Main Menu

September, 2013

 

নাসিরনগর বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে অভিভাবকদের সাথে প্রতিষ্টাতার মতবিনিময় সভা

মোঃ আব্দুল হান্নান ঃ রবিবার দুপুর ১২ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে অভিভাবকদের নিয়ে প্রতিষ্ঠাতার এক মতবিনিময় সভা কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী ছফিল উদ্দিন। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হরবিন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্য পৃথ্বীশ রঞ্জন পোদ্দার। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন সুবিমল ভূইয়া, রাখেশ বর্ধন,পরিমল চক্রবর্তী,জগদীশ সরকার,কবির মিয়া,পল্লব পোদ্দার। ছাত্রছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন প্রিয়াংকা সরকার। প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতাRead More


সরাইলে ইউপি চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার

মোহাম্মদ মাসুদ , সরাইল  :  সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ নুরুল হকের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করেছেন ১১ ইউপি সদস্য। অনাস্থা দেওয়ার দশ দিন পর গত ১৪ সেপ্টেম্বর এক সালিস বৈঠকের মাধ্যমে ওই প্রস্তাব প্রত্যাহার করা হয়। পানিশ্বর ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়নের গন্যমান্য কিছু উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এ বিষয়ে নিস্পত্তি সভা বসে। সভায় অনাস্থা প্রদানকারী সকল সদস্য তাদের ভুল স্বীকার করে সর্ব সম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নেন। বিষয়টি তারা লিখিত ভাবে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গত ১৫ সেপ্টেম্বর অবহিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাRead More


নেশার টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন!

প্রতিনিধি : নবীনগরে নেশার টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন দিয়েছে এক যুবক। গত শনিবার রাতে পৌর শহরের পদ্মপাড়ায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তার পিতা বাদি হয়ে মামলা করলে পুলিশ মাদকাসক্ত বাবুকে গ্রেপ্তার করে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়,পদ্মপাড়ার হোমিওপ্যাথিক ডাক্তার মোঃ নজরুল ইসলামের ছেলে মো. বাবু (২০) নেশার টাকার জন্য পিতা-মাতার উপর শারিরিক নির্যাতন চালাত। শনিবারও টাকা চেয়ে না পেলে ক্ষেপে যায় সে। রাতেই নিজ বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় বাবু। আগ্নিকান্ডে ভাড়াটিয়াঘরসহ দু’টি ঘর ভস্মিভুত হয়। এতে কাপড়-চুপড়সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। পরে এলাকাবাসী প্রায়Read More


সরাইলে মেঘনার ভাঙ্গনের কবলে চারটি গ্রাম, হুমকির মুখে ১৩‘শ পরিবার

মোহাম্মদ মাসুদ : বর্ষার পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মেঘনার ভাঙ্গন। দিশেহারা হয়ে পড়েছে সরাইল উপজেলার অরুয়াইলের চার গ্রামের মানুষ। নদী গর্ভে বিলীন হয়ে গেছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও কবর স্থান। বিলীন হচ্ছে গ্রামের শত শত বিঘা আবাদী জমি। ভাঙ্গনের কবলে পড়ে অনেকে মৃত্যু উপত্যকা থেকে  ফিরে এসেছে। সর্বস্ব হারিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে শতাধিক অসহায় দরিদ্র পরিবার। কোন ভাবেই থামছে না ভাঙ্গন। হুমকির মধ্যে দিনাতিপাত করছে ১৩’শ পরিবার। সরকারি কোন ব্যবস্থার প্রহর গুনছে ভুক্তভোগী গ্রামবাসী। রবিবার দুপুরে সরজমিনে ঘুরে দেখা যায়, মেঘনা পাড়ের রাজাপুর, কাকুরিয়া, চরকাকুরিয়াRead More


লোকমান হোসেন এর মাতার মৃত্যুতে জেলা ছাত্রদলের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ সহ জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ লোকমান হোসেন এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমা’র রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


নাসিরনগরে নিজের মেয়ের সাথে বাবার অনৈতিক কান্ড, গ্রাম্য শালিশে পিতার মাথা ন্যাড়া, ৫০হাজার টাকা জরিমান

মোঃ আব্দুল হান্নান, প্রতিনিধিঃ নাসিরনগরে নিজের মেয়ের সাথে অনৈতিক কর্মকান্ডের কারনে  মুফতির ফতোয়ার ভিত্তিতে গ্র্রাম্য শালীশে  পিতার মাথা ন্যাড়া  ও ৫০ হাজার টাকা জরিমানা করার খবর পাওয়া গেছে ।ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রাহ্মনবাড়িয় জেলার নাসিরনগর উপজেলার  পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের হরেছ আলী সর্দারের বাড়িতে।এই বিষয়ে জানতে চাইলে এম পির ভাতিজা মোঃ আলী আজম দম্ভোক্তি করে বলেন ,এটা এম পির গ্রাম ,এখানে কোন আইন লাগেনা ,আমরা যা করি তাই আইন।ঘটনার বিরনে জানাগেছে গ্রামের মৃত  করুম হোসেনের ছেলে মোঃ ফরিদ মিয়ার (৫০) মেয়ে ঢাকা থেকে বাড়িতে আসে ।রাতে ঘুমিয়ে পড়লেRead More


আসছে হেফাজতের কঠিন কর্মসূচি।।ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা সাজেদুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকায়

ডেস্ক ২৪: আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের ২৫ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি থেকে বাদ পড়েছেন বিতর্কিত দুই নেতা মুফতি ফয়জুল্লাহ ও মাওলানা মাঈনুদ্দিন রুহী। শনিবার সংগঠনটির ওলামা মাশায়েখ সম্মেলনের প্রথম পর্বে এ সিদ্ধান্ত নেন নেতারা। চট্টগ্রামের জামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় সকালে সহস্রাধিক আলেম ওলামার অংশগ্রহণের এ সম্মেলন শুরু হয়। দুপুর ৩টা পর্যন্ত সম্মেলনে হেফাজতের কমিটি পুনর্গঠন ও নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিকেল ৩টা থেকে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।Read More


আদম বেপারী থেকে টাকা ফেরত পেতে আমরণ অনশন শুরু

প্রতিবেদক ॥ বাড়ি-ঘর, জমি-জিরাত বিক্রি করে আর্থিক সচ্ছলতা ফিরে আনতে আনিসুর রহমান সুদুর বাহরাইনে পাড়ি জমান। ১০-১৫দিন সেখানে ভালই কেটেছিল। এরপরই স্বপ্ন ভঙ্গ। কয়েক দিনের মধ্যেই বাহরাইনের সাইন বোর্ড সর্বস্ব এক প্রতিষ্ঠানে ভিসা পরিবর্তন করিয়ে নেয় আদম বেপারীর লোকজন। ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলের মৃত নাদিরুজ্জামানের পুত্র আনিসু রহমান চলতি বছরের ২৫ জানুয়ারী সকল সম্পত্তি বিক্রি করে কম্পিউটার টেকনেশিয়ান পদে পুনিয়াউট মহল্লার শাহজাহান খানের মাধ্যমে ৫ ল টাকা খরচ করে বাহরাইনে যায়। সেখানে ১৫ দিনের মধ্যেই শাহজাহান খানের পুত্র আব্বাস আলী খান তারেকের নানামুখী অত্যাচার শুরু হয়। আনিসুর রহমান অভিযোগ করেন,Read More


শাহজাহান আলম সাজুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কার্যকরী সংসদ ও সহ-সম্পাদক এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু শনিবার জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং শিক্ষকনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাহাজাহান আলম সাজু আশুগঞ্জ সরাইল(ব্রাহ্মণবাড়িয়া-২) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি তার বক্তব্যে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শিক্ষক ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেন।


৭২ এর সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে..শেখ সেলিম

প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এম.পি বলেছেন, ৭২ এর সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ-জাতি আজ মহা সংকটের সম্মুখীন। বিএনপি-জামাত-হেফাজত দেশকে ধংস করার চেষ্টা করছে। তিনি শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকনাথ রায় চৌধুরী কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে শেখ ফজলুল করিম সেলিম এম.পি আরো বলেন, সামনের নির্বাচন দেশের শেষ যুদ্ধ। এই যুদ্ধে নির্ধারন হবে দেশে রাজাকাররাRead More


This site is protected by wp-copyrightpro.com