এলজিইডিতে প্রকৌশলীকে মারধোর, গ্রেফতার এক
[Web-Dorado_Zoom]
|
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাউতলীস্থ কার্য্যালয়ে বিল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক প্রকৌশলীকে মারধোর করেছে এক ঠিকাদার। এঘটনায় ঐ ঠিকাদারকে আটক করেছে পুলিশ। নির্বাহী প্রকৌশলী ওয়াহেদুজ্জামান জানান, কাজের বিল নিয়ে নাসিরনগর উপজেলা প্রকৌশলী ফজলুল হকের সাথে সুজন ট্রেডার্স এর সত্বাধীকারী সুজন (২২) এর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সুজন ফজলুল হকের উপর হামলা করে। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশকে খবর দিলে সুজনকে আটক করে নিয়ে যায় তারা। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাকে আটক করেছি। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। |
« বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে সীমাহীন যানজট,জনজীবন অতিষ্ঠ (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল হয়নি।। ১০ শিবিরকর্মী আটক »




















