Main Menu

September, 2013

 

বিজয়নগরে প্রাথমিক শিক্ষকদের কর্ম বিরতি পালন

আজহারুল ইসলাম খান শাহ আলম : বিজয়নগর উপজেলার ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্ম বিরতি পালন করছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল রশিদ খান জানান, প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর মর্যাদা ও সহকারী শিকদের ১১নং গ্রেডে নেওয়া সহ ১১ দফা দাবিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্ম বিরতি চলবে।


স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী খুন

  প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর পরকীয়া প্রেমে বাধা দিতে গিয়ে মিনা বেগম (২৫) নামের গৃহবধূ খুন হয়েছেন। মঙ্গলবার শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ফায়েজ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এদিকে এই ঘটনার পর নিহতের স্বামীসহ অন্যরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। জানা যায়, কয়েক বছর পূর্বে সদর উপজেলার ভাটপাড়া গ্রামের ফায়েজ মিয়ার (৩৪) সাথে পার্শ্ববর্তী নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের বিদ্যাকূট গ্রামের মৃত হারুন মিয়ার মেয়ে মিনা বেগমের (২৫) বিয়ে হয়। বিয়ের পর পরই ফায়েজ মিয়া অন্য এক মেয়ের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এইRead More


বিএনএফ কার্যালয়ে হামলা,চেয়ার-টেবিল ভাংচুর, এক কর্মীকে পিটুনি

প্রতিবেদক : সরকারি স্কুলে বাংলাদেশ জাতীয়তাবাদি ফ্রন্ট (বিএনএফ) এর রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ইন্ড্রাস্ট্রিয়াল স্কুলের সুপারিনটেনডেন্টর কার্যালয়ে হামলা করে চেয়ার-টেবিল ভাংচুর ও এক বিএনএফ কর্মীকে মারধর করেছে বিএনপির কর্মীরা। সোমবার দুপুর দেড়টার দিকে শহরের পুরাতন কাঁচারি সংলগ্ন ইন্ড্রাস্ট্রিয়াল স্কুলে এ হামলার ঘটনা ঘটে। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল সংগঠনটির কার্যক্রম বিষয়ে তদন্ত করতে ওই স্কুলের দ্বিতীয় তলায় যান। তিনি তদন্তকাজ শেষ করে চলে যাওয়ার পরপরই জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে আসেন। তারা ইন্ড্রাস্ট্রিয়াল স্কুলের সুপারিনটেনডেন্ট চমন সিকান্দার জুলকারনাইনকে গালাগাল করতেRead More


আখাউড়ায় অবৈধ দখলী জমি উদ্ধার

প্রতিনিধি : আখাউড়ায় মোগড়া বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা ১৮ শতক সরকারী ভূমি উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার উপজেলা ভূমি কর্মকর্তা সুরাইয়া আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধারকৃত এসব ভূমি পরে বৈধ লীজধারীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়।  ভূমি কর্মকর্তা সুরাইয়া আক্তার জানান, এসব সম্পত্তি দীর্ঘদিন যাবত স্থানীয় কিছু লোকজন দখল করে রাখে। বৈধ লীজধারীদের আবেদনের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।


কসবায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিবাদ মিছিল

সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল জননেতা আব্দুল কাদের মোল্লা আপিল বিভাগের ফাঁসির রায়ের প্রতিবাদে ও দেশব্যাপি গ্রেফতার হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার  কসবা সুপার মার্কেট চত্বর থেকে ইসলামী ছাত্রশিবির কসবা উপজেলা শাখার সভাপতি মু. নাছির উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কদমতলী মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারী ছাত্র নেতা মু. আমির হোসেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার যুদ্ধাপরাধীর বিচারের নামে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। তাই জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারীRead More


বিএনএফকে বিলুপ্ত ঘোষণা

  বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ)কে বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির আহ্বায়ক ও বিএনপির সাবেক শীর্ষ স্থানীয় নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। সোমবার রাজধানীর  তোপখানা রোডস্থ নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নাজমুল হুদা বলেন, আমিই বিএনএফকে সুপ্ত অবস্থান থেকে পুনরুজ্জীবিত করেছিলাম একটি রাজনৈতিক দল হিসেবে। কিন্তু দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ বিএনএফের  সেই উদ্দেশ্যকে নস্যাৎ করে দলটিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় স্বার্থে এই অপচেষ্টা প্রতিহত করার জন্য বিএনএফের আহ্বায়ক হিসেবে এর বিলুপ্তি ঘোষণা করছি। বিএনএফকে নিবন্ধনের আবেদন নাকচ দেয়ার নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে সাবেকRead More


জেলা তথ্য অফিসের আলোচনা সভায় বিজেপি ও আওয়ামীলীগের দ্বন্ধ, নাসিরনগরে উত্তেজনা

মোঃ আব্দুল হান্নান : সরকারের দিন বদলের সনদ ভিশন-২০২১ এর বাস্তবায়নের অংশ হিসাবে বর্তমান সরকারের সাড়ে চার বছর শাসন আমলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি, জনশক্তি রপ্তানী, জংঙ্গীবাদ দমন, নারী ও শিশু উন্নয়ন সহ অন্যান্য সামাজিক ইস্যুতে অর্জিত সফলতা গুলো তৃনমূল পর্যায়ে জনগণকে অবহিত করার লক্ষ্যে সোমবার  ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস ও নাসিরনগর উপজেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে দিন ব্যাপী এক আলোচনা সভা ও প্রচারাভিযান কর্মসূচী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও অজ্ঞাত কারণে তিনি অনুপস্থিত ছিলেন। উপজেলাRead More


নবীনগরে মুঠোফোনে বার্তালাপ করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। জানা যায়, মুঠোফোনে বার্তালাপ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলার দৌলতপুর বাজারে মদন মিয়া ও শাজাহান মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় গুরুতর আহত সুবল মিয়া (৩৫), মদন মিয়া (২৫), নুরুল আলম (২২), শাজাহান মিয়া (৫০), মিজান মিয়া (৬০) কে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়।


অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফিরলেন তিন ভারতীয়

প্রতিনিধি : বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারতে ফিলে গেলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আব্দুর রহিম (৪০), অমৃত পাল (৩১) ও ননি গোপাল(৩৫)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর বিজিবি ভারতের বিএসএফ এর কাছে তাদেরকে হস্তান্তর করে। বিজিবি সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার নারাউরা গ্রামের ওই তিন ব্যক্তি বিভিন্ন সময়ে কসবা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে ধরা পড়ে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। আব্দুর রহিম ব্রা‏হ্মণবাড়িয়া কারাগারে ১৩ বছর সাজা ভোগ করে। অন্যরা ১৬ মাসRead More


নির্বাচন সমাচার : দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া

  প্রতিবেদক ॥ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশবাসীর মধ্যে সংশয় উৎকণ্ঠা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে গণসংযোগে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। কর্মীসভা, গণসংযোগ, উঠান বৈঠক, জনসমাবেশের মাধ্যমে প্রার্থীরা তাদের পক্ষে জনমত সৃষ্টি করার চেষ্টা করছেন। মাঠে ময়দানে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের সাফল্য তুলে ধরে চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীলীগকে বিজয়ী করার আহবান জানাচ্ছেন। অপরদিকে প্রধান বিরোধী দল বিএনপির প্রার্থীরা বর্তমান সরকারকে ব্যর্থ ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে বিজয়ী করার আহবান জানাচ্ছেন। জাতীয় পার্টির প্রার্থীরাRead More


This site is protected by wp-copyrightpro.com