July, 2013
নাসিরনগরে ইফতার মাহফিলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ আহত ৪০
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইফতার মাহফিলে সৃষ্ট বাগ-বিতণ্ডাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পরে অন্তত ৪০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার নাসিরনগরের প্রত্যন্ত চাতলপাড় ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাবেক ছাত্রদল নেতা তাবারক উল্লাহ’র সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় চাতলপাড় বাজারের ওয়ালটনের শো-রুমসহ অন্তত ৩০টি দোন ভাংচুর করা হয়। সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড রাবার বুলেট ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাশেম জানান, আজ বৃহস্পতিবার স্থানীয় বিএনপি ইফতার মাহফিলের আয়োজনRead More
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে আসছেন। ৫৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন
প্রতিনিধি : ২০ জুলাই শনিবার বন্দরনগরী আশুগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করবেন। সফরকালে তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিজস্ব অর্থায়নে নির্মিত ৫৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনসহ ৫টি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। চলতি মেয়াদে আশুগঞ্জে প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১০ সালের ২৩ মে আশুগঞ্জে এক জনসভায় তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থপন শেষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন এলাকায় এক সুধী সমাবেশে বক্তব্যRead More
দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে পলিথিন ও ফরমালিনযুক্ত দ্রব্য বর্জন করুন .. অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম বলেছেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে। যদি কোন মুনাফালোভী বেশী লাভের আশায় জিনিসের দাম বাড়িয়ে দেয় তাহলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকল ব্যবসায়ীদেরকে নিষিদ্ধ পলিথিন বর্জনের জন্যও আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে এমাসে জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি ভবনে চেম্বার সভাপতি ইলিয়াছ খানের সভাপতিত্বে বাজার মনিটরিং কমিটির সভায় একথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসকাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম মাহফুজ,Read More
আল-বদর প্রধান মুজাহিদের মৃত্যুদন্ডের রায়ে জেলা আওয়ামীলীগের সন্তোষ প্রকাশ
প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে দেশের শীর্ষ স্থানীয় রাজাকার জামাত সেক্রেটারী আল-বদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে দোষী সাব্যস্থ করে মৃত্যুদন্ড প্রদান করায় সন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ একে এম এমদাদুল বারী,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অব.জহিরুল হক খান বীরপ্রতিক। বুধবার এক বিবৃতিতে তারা এ সন্তোষ প্রকাশ করেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,একাত্তরে মুজাহিদদের নেতৃত্বে যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ রায়ে তাদের পরিবার-পরিজন স্বস্থি পেয়েছে।এ রায়ে দেশের মুক্তিযুদ্ধ প্রিয় মানুষের মনে আশার সৃষ্টি করেছে।যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে এ পর্যন্ত এগিয়ে নিয়ে আসায় বর্তমান সরকারকে অভিনন্দনRead More
শাহবাগিদের লাঠিপেটা করে সরিয়ে দেওয়ায় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন এরশাদ
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “শাহবাগিদের লাঠিপেটা করে ছাত্রলীগ সরিয়ে দিয়েছে। এ জন্য ছাত্রলীগকে ধন্যবাদ। আমি বারবার বলেছিলাম, এদের সরান। ছাত্রলীগ অনেক অন্যায় করেছে । এবার শাহবাগিদের ভাগিয়ে দেয়ার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ।” মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, “ওরা দেশকে বিভক্ত করেছিল। আমরা ক্ষমতায় গিয়ে দেশকে আবার ঐক্যবদ্ধ করব। ইনশাল্লাহ, আমরা পারব। আমাদের দুর্ভাগ্য, মুসলমানদের মৌলবাদী বলা হয়। আমি বলতে চাই, তাহলে আমিই দেশের সবচেয়ে বড় মৌলবাদী।” নেতা-কর্মীদের উদ্দেশে সাবেক রাষ্ট্রপতি বলেন, “আমাকে নেতাRead More
মালয়েশিয়ার জন্য আরো ১১ হাজার ৭০৪ জন নির্বাচিত
ডেস্ক ২৪ :মালয়েশিয়ায় সরকারীভাবে গভর্মেন্ট টু গভর্মেন্ট (জি টু জি) জনশক্তি রপ্তানীর জন্য দ্বিতীয় পর্যায়ের লটারীর মাধ্যমে আরো ১১ হাজার ৭০৪ জন বাংলাদেশী নাগরিককে নির্বাচিত করা হয়েছে। বিভাগওয়ারী লটারির ফল হচ্ছে, ঢাকা বিভাগে- ৩৬৩৮ জন, চট্টগ্রাম বিভাগে- ২২৪৫ জন, খুলনা বিভাগে-১২৭৮ জন, রাজশাহীতে- ১৫৫১ জন, বরিশালে-৭৫৮ জন, সিলেটে- ৮৭৩ জন ও রংপুরে- ১৩৬১ জন। আজ রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে এই ইলেকট্রনিক লটারি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এদিন দ্বিতীয় দফার লটারিতে ২৪ হাজার ২৮০ জনের মধ্য থেকে ১১Read More
লন্ডনে তারেক-ফখরুল একান্ত বৈঠক : মনোনয়ন প্রত্যাশীদের তালিকা হস্তান্তর
ডেস্ক ২৪ :লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় দুই ঘন্টা বৈঠক করেছেন। বৈঠকে তারেক-ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবদলের এক কেন্দ্রীয় নেতা। লন্ডনের স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১০টায় তারেকের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের ও ঢাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল বেশ কয়েকটি জেলার বিএনপি কমিটি, ঢাকা মহানগর কমিটি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের বিভিন্ন এলাকার কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন তারেকের কাছে। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়েনর জন্য প্রাথমিক বাছাইকৃতRead More
জেলা গোয়ন্দা পুলিশের এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা
প্রতিনিধি :গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের আলোচিত এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পারুল বেগম নামে মহিলা তার মেয়ে আখিকে (১৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করে। মামলার আর্জিতে অভিযোগ করা হয়, আসামি এএসআই মো. জাহাঙ্গীর আলম গত ৯ই জুলাই রাত সাড়ে ১১টায় সে আরও দু’জনকে নিয়ে ভাদুঘরে তাদের বাসায় এসে দরজা ধাক্কাতে থাকে। ঘটনার সময় বাদিনী পারুল বেগম তার চিকিৎসার জন্যে ঢাকায় ছিলেন। তাদের দরজা ধাক্কানোর বিষয়টি মোবাইল ফোনে আঁখি জানানোর মুহূর্তেই জাহাঙ্গীর ও আরও দু’জন জোরপূর্বক ঘরে প্রবেশ করে। তাদের মধ্যেRead More
আখাউড়ায় পিতা পুত্র খুনের ঘটনায় দু’জন গ্রেফতার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিতা পুত্র খুনের ঘটনায় এজাহারনামীয় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ তারেক মিয়া (১৮) ও নিজাম ইসলাম (৩০)। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। আখাউড়া থানার এসআই কাঞ্চন কান্তি দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে চট্টগ্রামের পাহাড়তলি থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে আখাউড়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নিজামকে। উল্লেখ্য, গত ২৫ জুন রাতে আখাউড়ার ঘোলখার গ্রামের গোলাপ খাঁ ও তার ছেলে ইসমাইল খাঁ প্রতিপরে হামলায় খুন হন। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে তাদেরRead More
আখাউড়ায় তিন সন্তানের জননীর লাশ উদ্ধার
প্রতিনিধি : আখাউড়ায় রাহিমা আক্তার (২২) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা এগারটার দিকে পৌরশহরের তারাগনগ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাহিমা তারাগনের জিতু মিয়ার মেয়ে। তার স্বামী ইয়াছিন মিয়া। সে স্বামীকে নিয়ে মা-বাবার সাথে থাকতো। পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারনা।



















