Main Menu

June, 2013

 

নবীনগরে ডায়রিয়ার প্রাদুর্ভাব

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রচন্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবচে’ বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বৃহস্পতিবার নবীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শিশুসহ ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন হালিমা বেগম (৩০), জোহেরা বেগম (৬৫), মাসরিকা (৯), কাজল সূত্রধর (২০), রাহিম মিয়া (৮মাস) সামিয়া আক্তার (৮মাস) রোগীর আত্বীয় স্বজনরা জানান প্রচন্ড গরম,বিশুদ্ধ পানির অভাব এবং দুষিত খাবারের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। হাসপাতাল সুত্র জানায় এই গরমে প্রায় প্রতিদিনই একের অধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসছেন। হাসপাতালের টি.এইচ.ও ডা. মো.Read More


নবীনগরে অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেছে চাউলের গোদামসহ তিনটি দোকান। বৃহস্পতিবার উপজেলার সাতমোড়া বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে আক্তার মিয়ার মুদি দোকান, রোস্তম মিয়ার চাউলের গোদাম ও অনন্ত দাসের একটি টং দোকান।  স্থানীয়রা জানায়, হঠাৎ রোস্তম মিয়ার চাউলের গুদাম ঘর থেকে ধোয়া উঠতে দেখা য়ায়। সাথে সাথে এলাকার লোকজন দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। গ্রামের লোকজনের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রন আনার কারনে পুরোবাজারটি রক্ষা পায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে এই আগুনেরRead More


ব্রাহ্মনবাড়িয়ায় তৃতীয় শ্রেনীর কর্মচারীদের ২ঘন্টা কর্মবিরতি পালিত

প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কার্য়লয় প্রাঙ্গনে জেলা কালেক্টরেট সহাকারী সমিতি বেতন বৈষম্য নিরসনের দাবীতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ঘন্টার কর্মবিরতি অবস্থান কর্মসূচী পালন করে। জেলা কালেক্টরেট সহাকারী সমিতির সভাপতি একে এম নজরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জানানো হয় আগামী ১জুলাই থেকে ৩দিন ৩ ঘন্টার কর্মবিরতী পালিত হবে।  এসময়ের মধ্যেদাবী মানা না হলে ৪জলাই বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে।


তিশা বাস থেকে ৫০ কেজি গাঁজাসহ আটক দুই

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর পৌর বাস টার্মনাল থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে যাত্রীবাহী বাস সার্ভিস “তিশা পরিবহন” এ  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিশা বাস সার্ভিসের (ঢাকা মেট্রো-গ-১৪-০৯৪৫) বাসে অভিযান চালায় তারা। এসময় বাসের মধ্যের লাইট বক্স থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদিকে বাসের চালক পীর বাড়ি এলাকার বাসিন্ধা মো: খোকন মিয়া(৪৫) ও সুপারবাইজার মাদারীপুর জেলার সাগর বেপারী (২৭)কে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে।


গ্যাসের দাবীতে কসবায় রেলপথ অবরোধ॥ তিন ঘন্টাপর প্রত্যাহার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্যাস সংযোগের দাবীতে সর্বদলীয় গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদেও ডাকে  বৃহস্পতিবার কসবা পূর্বাঞ্চল রেলপথ অবরোধের করে স্থানীয় জনগন। বৃহস্পতিবার সকাল ৮টায় বিভিন্ন ব্যানার ফেষ্টোন নিয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও এলাকাবাসী মিছিল নিয়ে কসবা রেল ষ্টেশন রেলপথে অবস্থান নিয়ে সমাবেশ করছে। এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-ঢাকা,ঢাকা-নোয়াখালী, চট্টগ্রাম-সিলেট ট্রেন যোগাযোগ। এসময় বিভিন্ন রেল ষ্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে । কসবা রেলওয়ে ষ্টেশন মাষ্টার জানায় সকাল ৮টা থেকে স্থানীয় জনগন রেলস্টেশন এসে রেলপথ অবরোধ করে। এতে সূবর্ণা একপ্রেস ট্রেন কুমিল্লা রেলষ্টেশন, ঢাকাগামী উপকুল এক্সপেস শশীদল রেলস্টেশন, জালাবাদ ট্রেনRead More


সরাইলে বাকাসস এর কর্ম বিরতি

প্রতিনিধিঃ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর ডাকে সারা দেশের ন্যায় সরাইলে ও দুই ঘন্টার কর্ম বিরতি পালন করেছে বিভাগীয় প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। পদবী পরিবর্তন সংক্রান্ত প্রধানমন্ত্রীর অনুমোদিত সার সংক্ষেপ অবিলম্বে বাস্তবায়নের জন্য তারা এ কর্মসূচী পালন করেছেন। সরকার ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত “তহসীলদার” ও “সহকারী তহসীলদার” পদধারীদের জন্য পাঁচ ধাপ উচ্চতর বেতন স্কেল দিয়ে যাচ্ছে। পদবী পরিবর্তন করে একই প্রশাসনে একই শ্রেণীর কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এ বৈষম্য দূর করে সমতা আনয়নের জন্য দেশব্যপী আন্দোলন শুরু হয়েছে।  সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসেRead More


সরাইলে সিএজি চাপায় স্কুল ছাত্র গুরুতর আহত

প্রতিনিধিঃ সরাইলে সিএনজি অটোরিক্সা চাপায় সোহেল (১১) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সিএনজিটি আটকের পর ভাংচুর করেছে। আহত সোহেলকে সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীর পাড় এলাকার সিরাজ মিয়ার পুত্র সোহেল। সে পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বুধবার সকালে স্কুলের উদ্যেশ্যে ধর্মতীর্থ থেকে বাসে করে এসে সরাইল-নাসিরনগর সড়কের কলেজ মোড়ে নামে। রাস্তা পার হওয়ার সময় সরাইল থেকে কালিকচ্ছ গামী বেপরোয়া গতির নম্বর বিহীন যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা সোহেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে সোহেল জ্ঞান হারিয়ে ফেলে। তাকেRead More


ভৌতিক বিল ও মামলা প্রত্যাহারের দাবীতে সরাইল বিদ্যুত অফিস অবরোধ

প্রতিনিধিঃ ভৌতিক বিল ও গ্রাহকদের বিরুদ্ধে অযৌক্তিক মামলা প্রত্যাহারের দাবীতে সরাইল নির্বাহী প্রকৌশলীর (পিডিবি) কার্যালয় অবরোধ করেছে বিক্ষুদ্ধ গ্রাহকরা।  বুধবার দুপুরে সদর ইউনিয়নের দুই শতাধিক গ্রাহক অবরোধ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। এ সময় গ্রাহকরা বিদ্যুত কর্মচারীদের উপর চরম ভাবে ক্ষুদ্ধ হন। অফিসে অনুপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী সহ অনেক কর্মচারী। সেবায় ক্রটির কথা স্বীকার করেছেন খোদ নির্বাহী প্রকৌশলী। প্রত্যক্ষদর্শী ও গ্রাহকরা জানায়, সরাইল বিদ্যুত গ্রাহকদের হাজারো ভোগান্তির মধ্যে অতিরিক্ত বিলের বোঝা অন্যতম। অফিসের দেয়া বিলের সাথে মোটেও মিল নেই মিটার রিডিংয়ের। এ সমস্যা দীর্ঘ দিনের। ১৬ হাজার গ্রাহকের মধ্যে ৯৮ ভাগRead More


নাসিরনগরে যুবক খুন, ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার- ১

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইছহাক (৩০) নামের এক যুবক খুন হয়েছে। বিধবা হয়েছেন সন্তান সম্ভাবা জেসমিন বেগম (২৪)। ঘটনার তিন দিন পর গত বুধবার সন্ধায় ৩৫ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফরিদ মিয়া (৩০) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নাসিরনগর সদর, ধনকূড়া ও আশুরাইল গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত জানুয়ারী মাসে নাসিরনগর সদরে একটি মাহফিলকে কেন্দ্র করে অহাবী ও সুন্নী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান সহRead More


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযার নবীনগর উপজেলা জিনদপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আবুল হোসেনসহ জুয়ার আসর থেকে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ তাদের জেলহাজতে প্রেরন করে । মঙ্গলাবার গভীর রাতে পুলিশ জিনদপুর ইউনিযনের হুরুয়া গ্রামে অভিযান চালিয়ে নাথ পা

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযার নবীনগর উপজেলা জিনদপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আবুল হোসেনসহ জুয়ার আসর থেকে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ তাদের জেলহাজতে প্রেরন করে ।  মঙ্গলাবার গভীর রাতে পুলিশ জিনদপুর ইউনিযনের হুরুয়া গ্রামে অভিযান চালিয়ে নাথ পাড়ার মানিক নাথের বাড়ির পাশে ছাউনীতে  জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হচ্ছেন আ’লীগ নেতা আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, নজুব আলী, মোঃ আবদু মিয়া, জালাল উদ্দিন, ও রাহাত আলম।  ঘটনাস্থল থেকে পুলিশ টাকা, তাস ও জুয়ারীদের ব্যবহৃত বিভিন্ন জিনিস জব্দ করে ।


This site is protected by wp-copyrightpro.com