Main Menu

বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে চলছে… মোক্তাদির চৌধুরী এমপি

[Web-Dorado_Zoom]

মনিরুজ্জামান পলাশ : পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে চলছে। সরকার যেখানে নারীদের কর্মক্ষেত্র সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাচ্ছে, সেখানে একটি গোষ্টী ধর্মের নামে বাঁধা হয়ে দাড়াচ্ছে। মোক্তাদির চৌধুরী তাদের হুশিয়ার করে বলেন, এতদিন চুপ করে থেকেছি এবার আর চুপ করে থাকবনা, সময় মত সকলে মিলে দাঁত ভাঙ্গা জবাব দিতে নারীদের প্রতি আহবান জানান তিনি। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ‌ল্যাকটেটিং মায়েদের (গর্ভবতী মা) মাঝে সহায়তা তহবিলের কার্ড ও অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান, পৌর মেয়র মো.হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জাহান, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শামীমা মুজিব, জেলা আওয়ামী মহিলা সভাপতি মিনারা আলম প্রমুখ।

 

অর্থ প্রদান অনুষ্ঠানে পৌরসভার ৫৫০ জন ল্যাকটেটিং মাকে(গর্ভবতী মা) প্রতি মাসে ৩৫০ টাকা করে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১১ লক্ষ ৫৫ হাজার টাকা দেয়া হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares