Main Menu

September, 2013

 

নাসিরনগরে ত্রিপল খুনের ঘটনায় পুরুষ ও মহিলা শুন্য সাইউক গ্রাম

প্রতিনিধিঃ স্কুল কমিটির নির্বাচন, উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র ত্রিপল খুনের ঘটনায় পুরুষ ও মহিলা শুন্য সাইয়ক  গ্রাম। ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল  ধরমন্ডল ইউনিয়নের সাইউক গ্রাম। এখানে গত বছরের অক্টোবরে স্কুল কমিটির নির্বাচন, উপবৃত্তির অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে তোফায়েল, বাচ্চু,রোকন, খসরু খলিল ও অপর দিকে শাহিন ফজলু মোসাহিদ গ্র“পের সংঘর্ষে বাচ্চু মিয়া, হারুন মিয়া, মনা বেগম নামের তিন জন খুন হয়। তিন খুনেরে ঘটনায় ২০৮ জনকে আসামি করে পৃথক পৃথক তিনটি খুনের মামলা রজু করেছে। বাচ্চু খুনের মামলায় ৫৩ জন আসামির মধ্যে ৪১ জন জামিনে থাকলে ওRead More


নাসিরনগরে বিএনপিতে অর্ন্তদ্বন্ধ আওয়ামীলীগের দুর্গ দখলে নিতে মরিয়া বিজেপি

  প্রতিনিধি ঃ নির্বাচন হবে কি না ? এমন সংশয় না কাটতেই নাসির নগর উপজেলা বিভিন্ন দলের প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছে । হ্মমতাসীন নেত্রী কখনো বলছে মার্চ এপ্রিলে আবার কখনো বলছে ২৪অক্টোবর থেকে ২৪ জানুযারীর ভিতর নির্বাচন হবে ।ম্ন্ত্রী সভা থাকবে ,সংসদ থাকবে  গুরুত্বপুর্ণ সিদ্বান্ত ও অধিবেশন হবেনা ২ সেপ্টেম্বর সোমবার বিভিন্ন  মন্ত্রনালয় ও সচিবদের সঙে বেঠকে এ সিদ্বান্ত নেয়া হয় । ১০তম জাতীয় সংসদ নির্বানের সময় যত ঘনিয়ে আসছে নেতাদের হাঁসি মূখে হাত বাড়ানোর মাত্রা তত বেড়ে যাচ্ছে। প্রার্থীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা গণসংযোগ, পথসভা,সভাসমাবেশ বিভিন্ন বিয়ে, বৌ-ভাত ধর্মীয় ওRead More


আখাউড়া থানায় আকস্মিক পরিদর্শনে এসে অনিয়ম পেলেন পুলিশ সুপার

প্রতিনিধি : গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানায় আকস্মিক পরিদর্শনে আসেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। এ সময় তিনি থানার বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষোব প্রকাশ করেন। পাশাপাশি থানা হাজতে আটককৃতদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগে মো. মনির নামে এক পুলিশ কনস্টেবলকে সাসপেন্ডের আদেশ দেন। বিষয়টি নিয়ে আখাউড়ায় তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কাউকে কিছু না জানিয়ে সোমবার রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান আখাউড়া থানায় প্রবেশ করেন। এ সময় তিনি থানা হাজতে আটক ছয় যুবকের সঙ্গে কথা বলেন। ওই ছয় যুবক অভিযোগ করে তাদেরকে ছেড়ে দেওয়ার বিপরীতেRead More


আখাউড়ায় ভ্রাম্যামান আদালতের অভিযান

প্রতিনিধি : আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীসহ ৪টি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সাকে ৯৮০০ টাকা জরিমানা করে।আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ খুরশিদ শাহরিয়ার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত সূত্র জানায়, মটর অধ্যাদেশ আইনে ৪ সিএনজি অটোরিক্সাকে ৩৩০০ টাকা এবং ভেজাল পণ্য রাখার অপরাধে ৬ ব্যবসায়ীকে ৬৫০০ টাকা আদালত জরিমানা করে।


বাঞ্ছারামপুরে বৃক্ষরোপন অভিযান

প্রতিনিধি : ‘সবুজে সাজাই পৃথিবী’ এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৮৬০ জন মানুষের মাঝে এবং ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ফলজ, বনজ এবং ঐষধি বৃক্ষ বিতরণ করা হয়। দুপুরে উপজেলার দূর্গারামপুর গ্রামের বসুন্ধরা ফাউন্ডেশনের কেন্দ্রিয় কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মোঃ সাইফুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল্লাহ তালুকদার, বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন পরিষদRead More


চালু হওয়ার ৪দিন পর ফের যান্ত্রিক ত্রুটির কারনে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

প্রতিনিধি : যান্ত্রিক ক্রুটির কারনে চালু হওয়ার ৪দিন পর ফের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানার কার্বন-ড্রাই অক্সাইড কম্প্রেসারে ত্রুটির কারনে গত সোমবার রাত থেকে এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে গ্যাস সংকটের কারনে গত ৯ এপ্রিল থেকে ২৮ আগষ্ট পর্যন্ত প্রায় ৫ মাস কারখানার উৎপাদন বন্ধ ছিল। ২৯ আগষ্ট রাত থেকে পুনরায় কারখানার উৎপাদন শুরু হয়। এদিকে দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ থাকায় কারখানার নিজস্ব উৎপাদিত ইউরিয়া সারের মজুদ কমে গেছে। জানা গেছে, বর্তমানে কারখানার নিজস্ব ও আমদানিকৃত সারের মজুদ রয়েছে প্রায় ২৪হাজার মেট্রিক টন। কারখানারRead More


বাঞ্ছারামপুরে ভূয়া চিকিৎসক দম্পতি গ্রেপ্তার ॥ ১ বছরের কারাদন্ড

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া চিকিৎসক দম্পতিকে ১ গ্রেপ্তার করে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.টি.এম কাউছার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যামান আদালত উপজেলা সদরের বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃত চিকিৎসক দম্পতি হলেন, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার চান্দপুর গ্রামের কাউছার আহাম্মেদ-(৩৫) ও তার স্ত্রী ইসরাত জাহান-(২৭)। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই চিকিৎসক দম্পতি গত ৬ মাস ধরে নিজেদেরকে এম.বি.বি.এস পরিচয় দিয়ে বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছিলেন।Read More


সরাইলে গৃহ বধুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

সরাইল প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার সকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রাম থেকে সুমিত্রা রানী দাস (২০) নামের এক গৃহ বধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ মারধর করে তাকে হত্যা করেছে স্বামী জীবন চন্দ্র দাস (২৫)। গৃহ বধুর লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ধীতপুর গ্রামের সোনা মোহন দাসের কন্যা সুমিত্রার সাথে এক/ দেড় বছর আগে বিয়ে হয় নোয়াগাঁও ইউনিয়নের চানপুর গ্রামের নরেশ চন্দ্র দাসের পুত্র জীবন চন্দ্র দাসের। স্বামী জীবনের মাদক সেবনে বাঁধা দিত স্ত্রী সুমিত্রা। তাই বিয়ের পর থেকেইRead More


নাসিরনগরে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। সোমবার সকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আজিজ চৌধুরী।  এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল হান্নান,যুগ্ম-সম্পাদক আমিরুল হক চকদার,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।এসময় বিএনপি নেতা একরামুজ্জামান বলেন,বর্তমানে নাসিরনগরের মানুষ চোর-ডাকাতদের আতংকে দিন কাটাচ্ছে।বর্তমান সরকারের পুলিশ এলাকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তবে নাসিরনগরের ঘরে ঘরে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।নাসিরনগরে মেডিকেল কলেজ,বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।বহি;বিশ্বে যেসকল কর্মসংস্থান হবেRead More


তুহিনের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে সরকারি কলেজ ছাত্রলীগের মানব বন্ধন

প্রতিবেদক : রাজশাহী বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম তুহিন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য  তন্ময় আহমেদ সহ দেশ ব্যাপী ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর ছাত্রশিবিরের বর্বরিচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন কর্মসুচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। শিবির সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর সামনে এই মানব বন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন শোভনের সভাপত্তিত্বে উক্ত মানব বন্ধন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবেRead More


This site is protected by wp-copyrightpro.com