Main Menu

August, 2013

 

সরাইলে মাইক্রোবাসের চাপায় নিহত ১। চিকিৎসায় অবহেলার অভিযোগ

মোহাম্মদ মাসুদ,সরাইল: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মাইক্রোবাসের চাপায় হেলাল মিয়া(৪০) নামে এক ব্যক্তি নিহত  হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে। শাহবাজপুর চন্দুমিয়া বাড়ির মৃত মুকছদ আলীর ছেলে মো, হেলাল মিয়া। সে এদিক ওদিক তাকিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে।  কিছু বুঝে উঠার আগেই ঢাকা থেকে সিলেটগামী একটি বেপরোয়া গতির মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এর আধাঘণ্টা পর সেখানে তার মৃত্যু হয়। হেলাল মিয়ার ভাতিজা মাসুম মিয়া অভিযোগ করে বলেন, হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর আমরা কোনো চিকিৎসকেরRead More


সরাইলে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষ নিহত ২, আহত ১

মোহাম্মদ মাসুদ: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া  স্থানে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে ২ জন সিএনজি যাত্রী নিহত ও  ১জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে  রোববার বিকেলে । এদিকে নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে তিনি কিশোরগঞ্জ জেলা  ইটনা উপজেলার রতন সরকার (৩২) ও অজ্ঞাত (৩০) । সরাইল বিশ্বরোড হাইওয়ে ফাঁড়ি সূত্রে জানাগেছে, কুরুলিয়া প্রাঃ লিঃ নামের সিএনজি চালিত অটোরিকশাটি হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে কুট্টাপাড়ার অদূরে বিকল দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছন দিকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়ে মুচরে যায় । এসময় ঘটনাস্থলেই একজন মারাযায় এবং গুরুত্বর অবস্থায় আরও দুজনকে সদরRead More


নাসিরনগরে তিন গ্রামে পৃথক সংঘর্ষে মহিলা সহ আহত প্রায় শতাধিক

প্রতিনিধি ঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার নুরপুর,কালিউতা ,ভলাকুট তিন গ্রামে গত শনিবার সন্ধ্যা ও সকালে পৃথক পৃথক সংঘর্ষে মহিলা ও শিশু সহ প্রায় শতাধিক অঅহত হওয়ার খবর পাওয়া গেছে । জানা গেছে শনিবারসন্ধ্যায় নুরপুর  সড়ক বাজারে টাইগার খাওয়াকে কেন্দ্র করে দুই পহ্মের সংঘর্ষে মহিলা সহ প্রায় ৫০ জন আহত হয়েছে ।অপরদিকে ওই দিনই সন্ধ্যায় ভলঅকুট গ্রামের ছায়েদ মিযার ছেলে মোঃ ফায়েজ মিয়া কিশোর গঞ্চজেলার বাজিতপুর উপজেলার পার কচুয়া গ্রামের হাজী মোঃ মফিজমিযার খামার থেকে ১৭৫টি হাস চুরি করে এনে বিক্রি করার অপরাধে ভরাকুট ইউনিয়ন পরিষদে শালীশের মাধ্যমে ১৯ হাজার টাকাRead More


নবীনগরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

এস.এ.রুবেল : পৌর এলাকা হইতে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল পৌর শ্মশান ঘাটে। সে মরন পালের ছেলে সাজিব (২০)।   পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মরন পাল ইঞ্জিন চালিত নৌকা এবং মা স্থানীয় আহম্মদ প্রাইভেট হাসপাতালে আয়ার কাজ করে সংসার চালায়। মরন পালের সাত ছেলের মধ্যে সাজিব দ্বিতীয়। সাজিব বাবার নৌকায় কাজ করত। শনিবার রাতে কে বা কারা সাজিবকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয়রা রবিবার সকালে নবীনগর শ্মশান ঘাটে  সাজিবকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে, পুলিশRead More


আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু

: পবিত্র শবেকদর এবং ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৫ দিন বন্ধের পর আবারো আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়। ৬ আগস্ট থেকে ১০ আগস্ট শনিবার পর্যন্ত স্থলবন্দর বন্ধ রাখার সিধান্ত নেয় আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক এসোসিয়েশন। আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, পবিত্র শবেকদর এবং ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আমদানি রফতানি যথারীতি শুরু হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ায় ছয়বাড়িয়া ও গোকর্ণ গ্রামের মধ্যে সংঘর্ষ: পুলিশ সহ শতাধিক লোক আহত

সুমন নূর: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণ বাজারে অটোরিকশার ভাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ শতাধিক লোক আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে গোকর্ণ ও ছয়বাড়িয়া মহল্লার লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে টেঁটার আঘাতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গোকর্ণ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ছয়বাড়িয়ায় অটোরিকশার ভাড়া নিয়ে ছয়বাড়িয়া ও গোকর্ণ গ্রামের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় গ্রামের বাসিন্দারা টেঁটা, বল্লম, রামদাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গোকর্ণ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় বাজারেরRead More


‘প্রেমে ব্যর্থতায়’ হতাশাগ্রস্ত ছিলেন নাফিস

ডেস্ক :  ব্যাংক ‍গুড়িয়ে দেয়ার পরিকল্পনার মামলায় ৩০ বছরের কারাদণ্ড প্রাপ্ত কাজী রেজওয়ানুল আহসান নাফিস আগে থেকেই বুঝতে পেরেছিলেন বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে তার জন্য। তাই বিচারকের কাছে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন তিনি। বলেছিলেন, তার কারণে বাবা চাকরি হারিয়ে এখন বেকার। সংসারে তিনি ছাড়া বাবা-মা’র পাশে দাঁড়ানোর কেউ নেই। তবে ওই চিঠিতে ব্যক্তিগত কিছু বিষয়ও তুলে এনেছেন নাফিস। লিখেছেন, ব্যক্তিগত কিছু দুর্বলতা ও প্রেমিকার বিশ্বাসভঙ্গের হতাশাই তাকে জঙ্গিবাদের পথে ঠেলে দিয়েছিল। কিন্তু শেষমেশ কোনো লাভ হয়নি তাতে। শাস্তি তাকে পেতেই হয়েছে।    চিঠিতে যা লিখেছিলেন নাফিস:নিজের ভুলRead More


যুক্তরাষ্ট্রে নাফিসের ৩০ বছরের কারাদণ্ড

ডেস্ক ২৪: যুক্তরাষ্ট্রের ফেডারেল রিসার্ভ ব্যাংক গুড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে করা মামলায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিক কাজী মোহাম্মদ নাফিসের ৩০ বছর কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের ফেডারেল আদালত। শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টার পর আদালত এ শাস্তি ঘোষণা করেন।    বিবিসির খবরে বলা হয়, নাফিসকে ৩০ বছরের কারাদন্ড দিয়ে আদালত বলেছে আমেরিকায় সাজা খাটার পর নাফিসকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশে ফেরত পাঠানোর পর নাফিস যতদিন বেঁচে থাকবেন ততদিন তাকে মার্কিন ও বাংলাদেশী কর্তৃপক্ষের নজরদারিতে কাটাতে হবে। খবরে আরও বলা হয়, নাফিসের আইনজীবী তার বয়স বিবেচনায় নিয়ে সাজার মেয়াদ ২০ বছর করার যেRead More


ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

শামীম উন বাছির :আজ শুক্রবার সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়ায় ও  যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম উত্সব পবিত্র ঈদ-উল-ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের মাঝে নিয়ে এসেছে আনন্দের বার্তা। ব্রাহ্মণবাড়িয়ার জেলা ঈদগাহ, লোকনাথ দিঘীর পাড়, শেরপুর কবরস্হান মসজিদ মাঠে, উঃ পৈরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাড়িয়াপুর মসজিদে হাজার হাজার মুসলমান দুই রাকাত নামাজ আদায়ের মধ্যমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ সময় সারাবিশ্বের মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এখানে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ , রাজনীতিবীদ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। কারাRead More


আখাউড়ায় ঈদের দিন সন্ত্রাসী হামলা। দুই জন আহত ।

প্রতিনিধি : আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায়  শুক্রবার ঈদের দিন সকালে এক দল  সন্ত্রাসী দুই মোটর সাইকেল আরোহীকে মারধর করে গুরুতর আহত করে। এরা হলেন নারায়নপুর এলাকার রাজীব (২২) এবং ভাষানী (২৫)। এই রিপোর্ট লেখার সময় আহতদের সদর হাসাপাতাল থেকে ঢাকায় প্রেরনের ব্যবস্হা চলছে। গুরুতর আহত রাজীব জানান, গত পাচ ছয় মাস আগে দোকানের সামনে মসজিদ পাড়ার বাসিন্দা আলমগীরকে গাজা খাওয়াতে বাধা দেই। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে গালি গালাজ করে। পরে স্হানীয় ভাবে শালিসের মাধ্যমে এর সমাধান করা হয়। আজ ঈদের নামাজ পড়ে মটর সাইকেল নিয়ে মসজিদ পাড়ার সামনে দিয়েRead More


This site is protected by wp-copyrightpro.com