July, 2013
ফারুকের ইমপিচমেন্ট চান শিকাগো বিএনপির রহমত
শিকাগো, ১৩ জুলাই-বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের বিরুদ্ধে মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপি’র সাধারন সম্পাদক মোহাম্মদ রহমত উল্লাহ। জাতীয় সংসদে জয়নুল আবদীন ফারুকের ইমপিচমেন্টেরও দাবি জানিয়েছেন তিনি।সপরিবারে যুক্তরাষ্ট্রের শিকাগো বসবাসকারী রহমতের অভিযোগ তার স্ত্রীকে দেশ থেকে টেলিফোন করে বাজে প্রস্তাব দিয়েছেন জয়নুল আবদীন ফারুক। বিষয়টি বাংলালিকসের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে তার ও তার স্ত্রীর বড় ধরনের সম্মানহানি ঘটেছে। রহমত জানান, তার স্ত্রী মানসিকভাবে ভীষণ ভেঙ্গে পড়েছেন। স্বামীর রাজনৈতিক ক্যারিয়ারের কথা ভেবে জয়নুল আবেদীন ফারুককে মুখের ওপর কোনো ধমক দিতে না পেরে তারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল হয়নি।। ১০ শিবিরকর্মী আটক
জামায়াত-শিবিরের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। সরেজমিন দেখা গেছে, শহরের দক্ষিণ পৈরতলা গণকবরসহ প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকে মিছিল, সমাবেশ ও পিকেটিং করতে দেখা যায়নি। ভোর থেকেই শহরের প্রধান সড়কসহ ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে স্থানীয় পরিবহনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এছাড়া ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্য গোলাম আযমের নিজ গ্রাম নবীনগর উপজেলার বীরগাঁও, জামায়াত অধ্যুষিত কসবা উপজেলাসহ জেলার ১০০টিRead More
এলজিইডিতে প্রকৌশলীকে মারধোর, গ্রেফতার এক
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাউতলীস্থ কার্য্যালয়ে বিল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক প্রকৌশলীকে মারধোর করেছে এক ঠিকাদার। এঘটনায় ঐ ঠিকাদারকে আটক করেছে পুলিশ। নির্বাহী প্রকৌশলী ওয়াহেদুজ্জামান জানান, কাজের বিল নিয়ে নাসিরনগর উপজেলা প্রকৌশলী ফজলুল হকের সাথে সুজন ট্রেডার্স এর সত্বাধীকারী সুজন (২২) এর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সুজন ফজলুল হকের উপর হামলা করে। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশকে খবর দিলে সুজনকে আটক করে নিয়ে যায় তারা। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাকে আটক করেছি। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। সত্যতা পেলেRead More
বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে সীমাহীন যানজট,জনজীবন অতিষ্ঠ
আজহারুল ইসলাম খান শাহ আলম : বিজয়নগরের সাতবর্গ বাস টার্মিনালে তীব্র যানজট। যত্রতত্র এলোমেলো যানবাহনের কালো ঘন ধোঁয়ায় বাতাস ক্রমশ বিষিয়ে উঠেছে। কোথায়ও এতটুকু নিঃশ্বাস নেয়ার জায়গা নেই যেন। কালো ঘন ধোঁয়ার কুন্ডলিতে ব্যস্ততম সড়কগুলোর আবহাওয়া কালো হয়ে আসছে। তীব্র যানজটে ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, ক্রেতা ও পথচারীদের গতি শ্লথ হয়ে পড়েছে। সাতবর্গ বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন চলাচলকারী যন্ত্র চালিত পরিবহনের সংখ্যা প্রায় ২/৩ হাজারের কম হবে না। বাস, মিনিবাস, ট্রাক, টেম্পু, ট্রেক্সী, ম্যাক্সী, সিএনজি, প্রাইভেট কার, মোটর সাইকেলসহ বিভিন্ন প্রকারের যানবাহন এর অর্ন্তভূক্ত। ক্রমবর্ধমান জনসংখ্যার উপজেলার জন জীবনেরRead More
ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে দূবৃর্ত্তদের হামলায় আহত ৪
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা॥শামীম উন বাছির ঃ গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মনপুর বাজারে দূবৃর্ত্তদের হামলায় ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, মাতু মিয়া (৭০), ইছা মিয়া (৬৫), ইব্রাহিম মিয়া (২১) ও ইসমাইল মিয়া (১৯)। এদের মধ্যে গুরুতর আহত ইব্রাহিম ও ইসমাইলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনপুর গ্রামের বাসিন্দা হাকিম মিয়া জানান, রাত আটটার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র দল মনপুর বাজারে ডাকাতির চেষ্টা করে। এসময় তারাবিহ নামাজ পড়তে যাওয়া গ্রামবাসীরা দেখে ফেলায় ডাকাতরা তাদেরকে হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত ইব্রাহিমেরRead More
অপহরনের ৭দিন পর বিজয়নগরে স্কুল ছাত্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা॥ অপহরনের ৭দিন পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল¬া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্কুল ছাত্রীর নাম জোনাকী বেগম (১৫)। সে উপজেলার ইসলামপুর কাজী রফিকুল ইসলাম স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী ও উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামের মোমরাজ আলীর মেয়ে। এলাকাবাসী ও পুলিশ জানান, গত ৭ জুলাই স্কুল থেকে ফেরার পথে জোনাকীকে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার আজগর মিয়ার পুত্র মনির হোসেন (১৯) ও তার সহযোগীরা। এ ঘটনায় জোনাকীর পিতা মোমরাজRead More
বিজয়নগরে মোটর সাইকেল দূর্ঘটনায় শিক্ষক নিহত
সংবাদদাতা॥ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষক নিহত ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে উপজেলার ইসলামপুর নামক এলাকায়। নিহতের নাম মোঃ ফারুক আহমেদ (৪৫)। তিনি বিজয়নগর উপজেলার মেরাশানী পলিটেকনিক একাডেমীর সহকারী প্রধান শিক্ষক। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকালে শিক্ষক ফারুক আহমেদ ও তার স্ত্রী নাসরিন আক্তারকে নিয়ে মোটর সাইকেল যোগে ইসলামপুর কাজী শফিকুল ইসলাম মহাবিদ্যালয়ে পড়–য়া ছেলে মোস্তাকিমকে দেখতে যান। ছেলেকে দেখে দুপুরে ফেরার পথে মোটর সাইকেলটি বুধন্তি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদেরকে সজোরে ধাক্কাRead More
৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সংবাদদাতা॥ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় মাদকবাহী একটি সিএনজি চালিকত অটোরিক্সা আটক করা হয়। গতকাল রবিবার উপজেলার ফকিরমোড়া ও সিঙ্গারবিল থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানায়, গতকাল সকালে উপজেলার ফকিরমোড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী মোঃ আব্দুল আমিন (৩২)কে গ্রেপ্তার করা হয়। এসময় মাদকবাহী একটি অটোরিক্সা আটক করা হয়। অপর অভিযানে র্যাব উপজেলার সিঙ্গারবিল এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ আবুল হোসেন (২৪)কে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
মুক্তিযোদ্ধা খাইরুল আলম ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা কমান্ডের সাবেক কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা খাইরুল আলম ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার (১৫.০৭.১৩)। এ উপলক্ষে উপজেলা সদরে মরহুমের বাড়িতে বাদ আছর কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নবীনগরে পুকুর থেকে ১৫ লক্ষ টাকার মাছ চুরি, চোর আটক
এস.এ.রুবেল নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদাদাতা ঃ-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ টি পুকুর থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ চুরির অভিযোগে এক চোরকে গত শনিবার রাতে আটক করেছে পুলিশ। এ সময় মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। আটককৃত হচ্ছে জাবেদ মিয়া(৩০) সে শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের খায়ের মিয়ার ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়,আটককৃত জাবেদ মিয়া সহ একটি সংঘবদ্ধ চোরের দল দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন পুকুর থেকে মাছ চুরি করে আসছিল।গত ১৫ দিনে শিবপুর গ্রামের কবির মিয়ার ২টি মামুন মিয়ার-৩টি শাহজালালের-১টি মামুনুর রশিদের ১টি পুকুর থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ চুরি করে।এই ঘটনায় এলাকাবাসীRead More



















