Main Menu

ট্রাক চাপায় অটোরিক্সা চালক নিহত

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক :  গত রবিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পীরবাড়ি এলাকায় ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে। নিহত চালক হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের মো. ইয়াছিন মিয়া (২৫)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ জানায়, রাত নয়টার দিকে সরাইল যাওয়ার পথে পীরবাড়ি এলাকায় ইয়াছিনকে বহনকারি সিএনজি অটোরিক্সাকে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে আহত ইয়াসিনকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares