Main Menu

নবীনগরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

এস.এ.রুবেল : পৌর এলাকা হইতে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল পৌর শ্মশান ঘাটে। সে মরন পালের ছেলে সাজিব (২০)।  
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মরন পাল ইঞ্জিন চালিত নৌকা এবং মা স্থানীয় আহম্মদ প্রাইভেট হাসপাতালে আয়ার কাজ করে সংসার চালায়। মরন পালের সাত ছেলের মধ্যে সাজিব দ্বিতীয়। সাজিব বাবার নৌকায় কাজ করত। শনিবার রাতে কে বা কারা সাজিবকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয়রা রবিবার সকালে নবীনগর শ্মশান ঘাটে  সাজিবকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares