Main Menu

October, 2013

 

“২৫ অক্টোবরের পর বিএনপিকেই খোঁজে পাওয়া যাবে না”

মো. মাসুদ, সরাইল : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোঃ নাসিম বলেছেন, বিএনপি দেশে নির্বাচন না হতে বিভিন্ন ছক আঁকছে। তাঁরা আন্দোলন করবে বলছে। কিন্তু ২৫ অক্টোবরের পর বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চুল তার জন্মদিনের মতোই নকল। তাই আন্দোলন করতে গিয়ে তার চুলগুলোও উড়ে যাবে। তিনি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ কার্যালয়ের পাশের মাঠে প্রয়াত আওয়ামীলীগ নেতা ইকবাল আজাদের স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ইকবাল আজাদ স্মৃতি পরিষদের সভাপতি ও প্রয়াত ইকবাল আজাদের স্ত্রী শিউলীRead More


যুবক কমিটির উদ্যোগে সাহারপাড় হাফেজিয়া মাদ্রাসার দ্বি- বার্ষিক ওয়াজ মাহফিল

এস এ রুবেল:  নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দস্ত্রাবন্দী উপলক্ষে গতকাল রবিবার স্থানীয় যুবক কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল সাহারপাড় প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, সমাজ সেবক আলহাজ্ব আলতাফ হোসেন (বশির)। মাহফিলে উপস্থিত ছিলেন অলি মাস্টার, ডাঃ রুবেল সহ এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ। দেশ বরন্য ওয়ায়েজীনে কেরামগন মাহফিলে ভয়ান রাখেন।


১১ দিন পর আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু

সুমন আহমেদ: টানা ১১ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু হয়েছে। ঈদ, পূজা ও সাপ্তাহিক ছুটি শেষে আজ সোমবার সকাল নয়টার দিকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে।   আখাউড়া স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ অক্টোবর থেকে টানা ১১ দিন বন্ধ থাকলেও ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে গত ১২ ও ১৩ অক্টোবর মাছ রফতানি হয়েছে। এছাড়া প্রতিদিনই দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি রাজীব ভূঁইয়া জানান, রফতানিমুখী এ স্থল বন্দরটিতে দীর্ঘ ১১ দিন পর ফের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।


বিজয়নগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে প্রায় ৩৫ জন আহত, আটক-৫

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়ায় পূর্ব শতত্রুতার জের ধরে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার পাইকপাড়া গ্রামের রাজু মিয়া সর্দার ও ইকবাল মাষ্টার দু পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বিল্লাল মিয়া (৩৫), ইউনুস (২৪), নাসির মিয়া (২২), স্বপন মিয়া (২০), জারু মিয়া (৬৫), রুবেল মিয়া (২২), নাসির মিয়া (২৫), মিজান (২৮), নজরুল (৩৫), মানজু মিয়া (২২) , ইমরান (২৪), আক্তার (২৬), ফায়েজ (৩৩), রুহুলRead More


আজ আওয়ামীলীগ নেতা শহীদ ইকবাল আজাদের প্রথম শাহাদাৎ বার্ষিকী

মোহাম্মদ মাসুদ , সরাইল :আজ বিশিষ্ট্য শিল্পপতি দানবীর সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি  সরাইলের গণমানুষের প্রাণপ্রিয় নেতা শহীদ এ কে এম ইকবাল আজাদের প্রথম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষ্যে তাঁর পরিবার ও শহীদ ইকবাল আজাদ স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। সকালে মরহুমের গ্রামের বাড়িতে কোরআনখানী মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়ে হয়েছে। বিকেল ৩টায় স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলা চত্বরে এক বিশাল স্মরন সভার আয়োজন করা হয়েছে। ইকবাল আজাদ স্মৃতি পরিষদের সভাপতি ও প্রয়াত আজাদের সহধর্মিনী মিসেস শিউলী আজাদের সভাপতিত্বে ওই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামRead More


সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে অল্প সময়ে কুরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে.. পৌর মেয়র

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, প্রতি বছরের মত এবারও পৌর এলকায় ধর্ম প্রাণ মুসলমানগন বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পশু কুরবানি করেছেন। এই বিপুল সংখ্যক কুরবানির পশুর বর্জ্য অপসারণ করা পৌরসভার সিমিত পরিছন্নতা কর্মীদের জন্য ছিল কষ্টসাধ্য। কিন্তু পৌরসভার পরিছন্নতা কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি, পরিছন্নতা কর্মীদের আন্তরিক প্রচেষ্টা, পাশাপাশি পৌরবাসী সকলের সহযোগিতার ফলে আমরা খুব অল্প সময়ে এই কুরবানির সকল বর্জ্য অপসারণ করতে পেরেছি। মেয়র রবিবার সকালে কুরবানি পরবর্তি শহর পরিছন্নতা কার্যক্রম পরিদশর্ন কালে উপরক্ত বক্তব্য প্রদান করেন। তিনি এসময় ড্রেনের উপর ময়লা আবর্জনা না ফেলার জন্যRead More


শোককে শক্তিতে রুপান্তরিত করে,দেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে হবে..বিজয়নগরে ইঞ্জিঃ শ্যামল

জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি, বিগত উপনির্বাচনে ৩ নং আসন থেকে বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গত ১৮ অক্টোবর দিনব্যাপী বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী বাজারে আয়োজিত আলহাজ্ব হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সোহাগের উপস্থাপনায় অনুষ্ঠিত ইউনিয়নের প্রয়াত রাজনৈতিক ব্যাক্তিত্য মরহুম আব্দুর রহীম, লাল মিয়া মেম্বার, হারিজ মিয়া ও পীর মোহাম্মদ ভূইয়ার স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন। এসময় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সমুক্ষীণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  যে স্বপ্ন নিয়েRead More


বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

প্রতিবেদক ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অংগ সংগঠন। জেলা পরিষদ সংলগ্ন রেলগেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে। জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট হারুন আল রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোলা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ সম্পাদক এডঃ আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, যুবদল আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,Read More


রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে, কেউ যেনো নাশকতা সৃষ্টি করতে না পারে—–জেলা প্রশাসক

প্রতিবেদক ॥  ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অব.জহিরুল হক খান বীরপ্রতিক,সুজন সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান,কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঞা বকুল,প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,জেলা ওয়ার্কার্স পাটির সম্পাদক এড.কাজি মাসুদ আহমেদ,সমাজকর্মী নজরুল ইসলাম,জেলা যুবলীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,আমাদের অর্থনৈতিক মুক্তি এখন জরুরী।এজন্য সকলের সহযোগীতা দরকার।তিনি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার আহবান জানিয়েRead More


পৌর কলেজে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ। গতকাল রবিবার সকালে পৌর ডিগী কলেজে নবগঠিত ছাত্রলীগের কমিটির উদ্যোগে কলেজ অধ্যক্ষ,উপাধ্যক্ষ ও শিক্ষক মন্ডলীকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।এসময় উপস্থিত ছিলেন পৌর কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম,সাধারন সম্পাদক উমর চৌধুরী সুমন,সহসভাপতি আপেল মিয়া,সজিব মিয়া,যুগ্ম-সম্পাদক মো.বাপ্পী,সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী।


This site is protected by wp-copyrightpro.com