকালে ১৮ দলের(জামায়াত শিবির সহ) নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন সড়কে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল দেখা যায়।  মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম দেনু, সাবেক পৌর প্রশাসক ও সম্পাক মো: মলাই মিয়া, সাদেকুল হক ছাদির, ওবায়দুল হক লিটন, মফিজুল ইসলাম মুকুল, আশরাফুল ইসলাম রাজু, আবদুছ ছাত্তার, মাওলানা মেহেদি হাসান, কাজী রাসেদূল ইসলাম সুমন, ইফতেহার খানRead More


ইনকিলাব সম্পাদকের বাসায় তল্লাশির ঘটনায় সরাইল প্রেস ক্লাবের ক্ষোভ নিন্দা

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে :জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ.এম.এম বাহাউদ্দীনের বাস ভবনে গভীর রাতে পুলিশের তল্লাশি অভিযানের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সরাইল প্রেস ক্লাব। গতকাল মঙ্গলবার প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এম, এ মুসা, সামছুল আরেফিন, সাধারন সম্পাদক বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, সাংগঠনিক সংম্পাদক শেখ মোঃ ইব্রাহিম, সাহিত্য সম্পাদক মোঃ জুলকার নাঈন, দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী মাষ্টার, মোঃ তারিকুল ইসলাম দুলাল, সুলতানা জেসমিন মুসা, সাধারন সদস্যRead More


This site is protected by wp-copyrightpro.com