Main Menu

July, 2013

 

নাসিরনগরে জাটকা বিক্রিকালে পাঁচজনকে জরিমানা

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাটকা ইলিশ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সদরস্থ নাসিরনগর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিহা ফেরদৌসী অভিযান চালিয়ে এই জরিমানা করেন। দন্ডিতরা হলেন গোপীনাথ দাস (২৬), প্রভাংশু দাস (৪৫), নিবারণ দাস (৩০), গৌর দাস (৫০) ও যাদব দাস (৩৫)। তাদের প্রত্যেককে ২০০ টাকা করে  জরিমানা করা হয়। এসময় ৬ কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্র্তা সাইদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় শারমিন আক্তার (১৯) নামক এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে নবজাতক মেয়ে শিশুটি বেঁচে থাকলে তার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানায়। মঙ্গলবার শহরের কুমারশীলমোড়স্থ আমীন কমপ্লেক্সের দি ল্যাব এইড শিশু ও জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর নিহতের আত্মীয়-স্বজন ও বিুব্ধ লোকজন ওই হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। জানা যায়, গত সোমবার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের রুহুল আমীনের স্ত্রী শারমিন আক্তার প্রসবজনিত কারণে ওই হাসপাতালে ভর্তি হন। রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে গাইনী, প্রসুতি ও স্ত্রীরোডRead More


পৌরবাসীর জীবন যাত্রার মান উন্নয়ন ও বিশিষ্টি ব্যাক্তিদের স্মরনীয় রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে .. পৌর মেয়র

প্রতিবেদক : পৌরবাসীর বহূল প্রত্যাশিত স্থানীয় লোকনাথ দীঘিরপাড় (টেংকেরপাড়) এ নব নির্মিত পৌর কমিনিউটি সেন্টার  সোমবার সকালে শুভ উদ্ভধোন করা হয় । শহরের বিশিষ্ট গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। এ সময়  সমবেত সুধি জনের উদ্দেশে মেয়র বলেন, শহরবাসির বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, সামাজিক-ব্যাবসায়ী সংগঠনের বিভিন্ন সভা সেমিনার আয়োজনের জন্য বৃহৎ কলবরে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি কমিনিউটি সেন্টারের অভাব দীর্ঘ্য দিনের। এ অভাব পূরনে পরিত্যক্ত পুরনো কমিনিউটি সেন্টার টির স্থলে ত্রিতল বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই কামনিউটি সেন্টার টি নির্মান করা হয়েছে। এটিRead More


জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বড় ভাইয়ের মৃত্যুতে জাতীয় পার্টির গভীর শোক

প্রতিবেদক : জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদের বড় ভাইয়ের মৃত্যুতে জাতীয় পার্টির গভীর শোকব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদের বড় ভাই আলহাজ্ব শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জাহাঙ্গীর মোঃ আদেল, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডঃ রেজাউল ইসলাম ভূইয়া, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মনির হোসেন দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ খান প্রমুখ। নেতৃবৃন্দ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনRead More


বাঞ্ছারামপুর-ঢাকা সড়কে যান চলাচল শুরু

প্রতিনিধি: চার দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার বিকেল থেকে ঢাকার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ চালু হয়েছে। উপজেলার রাধানগর এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের ভেঙে যাওয়া বিকল্প সড়কের স্থানে একটি বেইলি সেতু নির্মাণ করায় বাঞ্ছারামপুর-ঢাকা সড়কে যানবাহন চলাচল চালু করা সম্ভব হয়েছে।সওজের বাঞ্ছারামপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী হাবিব উল্লাহ জানান, বিকল্প সড়কের স্থানে একটি পুরাতন বেইলি সেতু পুনঃস্থাপন করা হয়েছে। অবস্থা নাজুক হওয়ায় ওই সেতুর ওপর দিয়ে পাঁচ টনের অধিক ওজনবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানান, নতুন সেতুটি ২১ দিন পর খুলে দেওয়া হবে। ওই সেতুRead More


গোলাম আযমের রায়ে নিজগ্রাম বীরগাঁও মানুষের তেমন কোনো আগ্রহ নেই

ডেস্ক ২৪ঃনদীপথে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে নবীনগর উপজেলার মেঘনার তীরে গোলাম আযমের নিজগ্রাম বীরগাঁও। ১৯২২ সালের ৭ই নভেম্বর ঢাকার পুরনো অংশে লক্ষ্মীবাজার এলাকায় নানার বাড়িতে তার জন্ম হয় । স্বাধীনতার পূর্ববর্তী সময়ে এ গ্রামেই থাকতেন গোলাম আযম। বর্তমানে এ বাড়িতে দু’একটি পরিত্যক্ত টিনের ঘর ছাড়া কিছুই নেই। নিকট আত্মীয় বলতেও কেউই নেই।সোমবার গোলাম আযমের বিরুদ্ধে দেয়া রায় সম্পর্কে নিজ গ্রামের সাধারণ মানুষের তেমন কোনো আগ্রহ নেই। মুখ খুলতে চান না কেউ। তবে রায়ের প্রতিক্রিয়া সম্পর্কে বীরগাও গ্রামের আইনজীবি বশির আহমেদ খান এবং সাংবাদিক জহির রায়হান বলেন, সচেতনRead More


সরাইলে এক প্রবাসী খুন : পাল্টা প্লাটা : বাদী হলেন আসামি

সরাইল  প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাজু মিয়া নামে এক প্রবাসী খুনের ঘটনায় দু’টি মামলা হয়েছে। এ হত্যাকা- নিয়ে পরিবারের লোকদের মধ্যে রশিটানাটানি চলছে। এতে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রবাসী খুনের ঘটনায় গত ১ জুলাই নিহতের দ্বিতীয় স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামী করা হয় নিহত মাজু মিয়ার প্রথম স্ত্রী আনোয়ারা বেগম, তার ছেলে জাহাঙ্গীর ও আকবর মিয়া, মেয়ে লিপি আক্তার, প্রথম স্ত্রীর ভাই যাদব আলী ও তার স্ত্রী সুফিয়া বেগমকে। এ মামলার আসামি আনোয়ারা বেগম ও আকবর মিয়াকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানেRead More


স্কুল খোলা, শিক্ষার্থীরা খেলছে: নেই পাঠদান -হতাশ হলেন ইউএনও

প্রতিনিধিঃ স্কুল খোলা। খোলা রয়েছে দরজা জানালা। শিক্ষার্থীরা লাফাচ্ছে খেলছে। পাঠদান নেই। খাঁ খাঁ করছে চেয়ার টেবিল। নেই কোন শিক্ষক। বেলা সাড়ে এগারটা। অফিসে বসে চারজন শিক্ষক খাতা দেখছেন। শ্রেণী কক্ষে ময়লার স্তুপ। ল্যাট্রিন গুলো ব্যবহার অনুপযোগী। কোথাও খুঁজে পেলাম না প্রধান শিক্ষককে।  বিদ্যালয়ের চিত্র দেখেই মনে হচ্ছে এখানে পাঠদান হয়নি অনেক দিন। বেতন ও উপবৃত্তির টাকা উঠছে নিয়মিত। এ কেমন শিক্ষা প্রতিষ্ঠান ! হতাশ হলাম। গতকাল সকালে উপজেলার টিঘর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে উপরোল্লেখিত কথা গুলো বলছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। তিনি বলেন, বর্তমান সময়েRead More


কে এই সিরু মিয়া?

  ডেস্ক ২৪ : কুমিল্লার হোমনা থানার রামকৃষ্ণপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক জনাব সিরু মিয়া দারোগা ও তার কিশোর পুত্র আনোয়ার কামালকে গোলাম আযমের লিখিত পত্রের নির্দেশে হত্যা করা হয়। সিরু মিয়া দারোগা মুক্তিযুদ্ধের প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং কুমিল্লা সীমান্ত দিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে ট্রেনিং ও অপারেশন চালাতেন। ‘৭১এর ২৭ অক্টোবর সিরু মিয়া দারোগা এবং তার কিশোর পুত্র আনোয়ার কামাল মুক্তিযুদ্ধে ট্রেনিং ক্যাম্পে যাওয়ার সময় অন্যান্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজাকারদের হাতে ধরা পড়ে। সিরু মিয়া মুক্তিযুদ্ধে অনেক দুঃসাহসিক কাজ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় কাজ করেছিলেন যে তিনিRead More


গোলাম আযমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকান্ডের অভিযোগ প্রমানিত

ডেস্ক ২৪ :একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে  যে অভিযোগ গুলো প্রমানিত হয়েছে, তার মধ্যে একটি অভিযোগ ছিল হত্যার নির্দেশ। এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পৈরতলায়। অভিযোগ পত্রে বলা হয়,  তার পত্রের নির্দেশানুয়ায়ী সিরু দারোগাসহ ৪০ জনকে জেলখানা থেকে বের করা হয়। এরমধ্যে পাকি সৈন্য ও রাজাকাররা গুলি করে ৩৮ জনকে হত্যা করে। ভাগ্যক্রমে একজন প্রাণে বেঁচে যান। নিহতদের মাটি চাপা দিয়ে পুঁতে রাখা হয়। প্রসিকিউটরবৃন্দ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ উত্থাপন করেছে, তা থেকেই এ তথ্য বেরিয়ে এসেছে। নিহত ৩৮Read More


This site is protected by wp-copyrightpro.com