আখাউড়া নূরপুরে গলায় ফাঁস দিয়ে ১ যুবকের আত্মহত্যা
|
সুমন নূর :গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার ধরখার ইউপিস্থ নূরপুর গ্রামের মো: মস্তু মিয়ার ছেলে মো: মোবারক হোসেন (৩৫) আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয় নূরপুর গ্রামের এক বাসিন্দা বলেন, মোবারক তার বড় ভাইয়ের ছেলেকে খুব ভালবাসতেন। গত কয়েক দিন আগে লেখাপড়ার জন্য ভাইয়ের ছেলেকে রাগান্নিত হয়ে চড়-থাপ্পর মারে। এজন্য বড় ভাবী তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এই অপমাণ সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে যায়। দুইরাত অন্য এক স্থানে অবস্থান শেষে গতকাল বাড়ি ফেরে। তারপর রাতে সে আত্মহত্যার পথ বেছে নেয়। |




















