Main Menu

July, 2013

 

হরতালে দায়িত্ব পালনকালে পুলিশ সদসস্যের মৃত্যু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হরতালের দায়িত্বপালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আবু জামাল। বাড়ির জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। তিনি আখাউড়া রেলওয়ে থানায় কর্মরত ছিলেন। বুধবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। আখাউড়ায় প্রথম জানাজা শেষে তাঁর লাশ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হবে।আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, রেলওয়ে স্টেশন প্লাটফরমে দায়িত্বপালনকালে দুপুর পোনে একটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জামালকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ী ভাংচুর করেছে শিবির নেতা কর্মীরা

প্রতিবেদক : জামায়াতে ইসলামীর ডাকা হরতাল কর্মসূচীতে  বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শীউড়া নামক স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে শিবিরের নেতা কর্র্মীরা। এসময়ে একটি পিকআপ ভ্যান ভাংচুর সহ কয়েকটি যানবাহনে ইটপাটকেল ছুড়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পিকেটিং কারীরা সরে যায়। এছাড়া জেলার কোথাও কোন পিকেটিং, অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, সকালে শিবিরের নেতাকর্মীরা উশীউড়া এলাকায় সড়কের উপরের টায়ার জ্বালিয়ে অবরোধের চেস্টা করে। এসময়ে একটি পিকআপ ভ্যান ভাংচুরসহ কয়েকটি যানবাহনে ইট-পাটকেল ছুড়ে। পুলিশ পৌছলে তারা পালিয়ে যায়।


আখাউড়া সীমান্তে কাঁটাতারের অভ্যন্তরে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের অভ্যন্তরে ভারতীয় এলাকায় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। বিএসএফ  বুধবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর বড়মোড়া সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় মেলেনি। তারা পেট কাটাসহ সারা শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসী জানায়, কাঁটাতারের এপারে বাংলাদেশের দিকে তারা সকাল থেকে একটি লাশ দেখতে পান। পরে কাছে গিয়ে অনেকে পরিচয় সনাক্তের চেষ্টা করে। যুবকটির পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি। বয়স প্রায় ২০ বছর। লাশ উদ্ধার করতে আসা বিএসএফ লঙ্কামোড়া ক্যাম্পের ইনচার্জ পি এস চিম্মা সাংবাদিকদের জানান, লাশটি  ভারতের সীমানায়Read More


জলাবদ্ধাতা নিরসনে পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান .. পৌর মেয়র

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, নির্ধারিত স্থান ছাড়া পৌরসভার যেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলা পরিবেশ দূষনের অন্যতম কারন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে শহরের সৌন্দর্য নষ্ট হয়, মসা মাছির উপদ্রপ বাড়ে, নানা রোগ বালাই ছরিয়ে পরে। তাছার অনেক মানুষ অসচেতন ভাবে পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্থ হয় । অল্প বৃষ্টিতেই শহরে জQলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে জনদূর্ভোগ বাড়ে।এ সমস্ত জনদূর্ভোগ লাঘবে পৌরসভার পরিছন্নতা কর্মীর পাশাপাশি শহর বাসীকেও সচেতন ভূমিকা রাখতে হবে। তিনি ব্যক্তি ও সামাজিক উদ্যোগে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানের সামনেরRead More


সীমান্ত থেকে পিরানহা মাছ আটক

অখাউড়ার আলীনগর সীমান্তের দুর্গাপুর এলাকা থেকে তিন হাজার ৫০ কেজি পিরানহা মাছ ও ১২শ’ কেজি বিভিন্ন প্রজাতির দেশিয় মাছসহ দুটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরে বিজিবি-১২ সদস্যরা অভিযান চালিয়ে এগুলো আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাকে থাকা তিন হাজার ৫০ কেজি পিরানহা মাছ ও ১২শ’ কেজি বিভিন্ন প্রজাতির দেশিয় মাছসহ ট্রাক দুটি আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটক হওয়া মাছের মূল্যে প্রায় কোটি টাকা হবে বলে বিজিবি জানায়।Read More


অবশেষে ক্ষমা চাইলেন তিন মহিলা মেম্বার

সরাইল  প্রতিনিধি: অবশেষে চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন নোয়াগাঁও ইউনিয়নের তিন মহিলা মেম্বার। নিজেদের ভুল ও ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন অকপটে। ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গিকার ও করলেন তারা। গত মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তার দফতরে বসে পুরো বিষয়টি নিষ্পত্তি করেছেন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। ইউপি পরিষদ সূত্রে জানা যায়, পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের তিন মহিলা মেম্বার লিপি বেগম, রাশেদা বেগম ও শাহিদা বেগম সম্প্রতি ভুল বুঝে কিছু ষড়যন্ত্রকারী লোকজনের পরামর্শে চেয়ারম্যান আবু মুছা উসমানী মাসুকের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন। প্রকৃত পক্ষে ঘটনা গুলো ছিলRead More


বিদেশ ফেরত যুবকের ক্ষতিপূরন দাবী করায় সরাইলে সংঘর্ষে আহত ৩০

সরাইল প্রতিনিধিঃ সরাইলে প্রবাস ফেরত যুবকের টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’গোষ্টীর সংঘর্ষে নারী পুরুষ সহ ৩০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল। গতকাল বুধবার সকালে উপজেলার শাহজাদাপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানায়, শাহজাদাপুর গ্রামের মফিল মেম্বারের বাহরাইন প্রবাসী ভাইপো সাব্বির (২৬) একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আল-আমীন (২৫) কে বাহরাইন পাঠায়। সব মিলিয়ে নিজাম উদ্দিনের কাছ থেকে সাব্বির ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে। কিন্তু প্রবাসে গিয়ে আল- আমীন চুক্তি মোতাবেক কিছুই পায়নি। কাজ নেই, বেতন নেই। তিন মাস অপেক্ষা করে সম্প্রতি আল-Read More


নাসিরনগরে সৈয়দ একে একরামুজ্জামানের গণসংযোগ, কর্মী সভা ও ইফতার মাহফিল

মোঃ আব্দুল হান্নান, প্রতিনিধি নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ কেন্দ্রীয় বি,এন পির প্রবাসী কল্যাণ সম্পাদক ও নাসিরনগর উপজেলা বি.এন পির সভাপতি সৈয়দ একে একরামুজ্জামান বলেছেন, দেশের মধ্যে সার্বিক গণরোষ তৈরী হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উচিত তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে ভালোয় ভালোয় চলে যাওয়া। তিনি বলেন যেখানে সরকারের জনপ্রিয়তা তলানীতে,যেখানে সরকারের বিরুদ্ধে দেশের আম জনতার তীব্র ােভ বা গণরোষ তৈরী হয়েছে সেখানে এই সরকারের আবার মতায় ফিরে আসা তাদের দিবাস্বপ্ন। সৈয়দ একরামুজ্জামান  আরো বলেন গুম-খুন-অপরণ-ধর্ষণ-দখল বাণিজ্য-কমিশন বাণিজ্য এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। প্রতিটি মহুর্তে চলছে মানবাধিকার লংগন। রমজান মাসকে বি এনRead More


২৪২ কেজি জিরা-কিছমিস সহ বিজয়নগরে ১ পাচারকারী গ্রেপ্তার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৮০ কেজি ভারতীয় জিরা, ৪৫ কেজি কিছমিছ ও ১৭ কেজি গুড়া দুধসহ ১ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ মনিহার সিনেমা হলের সামনে থেকে  তাকে গ্রেপ্তার করে এই মালামাল উদ্ধার করা হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকসাও আটক করা হয়। গ্রেপ্তারকৃতের নাম তাজুল ইসলাম-(৪৫)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে।এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, সকাল ৬টার দিকে অটোরিকসা দিয়ে অবৈধ এই মালামাল পাচার করার সময় পুলিশ মালের মালিক তাজুল ইসলামকে গ্রেপ্তারRead More


৪ দিন বন্ধ থাকার পর যান চলাচল শুরু, ৫টনের অধিক যান চলাচল নিষিদ্ধ

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে রাজধাণী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ ৪দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার বিকেলে চালু হয়েছে। বাঞ্ছারামপুরের রাধানগর এলাকায় নির্মানাধীন ব্রিজের পার্শ্বে বিকল্প সড়ক ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সড়ক যোগাযোগ চালু হলেও ৫ টনের অধিক মালবাহি যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সওজ কর্তৃপক্ষ।বাঞ্ছারামপুর উপজেলা সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-ঢাকা সড়কে বাঞ্ছারামপুরের রাধানগরে নির্মানাধীন ব্রিজ এলাকায় গত শুক্রবার ভোরে বিকল্প সড়কটি পানির স্রোতে ভেঙ্গে যায়। এবং রাজধানীর সঙ্গে বাঞ্ছারামপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।বাঞ্ছারামপুর উপজেলা সড়ক ও জনপথ বিভাগ এর উপ-বিভাগীয় প্রকৌশলীRead More


This site is protected by wp-copyrightpro.com