Main Menu

August, 2013

 

একজন প্রবাসীর ঈদ আনন্দ

ফারুক আহমেদ পার্থ, অস্ট্রেলিয়া থেকে: শেষ কবে দেশে ঈদ করেছিলাম মনে নেই, ছয়-সাত বছর হবে। প্রথম যখন বিদেশে ঈদের নামাজ পর ইমাম সাহেবের সাথে কোলাকুলি করে বলেছিলাম – জীবনে প্রথম ঈদের নামাজের ইমাম সাহেবের সাথে কোলাকুলি করলাম, তিনি হেসেছিলেন। দেশে ঈদগা মাঠের পেছনে বসলে ইমাম সাহেবকে চেনা যেত না ভালো করে, এক মাঠ সারি সারি মানুষ – যেন ধনী-গরিব সব ভুলে এক হয়ে যেত কিছুক্ষণের জন্য।  কতদিন দৌড়ে গিয়ে নামাজ ধরেছি। দূর থেকে মাইকে শুনতে পেতাম – আল্লাহুয়াকবার আল্লাহুয়াকবার লাইলাহা ইল্লাল্লাহু আল্লাহুয়াকবার আল্লাহুয়াকবার ওয়ালিল্লাহিল হামদ। চারদিক থেকে দলে-দলে হাঁটতে হাঁটতেRead More


চাঁদ দেখা গেছে, আজ ঈদ

ডেস্ক :চাঁদ দেখা গেছে। আজ পবিত্র ঈদুল ফিতর। চারদিকে বেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুলের সেই অমর গান- ‘মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। এক মাস সিয়াম সাধনার পর বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানরা  মেতে উঠছেন ঈদের আনন্দে। এই আনন্দের আমেজ মূলত রমজান শুরুর সঙ্গে সঙ্গে  ছড়াতে থাকে। আর এর পূর্ণতা আসে ঈদ উদযাপনের মধ্য দিয়ে। পবিত্র ঈদুল ফিতর যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতরের জামাত জেলা  ঈদগাহ ময়দানে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধানRead More


দু:স্থদের মাঝে বস্ত্র ও সেমাই-চিনি বিতরণ

ধরখারে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে স্থানীয় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক দু:স্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র ও সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জেলা বিএনপির সদস্য ও আখাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি, সাবেক ভিপি শেখ মোশারফ হোসেন মারুফের উদ্যোগে ২৩০ জন নারী-পুরুষকে শাড়ি-লুঙ্গি এবং ২০০ জনের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়। রাণীখার গ্রামে স্থাপিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শেখ আব্দুর রহমান মিলন মাস্টারের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে অংশ নেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান মামুন, সংগঠনটির ঘোলখার শাখারRead More


প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় মামলা

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ধর্ষণের শিকার সেই বাকপ্রতিবন্ধী (১৪) কিশোরীকে  বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদিকে ওই প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গতকাল ধর্ষণের অভিযোগে শাহিন মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। এলাকার অনেকে ও পুলিশ জানায়, ওই কিশোরী চতুর্থ শ্রেণীতে পড়ে। গত রোববার দুপুরে স্কুলে কোচিং শেষে বাড়ি ফেরার পথে তাকে কায়েমপুর গ্রামের কালু মিয়ার ছেলে শাহিন তুলে নিয়ে যায়। পরে শাহিন একই গ্রামের ইদ্রিছ মিয়ার ফাঁকা বাড়ির রান্নাঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডেরRead More


ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে ডেমো ট্রেন চালুর আশ্বাস

প্রতিনিধি: কিছুদিনের মধ্যেই ঢাকা – ব্রাহ্মণবাড়িয়া রুটে ডেমো ট্রেন চালু করা হবে। বর্তমানে ঈদে ঘরমুখো যাত্রীর জন্য ১৫৫টি নতুন কোচ ও ২৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, এ বছর যাত্রীদের নিরাপদে বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফেরার ব্যাপারে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সে জন্য ঈদের আগে পাঁচদিন এবং ঈদের পরদিন থেকে পরবর্তী সাতদিন পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আকস্মিক সফরে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অতীতের সব রেকর্ড ভঙ্গ করে রেলের পারফরমেন্স এবারRead More


বর্তমান যুব সমাজের জন্য শেখ কামাল এক আদর্শের প্রতীক .. মোকতাদির চৌধুরী এমপি

প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বর্তমান যুব সমাজ কে নৈতিক অবক্ষয় ও অধপতনের হাত থেকে রক্ষা করে তাদের কে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আমাদেরকে শহীদ শেখ কামাল এর জীবন আদর্শ ও কর্ম সর্ম্পকে জানতে হবে। তিনি বলেন শেখ কামাল আমার একজন ঘনিষ্ট বন্ধু।  আমি তাকে কাছ থেকে অনেক গভির ভাবে প্রত্যক্ষ করেছিRead More


জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের ঈদ শুভেচ্ছা

বিশ্ব মুসলিমের অন্যতম ধর্মীয় উৎসব “ঈদ উল ফিতর” উপলক্ষে জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সিয়াম ও সহনশীলতার শিক্ষার আলোকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি তিনি জেলা বাসীর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা এবং মুসলিম উম্মার ঐক্য ও সংহতির জন্য পরম করুনাময় আল্লাহ পাকের রহমত কামনা করেন।


ত্রিপুরায় বিনিয়োগে বাংলাদেশি কোম্পানিগুলোর প্রতি রাজ্য সরকারের আহ্বান

  ডেস্ক টোয়েন্টিফোর : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় আরও বেশি বিনিয়োগ করার জন্য বাংলাদেশি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের বাম ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার। সম্প্রতি তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারত ঐতিহ্যগতভাবে পরস্পরের অংশীদার। আমরা চাই, ত্রিপুরায় আরও বেশি বাংলাদেশি বিনিয়োগ আসুক। বাংলাদেশ ও ভারত ‘পরস্পরের ওপর নির্ভরশীল’ মন্তব্য করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী এই দুই দেশের উচিত নিজেদের সম্পদ ও সুবিধা ব্যবহারে একসঙ্গে এগিয়ে যাওয়া। তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সময়ে দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ অনেকটা গতি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতেRead More


বাঞ্ছারামপুরে সিএনজি অটোরিক্সা উল্টে নিহত ১

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিএনজি চালিত অটো রিক্সা উল্টে এক যাত্রী নিহত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার ছয়ফুলাকান্দি থেকে একটি সিএনজি অটোরিক্সা যাত্রী নেয় যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে সিএনজি যাত্রী পাড়াতলী গ্রামের জানু বেগম (৬২) গুরুতর আহত হয়। তাকে রূপসদী মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


জামায়াত ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে, অথচ মুসলমানদের জন্য কোনো দরদ নেই.. রেলপথ মন্ত্রী

প্রতিবেদক ॥ রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, ঈদে ঘরমুখো যাত্রীর জন্য ১৫৫ টি নতুন কোচ ও ২৮ টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এবছর যাত্রীদের নিরাপদে বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফেরার ব্যাপারে যুগান্তকারি পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেজন্য ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পরদিন থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলমন্ত্রী বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আকস্মিক সফরে এসে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামি কিছুদিনের মধ্যেই ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া ডেমো ট্রেন চালু করা হবে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে রেলের পারফরমেন্স এবার অনেক ভালো। শতকরাRead More


This site is protected by wp-copyrightpro.com