Main Menu

নবীনগরে অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেছে চাউলের গোদামসহ তিনটি দোকান। বৃহস্পতিবার উপজেলার সাতমোড়া বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে আক্তার মিয়ার মুদি দোকান, রোস্তম মিয়ার চাউলের গোদাম ও অনন্ত দাসের একটি টং দোকান।  
স্থানীয়রা জানায়, হঠাৎ রোস্তম মিয়ার চাউলের গুদাম ঘর থেকে ধোয়া উঠতে দেখা য়ায়। সাথে সাথে এলাকার লোকজন দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। গ্রামের লোকজনের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রন আনার কারনে পুরোবাজারটি রক্ষা পায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে এই আগুনের সুত্রপাত ঘটে থাকতে পারে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares