October, 2013
ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
শামীম উন বাছির: গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় ৪তলা ভবন থেকে পড়ে সাদ নামক ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, ঢাকা সাভার থেকে রুবেল মিয়া ও রত্না বেগম ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ায় নানা বাড়ি সামাদ মিয়ার বাড়িতে আসে। মঙ্গলবার দুপুরে সাড়ে ১২ টায় রুবেল মিয়ার ২ বছরের শিশু পুত্র সাদ ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অগ্নিকাণ্ড, আহত ৫
নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছে। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আড়াইশ’ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৩ তলার একটি স্টোর রুমে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে চক্ষু বিভাগের ষ্টোর রুমের তিন স্তর বিশিষ্ট কাঠের সেলফসহ কিছু কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দরজা বন্ধ থাকা ষ্টোর রুম ও শৌচাগার থেকে ধোঁয়া বেরুতে দেখে সেবিকাসহ সবাই দৌড়ে নিচেRead More
নাসিরনগরে ব্যাপক নির্বাচনী প্রচারনা-১৮ দলীয় জোটের প্রার্থী একাধীক
মোঃ আব্দুল হান্নান:- দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গা পূঁজার শুভেচ্ছা জানিয়ে সম্ভাব্য প্রার্থীদের পোষ্ঠার ও বিলবোর্ডে চেয়ে গেছে নাসিরনগর। উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, হাটবাজার এমনকি গুরুত্বপূর্ণ স্থানে চোখে পড়ছে প্রার্থীদের বিভিন্ন পোষ্ঠার ও বিলবোর্ড। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের হাসি মুখে হাত বাড়ানোর মাত্রা ততই বেড়ে গেছে। প্রার্থীরা ইতি মধ্যেই বিভিন্ন জায়গা গণসংযোগ, পথ সভা, সমাবেশ, বিয়ে, বৌ-ভাত, সামাজিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে শুরু করছে। এবার নাসিরনগর আসন থেকে এডঃ ছায়েদুল হক, এস এ কে একরামুজ্জমান (সুখন), মোঃ আহসানুল হক মাষ্টার,Read More
কসবা মুক্ত দিবস পালিত
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ মঙ্গলবার (২২ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় কসবা সদর মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কসবা উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেন ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা রুহুল আমিন ভুইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান, কসবা টি আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তছলিম মিয়া। কসবা প্রেসকাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায়Read More
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ কেজি স্বর্ণ উদ্ধার
২৪ ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ কেজি ওজনে ২৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। মঙ্গলবার বেলা ১১টায় ফ্লাই দুবাই এয়ারওয়েজের একটি বিমানের টয়লেট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।কাস্টমসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, দুবাই এয়ারওয়েজের বিমানে স্বর্ণের চালান পাচারের আগাম তথ্য আমাদের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের পর নজরদারি বাড়ানো হয়। সব যাত্রী নেমে যাবার পর বিমানটি তল্লাশি করে টয়লেট থেকে ২৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ৩৫ কেজি। এর মূল্য ১৪ কোটি ১০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করাRead More
পেট্রোবাংলার চেয়ারম্যানের আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন
প্রতিনিধি: গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-র তত্ত্বাবধানে নির্মিতব্য আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ডঃ হোসেন মনসুর।গতকাল সোমবার দুপুরে তিনি প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ পরিদর্শন করেন। এসময় জিটিসিএল এবং পেট্র্রোবাংলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । পরিদর্শন শেষে সেমিনার কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবা জানান। ডঃ হোসেন মনসুর বলেন, প্রকল্পটি চালু হলে সারা দেশের গ্যাস বাড়বে।গতকাল সোমবার দুপুর ৩টায় তিনি প্রকল্প এলাকায় পৌছেন।পরে তিনি প্রায় এক ঘন্টারRead More
নবীনগরে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
নবীনগর সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল হক সরকার সোমবার (২১.১০.১৩) দুপুরে উপজেলা সদরে অবস্থিত ‘ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং’ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদত্তোর শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ব্যাংকের বিভিন্ন দিক ও বিষয় নিয়ে এক খোলামেলা মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন নবীনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু ও নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ। এর আগে উপজেলা চেয়ারম্যান ব্যাংক কার্যালয়ে এসে পৌঁছলে ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ নাহিদুর রহমান ভূঁইয়া তাকে স্বাগত জানান।Read More
খালেদার নিরাপত্তারক্ষী-পুলিশ ধস্তাধস্তি, টুকু আটক।প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির মিছিল
টুকুকে গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অসৌজন্যমূলক আচরন, পুলিশী হামলা ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অন্যান্য নেতৃবৃন্দ’কে আটকের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও ছাত্রদল সোমবার গভীর রাত্রে বিক্ষোভ মিছিল করেছে।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে। মিছিলে অংশ নেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদল নেতা মনির হোসেন, আলী আজম, মিজানুর রহমান, মাইনুল হোসেন চপল, ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মোলা, সাধারণRead More
কসবায় ইমারত নির্মাণ শ্রমিকদের আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠান
কসবা প্রতিনিধি ঃকসবায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে গত ২১ অক্টোবর সন্ধ্যায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোপীনাথপুর ইউপি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো.আকরাম খান। অতিথি বৃন্দ ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ কাইয়ুম মেম্বার,গোপীনাথপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নবী মিয়া, সাবেক মেম্বার জহিরুল হক,মুক্তিযোদ্ধা আলী আকবর প্রমুখ। অনুষ্ঠানটি শুভুRead More
এতই যদি উন্নয়ন করে থাকেন নিরপেক্ষ সরকারের প্রতি ভয় কেন? ইঞ্জিঃ শ্যামল
সকল নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম হাতের নাগালের বাইরে। দেশে পিয়াজের কেজি ১১০ টাকা, ক্ষুদা- দারিদ্রতা মানুষের জীবন সঙ্গী, দুর্নীতি, একনায়কতন্ত্রের স্বর্গরাজ্য যে পরিচিতি দিয়েছে বর্তমান সরকার তা থেকে দেশকে রক্ষা করার জন্য খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বিগত উপ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি সোমবার কাজীপাড়া ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের অস্তিত্ব, গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষায় আপনাদেরকে মাঠে নামতে হবে। শনিবার বিকালেRead More



















