September, 2013
বেলা শেষে একটাই দাবী নির্দলীয় নিরপে তত্ত্বাবধায়ক সরকার..মুশফিকুর রহমান
খ.ম.হারুনুর রশীদ ঢালী ঃ- রোববার বিকাল ৩টায় কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে কসবা উপজেলা সুপার মার্কেট চত্বর প্রাঙ্গনে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক সাংগঠনিক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলার ১০টি ইউপি,১টি পৌরসভার বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ও সকল শ্রেণীর নেতাকর্মীরা দলে দলে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী-৪ আসন কসবা-আখাউড়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান বলেন,বিএনপি,যুবদল ও ছাত্রদল সহ সহযোগি সংগঠনকে সুসংগঠিত হওয়ার মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করতে হবে। দেশকে ধ্বংসের হাতRead More
সরাইলে ভ্রাম্যমান আদালত, এক মাসে ৯ জনের সাজা, ২৩ জনের অর্থদন্ড ৭০ হাজার টাকা
মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইলে গত এক মাসে আটটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে আদালত বসিয়ে নয় জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। ২৩ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৭০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, গত আগষ্ট মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন- ১৯৯০, বিশুদ্ধ খাদ্য আইন- ২০০৫, পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ ও বাল্য বিবাহ নিরোধ আইন- ১৯২৯ এর আওতায় আটটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বিভিন্ন অপরাধে জরিমানা ও সাজা দেয়া হয়েছে মোট ৩২ জনকে। সর্বোচ্চ এক বছর সহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজাRead More
সরাইলে শেষ হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ
সরাইল প্রতিনিধি: সরাইলের চুন্টা হাওড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ২৪টি নৌকা অংশগ্রহণ করে। এ উপলক্ষে সরাইল-অরুয়াইল সড়কের পাশে ও হাওড় এলাকায় ব্যাপক মানুষের সমাগম ঘটে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ নৌকা বাইচের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়াস্থ সরাইল উপজেলা ছাত্রকল্যাণ সমিতি। রাউন্ড ভিত্তিক এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জণ করে সরাইলের শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর গ্রাম থেকে আসা নৌকা। নৌকা বাইচ শেষে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়াস্থ সরাইল উপজেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা মাওলানা ইছহাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গRead More
নবীনগরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
নবীনগর প্রতিনিধি: নবীনগরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মাইনুদ্দিন মিয়া (২৫) খুন হয়েছেন। রোববার সকাল ৬টায় উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মাইনুদ্দিন ওই গ্রামের তাহের মিয়ার ছেলে। তিনি বীরগাঁও বাজারের একটি সেলুনে কাজ করতেন। বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদ জানান, ইব্রাহিম মিয়া (৪০) পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় তার চাচাত ভাই মাইনুদ্দিন বাধা দিলে ইব্রাহিম ক্ষুব্ধ হয়ে মাইনুদ্দিনের বুকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নবীনগর থানায় খবর দিলে সকাল সাড়ে ৮টায় পুলিশRead More
আখাউড়ায় বিএনপি’র প্রতিষ্ঠবার্ষিকী পালিত
আখাউড়া প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আখাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে পৌরশহরের মটরষ্ট্যান্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন এক বর্ণাঢ্য র্যালী বের করে পৌরশহর প্রদিক্ষণ করে। আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিঃমুসলে উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশনের পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী ৪ আসনের সাবেক এমপি মুশফিকুর রহমান।



















