Main Menu

আল-বদর প্রধান মুজাহিদের মৃত্যুদন্ডের রায়ে জেলা আওয়ামীলীগের সন্তোষ প্রকাশ

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে দেশের শীর্ষ স্থানীয় রাজাকার জামাত সেক্রেটারী আল-বদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে দোষী সাব্যস্থ করে মৃত্যুদন্ড প্রদান করায় সন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ একে এম এমদাদুল বারী,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অব.জহিরুল হক খান বীরপ্রতিক। বুধবার এক বিবৃতিতে তারা এ সন্তোষ প্রকাশ করেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,একাত্তরে মুজাহিদদের নেতৃত্বে যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ রায়ে তাদের পরিবার-পরিজন স্বস্থি পেয়েছে।এ রায়ে দেশের মুক্তিযুদ্ধ প্রিয় মানুষের মনে আশার সৃষ্টি করেছে।যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে এ পর্যন্ত এগিয়ে নিয়ে আসায় বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে অতি দ্রুততম সময়ের মধ্যে রায়গুলো কার্যকর করার দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares