Main Menu

April, 2013

 

নবীনগরে ‘উদ্যমী সম্মাননা’ প্রদান

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোহাতা গ্রামে স্থানীয় গুঞ্জন পাঠাগারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১২.০৪.১৩) তিনজনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। ব্যতিক্রমী ওই অনুষ্ঠানে ‘উদ্যমী অভিভাবক’ হিসেবে এলাকার প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল করিম মাস্টার, ‘উদ্যমী শিক্ষক’ হিসেবে বিএসসি শিক্ষক শাহজাহান মিয়া (শারীরিক প্রতিবন্দী) ও ‘উদ্যমী ছাত্র’ হিসেবে মেধাবী ছাত্র শুক্কুর আলীকে (শারীরিক প্রতিবন্দ্বী) এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক বিশিষ্ট সংস্কৃতজন বিমল কান্তি গুহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত ব্যক্তিদের হাতে ‘উদ্যমী সম্মাননা’ ক্রেষ্ট তুলে দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক সংগঠনRead More


বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে চলছে… মোক্তাদির চৌধুরী এমপি

মনিরুজ্জামান পলাশ : পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে চলছে। সরকার যেখানে নারীদের কর্মক্ষেত্র সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাচ্ছে, সেখানে একটি গোষ্টী ধর্মের নামে বাঁধা হয়ে দাড়াচ্ছে। মোক্তাদির চৌধুরী তাদের হুশিয়ার করে বলেন, এতদিন চুপ করে থেকেছি এবার আর চুপ করে থাকবনা, সময় মত সকলে মিলে দাঁত ভাঙ্গা জবাব দিতে নারীদের প্রতি আহবান জানান তিনি। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ‌ল্যাকটেটিং মায়েদের (গর্ভবতী মা) মাঝেRead More


কলেজ শাখা ছাত্রদলের নববর্ষের শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কলেজের সর্বস্তরের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। কলেজ শাখার সভাপতি মো. সুয়েব ও সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা ১৪২০ সালকে স্বাগত জানিয়ে সবার মঙ্গল কামনা করেন। তারা সব সময় সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।(প্রেস বিজ্ঞপ্তি)


শিক্ষা সংস্কৃতির মত ক্রীড়ার শহরও হবে ব্রাহ্মণবাড়িয়া– মোকতাদির চৌধুরী এমপি

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়া ক্ষেত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এক্ষেত্রে জনগণের যে আগ্রহ-উদ্দীপনা আছে তা অব্যাহত থাকলে শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যবাহী এ শহর ক্রীড়ার শহরেও পরিণত হবে। তিনি স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এ্যডটাচ্ কাপ ২য় বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ২জন উদীয়মান ক্রিকেটার অনুর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলায় অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে আরো বড় অবদান রেখে ব্রাহ্মণবাড়িয়ার মুখ উজ্জ্বলRead More


নাসিরনগরের কুখ্যাত ডাকাত রফিক গ্রেফতার

প্রতিনিধিঃ শুক্রবার দুপুর দুই ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গুকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রাম .থেকে কুখ্যাত ডাকাত একাধিক চুরি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামী মোঃ কাছা মিয়ার ছেলে আন্তঃ জেলা ডাকাত চক্রের সদস্য মোঃ রফিক মিয়াকে গ্রেফতার করে।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সে একাধিক চুরি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামী এবং আন্তঃ জেলা ডাকাত চক্রের সদস্য। তিনি আরও জানান ডাকাত রফিক অন্য একটি মামলায় ১৭ মাস কারাভোগ শেষেRead More


সমাবেশে হেফাজতের হুশিয়ারী,৫ মে এর পর সরকার পতনের আন্দোলন

মনিরুজ্জামান পলাশ ও শামীম উন বাছির  : শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের মহাসমাবেশে হেফাজত ইসলামের ঢাকা মহানগর আহবায়ক মাওলানা নুর হোসাইন কাশেমী বলেছেন, হেফাজতের ১৩ দফা ইসলাম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৈমত্ব রার আন্দোলন। হেফাজত ইসলামের ১৩ দফা প্রসঙ্গে তিনি বলেন, ১৩ দফার ভুল ব্যাখ্যা দিচ্ছে সরকারের মন্ত্রী-এমপিরা। বিভ্রান্ত করা হচ্ছে জনগনকে। নাস্তিকদের বিরুদ্ধে শাস্তির সর্বোচ্চ আইন ফাঁসির বিধান পাশ করার দাবী জানান তিনি। বিশেষ অতিথি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ৫-মের মধ্যে ১৩দফা দাবী না মানলে সরকার পতনের আন্দোলন। তিনি আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও মাহবুবুল আলম হানিফ’র Read More


হেফাজত ইসলামের মহাসমাবেশে বিএনপি দিয়েছে খাবার, জাতীয় পার্টি খাবার পানি দিয়ে মিটিয়েছে তৃষ্ণা

শামীম উন বাছির : শুক্রবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলামের মহাসমাবেশে আগত নেতাকর্মীদের কলা, পাউরুটি, আপেল, গাঁজর, শশা, কেক, শুকনো খাবার, পানি, ওষুধ ও স্যালাইন সরবরাহ করছে প্রধান বিরোধী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।মহাসমাবেশের প্রবেশমুখসহ অন্তত ৫টি টি স্থানে খাবার, ওষুধ ও পানি সরবরাহ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সভাপতি শামীম মোল্লা  বলেন,আমাদের নেতা খালেদ হোসেন মাহবুব শ্যমলের নির্দেশ মোতাবেক ‘সম্পূর্ণ মানবিক কারণে মুসাফিরদের খাবার বিতরণ করছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’জেলা প্রধান ডাক ঘরের সামনে গাঁজর, শশা, কেক,Read More


আব্দুল লতিফ মেম্বার ইন্তেকাল করেছেন

  শহরের বিশিষ্ট মুরুব্বী সাবেক কমিশনার, ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান ভাদুঘর নিবাসী আব্দুল লতিফ মেম্বার আজ সকালে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।(ইন্না…রাজেউন)


চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশের প্রথম পর্ব

প্রতিবেদক : শুক্রবার ১৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে। ঢাকার লংমার্চের পর এটিই কেন্দ্রীয় ঘোষিত প্রথম কর্মসূচী। সকাল ১০টা থেকে সমাবেশ স্থানীয় আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই সমাবেশস্থলে হেফাজতের কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসছে এবং মঞ্চে হামদ, গজল পাঠ চলছে। জেলার ১২৪টি মাদ্রাসা থেকে ছাত্র শিক্ষক মহাসমাবেশে অংশগ্রহন করবে। আয়োজকরা জানান, প্রায় অর্ধ লক্ষ মানুষের মহাসমাগম ঘটবে। এদিকে মহাসমাবেশ কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। মহাসমাবেশে দেশ বরণ্যে আলেম ওলামারা বক্তব্য রাখবেন।


টক অব দ্য টাউন: হেফাজতের শুক্রবারের মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন

শামীম উন বাছির: আল্লামা আহমদ শফী ঘোষিত ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে হেফাজতে ইসলাম বাংলাদেশের শানে রেসালাত মহাসমাবেশ। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে হেফাজতে ইসলামের শানে রাসূল (সা:) মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।সকাল থেকে জুম্মার নামাজের আগ পর্যন্ত হামদ, নাত দিয়ে মহাসমাবেশে আগতদের স্বাগত জানানো হবে।  জুম্মার নামাজের পর মূল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। ইতিমধ্যেই জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চRead More


This site is protected by wp-copyrightpro.com