Main Menu

September, 2013

 

তত্ত্বাবধায়ক মেনে নিতে শেখ হাসিনার সরকারকে আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে

প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমর (বীরউত্তম) বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন এদেশের আপামর জনতার প্রাণের দাবী। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো প্রকার নির্বাচন হতে দেয়া হবেনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে শেখ হাসিনার সরকারকে আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে। তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে মতায় বসাবে। কারণ আওয়ামীলীগ সরকারের জুলুম, নির্যাতন, লুটপাটে দেশের মানুষ দিশেহারা। তাদের কাছে মানুষের জান, মাল, ধর্ম কোনোটাই নিরাপদ নয়। সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমরের নেতৃত্বে এRead More


কসবায় যোদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযা জেলার কসবা টি-আলী ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা যোদ্ধাপরাধীদের ফাঁসীর রায় দ্রুত কার্যকর  ও জামাত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার দুপুরে কলেজ চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।কসবা ডিগ্রী কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু ছফিয়ান ভুইয়া রুপসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি পদ প্রার্থী মাছুম ও সাধারাণ সম্পাদক পদ প্রার্থী সুজন মাহমুদ, কায়েমপুর ইউপি ছাত্রলীগের সভাপতি ইশতিয়ার আলম জনি, কলেজ ছাত্রলীগের  খোকুন মাহমুদ  খোকা,আলাল হোসেন আলাল,সাগর, মেহেদী প্রমুখ। যোদ্ধাপরাধীদের ফাঁসীর রায় দ্রুত কার্যকর করার দাবীতে কলেজ চত্বর এলাকায়  প্রদক্ষিণ করে।


বিজয়নগরে জুয়ার আসর থেকে ২০০ পিছ ইয়াবাসহ আটক ৬, দুই পুলিশ আহত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলের কাশিনগর গ্রামে জুয়ার আসর থেকে ২০০ পিছ ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুত্ব আহত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিনগর এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় তারা। এসময় মাদক সম্রাট হিসেবে খ্যাত কাশিনগর এলাকার ফুল মিয়ার ছেলে মানিকসহ ৬ জনকে আটক করে। সে সময় তাদের কাছ থেকে ২০০ পিছ ইয়াবাও উদ্ধার করা হয়। এদিকে আটককৃতদের ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা চালালে বিজয়নগর থানা পুলিশের সদস্য আবুল হোসেন ও হুমায়ুন কবির গুরুত্বর আহত হয়। আটককৃতRead More


উন্নয়নের কোন ছিটেফোটাও নেই অথচ একটি মহল দেশকে ডিজিটাল করার স্বপ্ন দেখাচ্ছে.. ইঞ্জিঃ শ্যামল

গত ৩১শে আগষ্ট শনিবার দিন ব্যপি বিজয়নগর উপজেলার বি.এন.পি ও অঙ্গ সংঠনের উদ্যোগে বিজয় নগর মোড়, আড়িয়ল বাজার, কালীবাজার এলাকায় গণসংযোগ করেন জেলা বি.এন.পি সহ-সভাপতি ও সদর উপজেলা বি.এন.পি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গণসংযোগ শেষে বিকাল ৫.০০ ঘটিকায় ডালপা গ্রামে এক পথ সভায় আক্কেল আলী মেম্বারের সভাপতিত্বে এম. জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য কালে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন- “আপনাদের গ্রামের বর্তমান চিত্র দেখে মনে হয় গভীর অরণ্যের কোন গ্রামের কথা। যেখানে উন্নয়নের কোন ছিটেফোটাও নেই অথচ একটি মহল দেশকে ডিজিটাল করার স্বপ্ন দেখাচ্ছে। যেই দেশের মানুষ বিদ্যূৎ,Read More


বিজয়নগরে বি.এন.পি প্রতিষ্টা বার্ষিকী পালিত

প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গত রবিবার বিজয়নগরে উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)এর ৩৫তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বি.এন.পির সভাপতি হারুন মুন্সি ও সাধারন সম্পাদক এড. শরীফুল ইসলাম লিটনের নেতৃত্বে বিকালে একটি বনাঢ়্য র‌্যালী উপজেলা গোল চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব সংলগ্ন বালু মাঠে এসে শেষ হয়। পরে হারুন মুন্সির সভাপতিত্বে ও এড. শরীফুল ইসলাম লিটন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।  উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বি.এন.পির সাংগঠনিক সম্পাদক মো:সিরাজুল ইসলাম মাষ্টার,হুমায়ুন কবীর,হান্নান মাষ্টার,আ:মন্নান, যুবদলনেতাএড.সবুজচৌধুরী,,টুটন,ডা.জহির,রফিক,সাবদুল,ছাত্রদলনেতা এস.এম.জহিরুল আলম চৌধুরী টিপু,সাইদ খোকন,নিয়াজুল,আ:রাজ্জাক,শ্রমিকদলনেতাRead More


শাহ ফাউন্ডেশনের কমিটি গঠন, ইঞ্জিঃ কল্লোল সভাপতি, এ্যাড. সাজী সাধারণ সম্পাদক

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী তারাগন দরবার শরীফে শাহ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ইঞ্জিঃ সৈয়দ শওকত আজিজ কল্লোল-কে সভাপতি ও এ্যাড. সৈয়দ আমিনুল ইসলাম সাজী–কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ঐতিহ্যবাহী তারাগন দরবার শরীফের প্রতিষ্ঠাতা আতায়ার তরিকার ইমাম কুতুবে বাঙ্গাল পীরে কামেল শাহ সূফী হযরত মাওলানা সৈয়দ শাহ শের আলী জাহাঁরৌশন তারাগনী (রঃ)’র সমাজকল্যাণমূলক নানা কাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মহান এই আউলিয়ার নামানুসারে ১৯৯৭ সনের ২০ জুন ঐতিহ্যবাহী তারাগন দরবার শরীফে প্রতিষ্ঠা করা হয় শাহ ফাউন্ডেশন-এর। প্রতিষ্ঠার পরRead More


মালয়েশিয়ায় ৩৮৭ জন বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীদের একাংশ। ছবি: মালয়েশিয়ায় দ্য স্টার অনলাইন

২৪ ডেস্ক: মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৩৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩৮৭ জন বাংলাদেশি রয়েছেন। মালয়েশিয়ায় দ্য স্টার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি এ তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশব্যাপী ৪০টি অভিযানের মাধ্যমে মোট আট হাজার ১০৫ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। উপযুক্ত কাগজপত্র না থাকা, কাজের ভুয়া অনুমতিপত্র ও মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করায় দুই হাজার ৪৩৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮৭ জনRead More


তিতাস নদীতে পোনা অবমুক্তিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নিজম্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় গত ৩১শে আগস্ট শনিবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে হাওর অঞ্চলে মাছের পোনা অবমুক্তি করণে ব্যাপক অনিয়ম ও দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ৩ হাজার কেজি রুই, মৃগেল, কাতল, কালিবাউশ এই চার প্রকারের মাছের পোনা সরবারহ করার জন্য উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক মেসার্স হানিফ এন্টার প্রাইজকে কার্যাদেশ প্রদান করা হয়। কিন্তু মাত্র ২৩৯ কেজি মাছের পোনা অবমুক্তি করা হয়েছে। এছাড়াও ১০ থেকে ১৫ সেঃ মিঃ আকারের জীবন্ত ও সুস্থ মাছের কথা থাকলেও রোগ্ন ও মরা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। যা নদীতে ছাড়ার পর পানিতে ভেসে উঠে।Read More


বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার দুপুরে শহরের টি.এ.রোডের রেলগেইট  চত্বর থেকে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট হারুন-আল-রশীদ ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লোকনাথ উদ্যানের (টেংকের পাড়) সামনে শেষ হয়। পরে লোকনাথ উদ্যানের সামনে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট হারুন-আল-রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়Read More


সড়ক দুর্ঘটনায় নবীনগরের স্কুল ছাত্র নিহত-১,আহত-২

প্রতিনিধিঃ উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র  রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ছাত্র একই উনিয়নের ওয়ারুক গ্রামের শফিকুল মিয়ার ছেলে রুবেল মিয়া (১৬)। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় সাইদুল (১৬) ও এনামুল (২০) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা কোর্টবাড়ী নামক স্থানে। জানা যায়, উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় ও শিবপুর কলেজের তিনজন ছাত্র কুমিল্লায় তাদের এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যায়। বাসা থেকে কুমিল্লা কোর্টবাড়ীর উদ্দেশ্যে ঘুরতে বের হলে তিনজনই সড়ক দুর্ঘটনারRead More


This site is protected by wp-copyrightpro.com