November, 2013
কসবা-আখাউড়ায় মনোননয়ন পত্র সংগ্রহ করলেন এড.আনিসুল হক, এড.শাহ আলম, এবি ছিদ্দিক ও শ্যামলকুমার রায়
প্রতিনিধি.কসবা ॥ আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় ঘুরপাক খেলেও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র বিক্রি নিয়ে সারা দেশের মতোই বদলাতে শুরু করেছে ব্রাক্ষণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া উপজেলার রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশ আওয়ামীলগের মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম ও দ্বিতীয় দিনে ৪ হেভিওয়েড প্রার্থী মনোয়ন পত্র সংগ্রহ করেছেন। প্রথম দিনে গত ১০নভেম্বর রবিবার চট্রগ্রাম বিভাগের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনে দলীয় মনোয়ন সংগ্রহ করলেন বাংলাদেশ উচ্চ আদালতের বিশিষ্ট আইনজীবি আনিসুল হক। পদ্মা সেতুর মামলা জনিত কাজে কানাডায় অবস্থান করায় তার পক্ষে সাবেক ছাত্র নেতা তসলিমুর রেজা, এড.এনামূল হক কাজল,আখাউড়া পৌর মেয়র তাকজিলRead More
দেড়শ ফুট দেয়াল!
ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে এক মেরিন প্রকৌশলী ও ইতালি প্রবাসীর বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলেছে একটি প্রভাবশালী চক্র। সোমবার ভোরে শহরের মুন্সেফ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়,মুন্সেফ পাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আবু তাহের ভূঞার ছেলে ইতালি প্রবাসী আবু সাদেক ভূঞা ও মেরিন প্রকৌশলী আবু বাকের ভূঞার পরিবারের সাথে পূর্ব পাইকপাড়া মৌজার বর্তমান দাগ-৫১৩,৫১৭ এবং সাবেক দাগ-৫১,৫২ এর একটি জায়গা নিয়ে একই এলাকায় বসবাসকারি সরাইল উপজেলার দেওড়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল্লা ঠাকুর গংদের বিরোধ চলে আসছে।এ বাড়িতে অবস্থানকারি মেরিন প্রকৌশলী আবু বাকের ভূঞার মা জাহানারা বেগম বলেন,আমাদেরRead More
ভাত দে! কাপড় দে! নইলে হরতাল ছাইড়া দে!
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালকে গনবিরোধী আখ্যায়িত করে, হরতালের নামে দেশব্যাপী নৈরাজ্য, বোমাবাজি,ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল বিরোধী রিকসা মিছিল করছে জেলা রিকসা শ্রমিকলীগ।ভাত দে! কাপড় দে! নইলে হরতাল ছাইড়া দে! স্লোগান নিয়েসোমবার সকালে শহরের মধ্যপাড়া থেকে রিকসা মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।জেলা রিকসা শ্রমিকলীগের সভাপতি মোঃ আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন আলাল।
বিএনপির ৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের আগে ও হরতালের প্রথমদিনে নাশকতার ঘটনায় পৃথক ৪টি মামলা হয়েছে। গত রবিবার রাতে পুলিশ বাদী হয়ে পৃথক ৪টি মামলা দায়ের করেন। এসব মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোলা কচি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।
আখাউড়ায় সংখ্যালঘুর বাড়িতে হামলা, আহত ৫
প্রতিনিধি: আখাউড়ায় এক সংখ্যালঘু পারিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুই মহিলাসহ অন্তত ৫জন আহত হয়েছে। রবিবার রাতে আখাউড়া পৌর শহরের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামের ফিরোজ মিয়া ও মানিক মিয়া মাতাল হয়ে একই গ্রামের সংখ্যালঘু পরিবারে প্রায়ই অকথ্য ভাষায় গালমন্দ করে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে মাতাল হয়ে তাদেরকে গালমন্দ করতে থাকলে তারা ( সংখ্যালঘু পরিবারের সদস্যরা) এর প্রতিবাদ করে। এ ঘটনার জের ধরে রাত ১১টার দিকে ফিরোজ মিয়া, মানিক মিয়া ও নান্নু মিয়াসহ ১০/১২জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের বাড়িতেRead More
বিজয়নগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আজহারুল ইসলাম খান : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আওয়ামী যুবলীগের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা যুবলীগের উদ্যোগে ব্যান্ডপার্টি সহকারে র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সকাল ১১টায় যুবলীগ আহ্বায়ক জিয়াউল হক বকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েলের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ তানভীর ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, হুসাইন মোঃ দুলাল, যুবলীগ যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, যুবলীগ নেতা ফরিদRead More
আশুগন্জ বেড়তলায় হরতাল সমর্থকদের ঢাকা-সিলেট
প্রতিনিধি : ১৮ দলীয় ঐক্যজোটের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের গণ দাবীতে ৮৪ ঘন্টার দেশব্যাপী হরতাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বি.এন.পির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন ও বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবীতে,শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কার্য নিবার্হী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক ও আশুগঞ্জ উপজেলা যুব দলের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন আহমেদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলা এশিয়ান হাইওয়ে রোডে ব্রাহ্মণবাড়িয়া Ñ২ আসনের ১৮ দলীয় ঐক্যজোটের মনোনয়ন প্রত্যাশী জননেতা আবু আসিফ আহমেদRead More
কসবায় অস্ত্রসহ একজন গ্রেফতার
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কায়েমপুর ইউপির মন্দভাগ মধ্যপাড়ায় গত রবিবার রাতে গোপন সংবাদের ভিওিতে ঘর তল্লাশ চালিয়ে কসবা থানা পুলিশ একনালা ১টি বন্ধুক,দুইটি রামদা,১টি ছোড়া সহ ফিরোজ মিয়া(৫৫) কে কসবা থানা পুলিশ গ্রেফতার করেছে। ঘটনা প্রকাশ জেলার কসবা থানার অফিসার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.মফিজ উদ্দিন ভুইয়ার নেতৃত্বে এস আই সুমন কুমার আদিত্য,এসআই মজিবুর রহমান ও এস আই ফারুক হোসেন পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিওিতে গত১০ নভেম্বর রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার মো.ফিরোজ মিয়া(৫৫) পিতা মৃত তালেব আলী সরকারের বসত ঘরের তোষকের নিচে রাখা লাইন্সেবিহীন অস্ত্র (এয়ারগান-১টি)Read More
আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম কিনলেন মুক্তাদির চৌধুরী এবং শিউলি আজাদ
ব্রাহ্মণবাড়ীয়া সদর : র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়ীয়া ২ : শিউলি আজাদ ডেস্ক ২৪: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার থেকে আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম বিক্রয় শুরু হয়েছে। রবিবার সকাল দশটায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়ন ফরম ক্রয়ের মধ্যদিয়ে শুরু হয় ফরম প্রদানের কাজ। প্রথম দিন সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৬৭৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য রাখা হয়েছে ২৫ হাজার টাকা। সেই হিসেবে প্রথম দিন দলীয় তহবিলে এক কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা জমা হয়েছে। ব্রাহ্মণবাড়ীয়ারRead More
অবৈধ হরতালের প্রতিবাদে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
প্রতিবেদক : বিএনপির-জামাত জোটের ডাকা ৮৪ ঘন্টার অবৈধ হরতাল ও দেশ ব্যাপি ভাঙ্গচুর, অগ্নি সংযোগ, বোমাবাজির প্রতিবাদে হরতালের প্রথম দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন পাড়া মহল্লা আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে স্থানীয় পৌর আধুনিক সুপার মার্কেটে অবস্থান করে। সকাল ১১ টায় নেতা কর্মীদের সম্মিলিত অংশ গ্রহনে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর আধুনিক সুপার মাকের্টে এসে এক সমাবেশ করে। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়রRead More



















