Main Menu

August, 2013

 

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়

২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতরের জামাত জেলা  ঈদগাহ ময়দানে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদে অনুষ্টিত হবে। জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এবারের ঈদের নামাজে ইমামতি করবেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মোহাদ্দেস এবং ব্রাহ্মণবাড়িয়া জামে সমজিদের খতিব আলহাজ্ব হরযত মাওলানা বেলায়েত উল্লাহ সাহেব। মাওলানা বেলায়েত উল্লাহ অসুস্থ বা অপারগ হলে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার মোহাদ্দেস জনাব আরহাজ্ব মুফতি শামসুল হক সাহেব ইমামতীর যাবতীয় দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে ।


ভিক্ষুকদের ‘যাকাত’ দিবেন না: সৌদি গ্র্যান্ড মুফতি

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজীজ আশ শাইখ রাস্তায় ভিখারিদের যাকাত আল ফিতর না দেয়ার আহ্বান করেছেন। তিনি চাহিদা সম্পন্ন প্রকৃত ব্যক্তিদের ‘যাকাত’ দেয়ার পরামর্শ দিয়েছেন। যাকাত (ফিতরা) আদায়ের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন মসিজদের ইমামদের তিনি বলেছেন, ফিতরার মাল যথাসময়ে পাওনাদারের নিকট পৌঁছে দিন। এটা রাসূল (স.) এর নির্দেশ বলেও তিনি উল্লেখ করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের তুর্কি বিন আবদুল আজীজ মসজিদে শুক্রবারের খোতবায় তিনি এ আহ্বান জানান। শস্য ও চালের মাধ্যমে যাকাত আল ফিতর দেয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতি তিন কেজি ওজনের শস্য, চাল, বার্লিRead More


বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে সমর্থন দেবে না বিজেপি

ঢাকা : বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের লক্ষ্যে ভারতের সংবিধান সংশোধনী বিলে সমর্থন দেবে না দেশটির প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির সঙ্গে আলোচনা না করেই বাংলাদেশের সঙ্গে চুক্তিটি করায় তারা এতে সমর্থন দেবে না। তাই ভারতীয় পার্লামেন্টের চলতি বর্ষাকালীন অধিবেশনে চুক্তিটির অনুমোদনের কোনো সম্ভাবনা নেই। বিজেপির নেতা ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিনহা মঙ্গলবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তার দলের এই অবস্থানের কথা জানান। বুধবার ভারতের প্রভাবশালী হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজেপির এই স্পষ্ট অবস্থান ভারতের প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতাRead More


মাদ্রাসার মাওলানারা দেশকে জঙ্গীবাদের দিকে এগিয়ে নিচ্ছেন.. মোক্তাদির চৌধূরী এমপি

মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন প্রাঙ্গণে মাহে রমজানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে জেলার সুধী সমাজের নেতৃবৃন্দ, সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি,  র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী আরও বলেন আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছে, যেমন করেছে তোমার পূর্বতনদের উপর। সামনে ঈদুলRead More


নবীনগরে বিদ্যুৎপৃষ্টে চালকের মৃত্যু

প্রতিনিধি ॥ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্যামগ্রাম বাজারে অটোরিক্সা (পঙ্খীরাজ) চালক মোঃ বায়েজীদ মিয়া (১৮) স্থানীয় একটি গ্যারেজে গাড়ির ব্যাটারি চার্জ দিতে যায়। অসাবধনতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে শ্যাম গ্রামের মোঃ স্বপন মিয়ার পুত্র। স্থানীয়রা জানান, বাজারের ওই গ্যারেজের মালিক আবিদ মিয়া প্রতিদিন অর্ধশতাধিক গাড়ির ব্যাটারি চার্জ দিয়ে থাকেন।


সোহাগ পরিবহন থেকে ২৪ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কের (বাইপাস রোড) এর ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ২৪ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, ঈদকে সামনে রেখে গাড়ি তল্লাসির সময়  ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় সোহাগ পরিবনের একটি যাত্রীবাহী গাড়ীতে (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১১-১২৬২) গাড়ির পেছনে সিটের নিচে বাঁধা অবস্থায় এ মাদক গুলো উদ্ধার করা হয়। এঘটনায় চালক সরাইল থানার বুড্ডা এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মোঃ সফিকুল ইসলাম (৩৫), ও হেলপার সদর থানার দক্ষিণ পৈরতলার মৃত রওশন আলীর ছেলে আরিফRead More


ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি ক্লিনিক, ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় মৃত্যু বাড়ছে

শাহাদৎ হোসেন, : ‘তাড়াতাড়ি আপদ (রোগী) বিদায় করো। অন্য কোনো হাসপাতালে রেফার করে দায়িত্ব শেষ করো।’ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ মনির হোসেনের তত্ত্বাবধানে শহরের দ্য ল্যাব এইড শিশু ও জেনারেল হাসপাতালে লুৎফুল কবির মিয়াদ (১০) নামের এক শিশু ভর্তির পর তার অবস্থার অবনতি হলে তিনি এসব কথা বলেন। পরে ওই শিশু মারা যায়। শহরের বেসরকারি ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় গত এক বছরে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এসব ক্লিনিকের বিরুদ্ধে সেবার নামে রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। এলাকার অনেকে জানান, ২০১২ সালের ২৯Read More


ঈদ করতে কর্মকর্তা কর্মচারীরা বাড়িতে। নাসিরনগর প্রশলীর কার্যালয়ে অচলাবস্থা

মোঃ আব্দুল হান্নান নাসির নগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ঃ ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা প্রকৌশলীর  কার্যালয় খোলার দিনেও বন্ধ। কোনরুপ ছুটি ছাড়াই ঈদ করতে কর্মকর্তা কর্মচারীরা বাড়িতে চলে গেছে । মঙ্গলবার শবে কদরের বন্ধ থাকলে ও রবিবার বিকালেই বাড়িতে চলেযান নাসিরনগর এল জি ই ডি বিভাগের নক্সাকারক মোঃ ইসহাক মিয়া ,এস ও মোঃ রফিকুল ইসলাম, সার্ভেয়ার মোঃ ইস্কান্দর আলী। উপজেলা প্রকৌশলী ফজলুল হকও গত সাতদিন ধরে অনুপস্থিত  জানা গেছে। ৫ আগষ্ট সোমবার সকাল ১০টা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে দেখা গেছে অফিসটি তালা বন্ধ। প্রকৌশলী, এস ও,  নক্সা কারক, সার্ভেয়ারের অনুপস্থিতির কারণ জানতেRead More


শিশু রাসেল হত্যার রহস্য উন্মোচনে পুলিশের ভূমিকা রহস্যজনক

প্রতিনিধি: আট বছরের শিশু রাসেল হত্যার রহস্য এক মাসেও উন্মোচিত হয়নি। মামলারও তেমন অগ্রগতি নেই। এদিকে এ হত্যাকা-ের বিষয়টি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল উঠেপড়ে লেগেছে। এ মামলায় পুলিশের ভূমিকাও রহস্যজনক। এ অবস্থায় রাসেল হত্যার বিচারের দাবীতে এলাকাবাসী মহাসড়ক অবরোধসহ নানা আন্দোলন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। পুলিশ, এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় সমবয়সী ছেলেদের সাথে খেলা করছিল শিশু রাসেল। হঠাৎ কর্মস্থলে তার মায়ের সাথে দেখা করতে গিয়ে সে নিখাঁজ হয়। পরদিন ৬ জুলাই দুপুরে বিসিকের উত্তর পাশের পুকুরে রাসেলের লাশ দেখতেRead More


সরাইলে মহিলা কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদ প্রদান

সরাইল প্রতিনিধিঃ সরাইলে রুরাল এমপ্লয়মেন্ট কর্মসূচী শীর্ষক প্রকল্পের সমাপ্তিতে মহিলা কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত সোমবার উপজেলা মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রকৌশলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এল জি ই ডি অফিস সূত্রে জানা যায়, ২০০৮ সাল থেকে সরকার দরিদ্র বিমোচনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী এ কর্মসূচী চালু করে। সমগ্র উপজেলায় ৯০ জন মহিলা এই প্রকল্পে কাজ করেছে। প্রত্যেক মাসের বেতন থেকে শতকরা ৪০ টাকা হারে সঞ্চয় কেটে রাখা হত। প্রকল্পের মেয়াদ শেষRead More


This site is protected by wp-copyrightpro.com