Main Menu

August, 2013

 

সরাইলে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

প্রতিনিধিঃসরাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা পারভীন, উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুব আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ রহমান, মুক্তিযোদ্ধা শাহ নূর আলী, শিক্ষক মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, কৃষকলীগ সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মাহবুব খান ওRead More


খড়মপুরের ঐতিহাসিক ওরশ উপলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ্পীর কল্লা শহীদ (রহ.) এর সাত দিনব্যাপী ঐতিহাসিক ওরশ (খড়মপুরের ওরশ)  আগামী ১০ আগষ্ট থেকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের খড়মপুরস্থ মাজার শরীফের বাৎসরিক ওরশ উপলে আইনশৃঙ্খলা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাজার শরীফ কমপ্লেক্স হলরুমে ব্রা‏হ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও মাজার শরীফ পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বিষয়ক পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. আজাদ সাল্লাল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)Read More


মরহুম শ.ম. হামিদুল আলম চৌধুরীর স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি : মরহুম শ.ম. হামিদুল আলম চৌধুরীর স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিজয়নগর উপজেলা প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক ও কলামিষ্ট মরহুম শ.ম. হামিদুল আলম চৌধুরীর স্মরণে গত শনিবার উপজেলার নিদারাবাদ গ্রামে নিজ বাড়ীতে পরিবার বর্গের উদ্যোগে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে বিজয়নগর প্রেসকাবের সকল সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে মরহুম শ.ম. হামিদুল আলম চৌধুরীর কর্মজীবন নিয়ে কিছু আলোচনা করা হয়। পরে মরহুম শ.ম. হামিদুল আলম চৌধুরী সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করা হয়।


বিজয়নগরে বিষ্ণুপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রতিনিধি : সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিষ্ণুপুর গ্রামে দু’পক্ষের সংর্ঘষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। জায়গা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ভূইয়ার বাড়ির লালু ভূইয়ার সঙ্গে চাচাতো ভাই আলীম মাষ্টারের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকাল ১০টার দিকে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে জাবেদ মিয়া (২২), কাউছার ভূইয়াRead More


মঙ্গলবার থেকে আখাউড়া স্থলবন্দরে ঈদের ছুটি

প্রতিনিধি : মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ঈদের পাঁচ দিনের ছুটি শুরু হচ্ছে। ওই সময়ে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঈদের দিনও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। কাস্টমস ও ব্যবসায়িদের সূত্রে এ তথ্য জানা গেছে।আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্দরের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়িদেরকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।


ট্রাক চাপায় অটোরিক্সা চালক নিহত

প্রতিবেদক :  গত রবিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পীরবাড়ি এলাকায় ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে। নিহত চালক হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের মো. ইয়াছিন মিয়া (২৫)। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ জানায়, রাত নয়টার দিকে সরাইল যাওয়ার পথে পীরবাড়ি এলাকায় ইয়াছিনকে বহনকারি সিএনজি অটোরিক্সাকে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে আহত ইয়াসিনকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।


সাকিবের উইকেট ছক্কা

২৪ ডেস্ক:সাকিব আল হাসানের ঘূর্ণি জাদুতে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। মাত্র ৬ রানে ৬ উইকেট তুলে নিয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে একাই শেষ করে দেন ওয়ানডের বিশ্বসেরা এ অলরাউন্ডার। ৭২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়েছে বার্বাডোজ। ম্যাচে সাকিবের বোলিং ফিগার ৪-১-৬-৬। এছাড়া দুর্দান্ত ফিল্ডিংয়ে তালুবন্দি করেন দুটি ক্যাচ। স্বাভাবিকভাবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের দৌড়ে কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না সাকিবের। বলা বাহুল্য, এটি নিয়ে টানা দ্বিতীয়বার ম্যাচসেরার স্বীকৃতি পেলেন এই নাম্বার ওয়ান বাংলাদেশী অলরাউন্ডার। টি২০ ক্রিকেটে রেকর্ড গড়ে লাল-সবুজের পতাকা ক্যারিবীয়Read More


নির্বাচিতের দু’বছর পর ইউপি চেয়াম্যানের শপথগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচিতের দুই বছর চারদিন পর উচ্চ আদালতের নির্দেশে শপথগ্রহণ করেছেন  নজরুল ইসলাম জিতু মিয় নামের এক ইউপি চেয়ারম্যান। তিনি উপজেলার ৮নং কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। রোববার সকালে জেলা প্রশসকের চেম্বারে চেয়ারম্যানকে শপথগ্রহণ করান জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান, মহিলাদলের নেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা প্রমুখ। উল্লেখ্য, বিগত ২০১১ সালের ২২ জুন নজরুল ইসলাম জিতু মিয়া তার নিকটতমRead More


নিরদলীয় নিরপেক্ষ ও তত্ত্ববধায়ক সরকার ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন কিছুতেই সম্ভব নয়.. ইঞ্জিঃ শ্যামল

রবিবার বিকালে  ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার  পৈরতলা ৬নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল,  ও  তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  মধ্যপাড়া উঃ পৈরতলা বাসষ্ট্যান্ড প্রাঙ্গনে ইফতার  ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন  মাহবুব শ্যামল। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিফার খানের সভাপতিত্বে সভায় মোঃ মিজানুর রহমান মিজান  ও মোহাম্মদ আলী’র নেতৃত্বে  পৈরতলা গ্রামের শতাধিক নেতাকর্মী  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগাদান করেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব এডঃ সফিকুলRead More


কসবা মূলগ্রাম ইউনিয়ন জাকের পার্টির দোয়া ও ইফতার মাহফিল

প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউপি জাকের পার্টি বাস্তুুহারা ফ্রন্টের উদ্যোগে এক অলোচনা সভা, দোয়া ও ইফতার মাহ্ফিল গত কাল রবিবার (৪আগষ্ট) চারগাছ বাজার ইউপি ভবন চত্বর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাকের পার্টি বাস্তৃুহারা ফ্রন্টের প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী সাংবাদিক । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টিও সহসভাপতি শাহ্ আলমগীর হোসেন,জেলা জাকেরপার্টি সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তপন ,কসবা উপজেলা জাকের পার্টি বাস্তুুহারা ফ্রন্টের সভাপতি মো.শাহ্ আলম রানার,Read More


This site is protected by wp-copyrightpro.com