Main Menu

June, 2013

 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন উপলক্ষে বুধবার সকালে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (উপজেলা ও স্থানীয় সরকার) মোঃ আকরাম আল হোসাইন।স্থানীয় সরকার বিভাগের সহকারি পরিচালক মোঃ খলিলুর রহমানের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মোঃ  লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার, সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদাRead More


আখাউড়ায় ট্রেনের ছাদ থেকে গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির-(৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে রেলওয়ে পুলিশ চট্টগ্রামগামী মেইল ট্রেনের ছাদ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাপসাতালের মর্গে প্রেরন করে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, ভোর  পৌনে ৬টার দিকে আমরা লাশ উদ্ধার করি। কি কারনে এ হত্যাকান্ড ঘটনা হয়েছে তা বলা যাচ্ছেনা। তবে ট্রেনটি আখাউড়া আসার অনেক আগেই এ হত্যাকান্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।


পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে, কালেক্টরেটের কর্মচারীদের ২ ঘন্টা কর্মবিরতি পালন

প্রতিবেদক : কালেক্টরেটের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কালেক্টরেটের কর্মচারীরা  বুধবার সকালে ২ ঘন্টা কর্মবিরতি পালন করে। সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে জেলা কালেকটরিয়েট অচল হয়ে পড়ে। কর্মবিরতি চলাকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা সভাপতি এ.কে.এম নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা  করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সমিতির নেতা মোজাম্মেল হোসেন, মোঃ সেলিম, মোঃ মানিক মিয়া, জসিম উদ্দিন, মোঃ রাব্বী, আবদুল লতিফ, আতিকুর রহমান, তাহমিনা বেগম,আবদুর রব,পল্লব কুমার চক্রবর্তী, খুকু মনি দেবী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেনRead More


ফুটবল খেলাকে কেন্দ্র করে, আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংর্ঘষে আহত-৩০॥ রাবার বুলেট নিক্ষেপ

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৩০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার যাত্রাপুর গ্রামে। ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, ফুটবল খেলা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাপুর গ্রামের আলাল শাহ’বাড়ি ও মাখর বাড়ির ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ৭টার দিকে দুই বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৩০ জন লোক আহত হয়। খবর পেয়েRead More


টর্ণেডোয় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ টর্ণেডোয় ক্ষতিগ্রস্থদের মাঝে মঙ্গলবার আর্থিক সহায়তা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা (ইনক)। দুপুরে সদর উপজেলার উরশিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং জারুইলতলা রেল সংলগ্ন এলাকায় ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা সংগঠনের উপদেষ্টা আইয়ুব চৌধুরী হারুন এবং নির্বাহী সদস্য আমানুল হক সেন্টু ৬০ টি দুঃস্থ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নাটাব এর জেলা সেক্রেটারী আলী আগজার বশির, বিশিষ্ট ঠিকাদার জায়েদুল ইসলাম ফারুক, জেলা ক্রীড়া সংস্থার কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান প্রমুখ।


ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা

হাসান রাজিব : অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং পণ্যের গুনমান সংক্রান্ত তথ্য না দিয়ে বিপনন করার অভিযোগে পৌর এলাকার গোর্কণঘাটে দুইটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আহসানের আদালত এ জরিমানা করেন। আদালত সূত্র জানায়, অভিযানের সময় গোকর্ণঘাটের ভিআইপি বেকারি ও আল-মদিনা বেকারি পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করতে দেখা গেছে। এবং তাদের উৎপাদিত বিভিন্ন খাদ্য সামগ্রীতে পণ্যের গুণমান সংক্রান্ত তথ্য (উৎপাদনের তারিখ, মেয়াদউত্তীর্ণের তারিখ) নির্ধারণ না করে তা বিপনন করায় তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করাRead More


নবীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের দুর্নীতি-লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশে পুলিশী বাঁধা

এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের দুর্নীতি ও অসহনীয় লোডশেডিং বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল,অফিস ঘেড়াও ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় জনতার উদ্যোগে বের হওয়া মিছিলটি বিদ্যুৎ অফিস ঘেরাওকালে পুলিশে বাধাঁয় সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। পরে ইউএনও কাছে স্বারকলিপি দেয়া হয়। জানা যায়, মানুষ অতিরিক্ত গরমে মাত্রাতিরিক্ত পর্যায় যখন তখন লোডশেডিংয়ের নামে বিদুৎ নিয়ে যাওয়া এবং বিদ্যুৎ অফিসে নানান হয়রানি-দুর্র্নীতির কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠেছে নবীনগরের জনগণ। এরই প্রেক্ষিতে স্থানীয় যুব সমাজের ডাকে  মঙ্গলবার সকাল থেকে বিক্ষুব্ধ জনতা উপজেলা সদরের আদালত চত্বরে জড়ো হতে থাকে। পল্লী বিদ্যুৎ অফিস ঘেড়াওRead More


কসবায় বিদেশী রিভলবার গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১টি ৬ চেম্বার বিশিষ্ট বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি সহ ১ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত সোমবার গভীর রাতে উপজেলার সৈয়দাবাদ এলাকার জনৈক মন মিয়ার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম বিদ্যুৎ চৌধুরী-(৩৫), তিনি সৈয়দাবাদ এলাকার আজাদ চৌধুরীর ছেলে। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের মেজর এ.জেড.এম সাকিব সিদ্দিকী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার ও বিভলবার-গুলি উদ্ধার করা হয়।


কসবায় রেলওয়ের ডাবল লাইন সম্প্রসারন বিষয়ে মতবিনিময় সভা

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলওয়ের ডাবল লাইন সম্প্রসারন বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ রেল মন্ত্রনালয়ের সহযোগিতায় আঞ্চলিক সহযোগিতা ও সমন্বিতকরণ প্রকল্পের আওতায় আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত দ্বৈত রেললাইন নির্মাণ এবং বর্তমান রেলপথ উন্নয়নের লক্ষ্যে সমীক্ষা যাচাই, বিশদ নকশা প্রণয়ন ও দরপত্র তৈরি বিষয়ে উপ প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড ও পরিবেশগত প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবুল ফাতেRead More


বিহাইর গ্রামে দু’গোষ্ঠীর দু দফা সংঘর্ষে মহিলাসহ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর-লুটপাট-আটক ১০

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর লোকদের মধ্যে দু-দফা রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে। এসময় অন্তত ২০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর-লুটপাট চালায় দাঙ্গাবাজরা। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ও কয়েক রাউন্ড কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। মঙ্গলবার সকালে ও সোমবার রাতে শহরতলীর বিহাইর গ্রামের পীর মাহমুদের বাড়ি ও নাগরবাড়ির  লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। জানা যায়, গত সোমবার রাতে সদর উপজেলার নাটাই ইউনিয়নের বিহাইর গ্রামে সিলিং ফ্যান মেরামতকে কেন্দ্র করে পীর মাহমুদের বাড়ির আবুল খায়ের নাগরবাড়ির সাহেদRead More


This site is protected by wp-copyrightpro.com