Main Menu

April, 2013

 

হামলায় আহত ব্যাক্তির মৃত্যু।। লাশ নিয়ে সালিশ বাণিজ্য, বিচারের দাবীতে বিধবা স্ত্রী থানায়

মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় সন্ত্রাসী হামলার শিকার ইটভাটা শ্রমিক আহাদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত শ্রমিক শাহবাজপুর গ্রামের বসুরউদ্দিনপাড়ার বাসিন্দা দরিদ্র মো. রফু মিয়ার ছেলে। এদিকে ইটভাটা শ্রমিকের মৃত্যুর ঘটনা সালিশের মাধ্যমে নিস্পত্তি করতে স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও সমাজপতিরা শুক্রবার দুপুর থেকে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তারা সরাইল থানার ওসির সহযোগিতা নিয়ে সালিশ-বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে গতকাল শনিবার সকালে বিষয়টি জানতে পেরে নিহতেরRead More


হুমায়ুন আহমেদের মৃত্যুর দায় নিয়ে বিতর্ক

নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয় ১০ এপ্রিল সংখ্যায় প্রথম পৃষ্ঠায় চার কলাম জুড়ে সাংবাদিক দর্পণ কবীর-এর লেখা একটি প্রতিবেদন আমেরিকায় বাঙালীদের মধ্যে হুমায়ূন আহমেদ-এর মৃত্যু নিয়ে বিতর্ক আবার সামনে তুলে এনেছে। পাঠকদের জন্য প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো। পাঠক নন্দিত প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ, চিকিৎসা সেবা, মরদেহ প্রেরণে টালবাহানা, কোথায় কবর দেয়া হবে-এ সব নিয়ে লেখকের পারিবারিক পর্যায়ে অনেক ঘটনা-অপ্রীতিকর ঘটনার জন্ম হয়েছিল। লেখকের অসুস্থতার সময়কালে সঠিক সেবা ও পর্যাবেক্ষণ এবং চিকিৎসা নিয়ে তার পাঠক ও ভক্তদের মনে অনেক প্রশ্ন আজো রয়ে গেছে। হুমায়ুনRead More


চিনাইরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন

পায়েল মাহমুদ : ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। পুলিশ জানায় আজ রবিবার সকালে সদর উপজেলার চিনাইর গ্রামে চাচা- ভাতিজার মধ্যে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে চাচা মানিক মিয়া গুরুতর আহত হয়। সদর হাসপাতালে আনা হলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষবরণ শুরু

প্রতিবেদক : বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন বছর ১৪২০ সালকে বরণ করেছে জেলা বাসী। সকাল সাড়ে ৭ টায় স্থানীয় লোকনাথ দীঘীর পাড় থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য এ র‌্যালীর আয়োজন করা হয়। রংবেরং এর পাঞ্জাবী ও শাড়ি পড়ে র‌্যালীতে সর্বস্তরের মানুষ অংশ নেন। বৈশাখীর আগমণী  বার্তা সম্বলিত ফেষ্টুন ,প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্কুলের ুদে শিার্থীরাও  এতে অংশ নেন। পরে র‌্যালিটি শহর প্রদণি শেষে অবকাশ মাঠে শেষ হয়। এছাড়া স্থানীয় নিয়াজ মোহাম্মদ শিশু পার্কে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার মেলার উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌরRead More


আজ বেগম দিলারা হারুন এর প্রথম মৃত্যুবার্ষিকী

সাবেক মহিলা এম.পি, নারী মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক নেত্রী বেগম দিলারা হারুন এর আজ প্রথম মৃত্যু বার্ষিকী। ২০১২ সালের ১৪ এপ্রিল জাতীয় হৃদরোগ ইন্সটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে আজ সকালে মরহুমার কবরে ফাতেহা পাঠ এবং কোরআন খানির আয়োজন করা হয়েছে। বাদ আসর মৌলভী পাড়া মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।  মরহুমার আত্মার মাগফেরাতের   জন্য সকলকে উপস্হিত থাকার জন্য  পরিবারের পক্ষ থেকে এহসানুর রশিদ (রনন) অনুরোধ জানিয়েছেন।


সরাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রতিনিধি॥ শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া গোগদে (ইসলামাবাদ) মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক নিহতসহ অপর ৪জন আহত হয়েছে। পুলিশ সুত্র জানায়, বিকেলে সরাইল উপজেলার গোগদ (ইসলামাবাদ) এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি মিনি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে অটোরিক্সা ও ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক নিহত এবং অপর যাত্রীরা আহত হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


হরতাল দিয়ে যুদ্ধাপরাধিদের ফাঁসির হাত থেকে রক্ষা করা যাবেনা ..ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম

প্রতিনিধি ॥ মানুষ মেরে হরতাল দিয়ে যুদ্বাপরাধীদের রা করা যাবেনা। কোন শক্তিই যুদ্ধাপরাধিদের বিচার প্রক্রিয়া ব্যাহত করতে পারবেনা। যুদ্বাপরাধীদের ফাঁসির হাত থেকে কেউ রা করতে পারবেনা। এদেশের দেশপ্রমিক জনগনের এখন একটাই দাবি সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি। দেশের জনগন আজ জেগেছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে। প্রজন্ম চত্তরে লাখো মানুষের উপস্থিতি দেখে বিএনপির নেত্রী ভয় পেয়ে গেছেন তাই উল্টো পাল্টা কথা বলছেন প্রজন্ম চত্তর নিয়ে। বিরোধী দলীয় নেত্রী যুদ্বাপরাদীদের রা করতে মরিয়া হয়ে উঠেছেন তিনি মতায় আসতে নিরাপরাদ মানুষ হত্যা করছে হরতাল দিয়ে এই দেশের অর্থনীতির চাকা বন্ধ করতে চান মানুষ মেরে হরতাল দিয়েRead More


শালগাঁও-সিন্দুউড়া তিতাস নদীর তীরবর্তী বেড়িবাঁধ নির্মাণকাজ ও দুটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

শামীম উন বাছির : পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি  সদর উপজেলার নাটাই (দঃ) ইউনিয়নে তিতাস নদীর তীরবর্তী শালগাঁও-সিন্দুউড়া এলাকায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক প্রটেকশন বেড়িবাঁধ নির্মাণকাজ ও শালগাঁও, কালিসীমা ও গাছতলায় দুটি কমিউনিটি কিনিক উদ্বোধন করেন। এ উপলক্ষে গাছতলা গ্রামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমরা যা বলি তা করি, আমরা মিথ্যা ওয়াদা বা প্রতিশ্রুতি দেই না। ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরRead More


তিতাসপের বর্ষবরন কর্মসূচী

  প্রতিবেদক :॥ বর্ষবরন উদযাপনে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে  রবিবার সকালে মঙ্গল শোভাযাত্রা, প্রীতি সম্মিলনী ও বর্ষবরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে উৎসব উদ্বোধন করবেন ত্রিপুরার কবি শৈলেন্দ্র দাস। সংগঠনের উপদেষ্টা কবি আব্দুল মান্নান সরকার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি থাকবেন শিাবিদ প্রফেসর মো. আশরাফ।


হেফাজত নেতারা মিথ্যা বক্তব্য দিয়ে ফাসেক হয়েছেন,তাদের তওবা করতে হবে-মোকতাদির চৌধুরী,এমপি

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করে হেফাজত ইসলাম নেতারা তাদের বক্তব্যে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য ও স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  শনিবার সকালে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সাংবাদিকদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, হেফাজত নেতারা যে অভিযোগ করেন যে, সরকারের টাকায় কেনা লাঠি নিয়ে শাহবাগে ইসলাম বিরোধী মিছিল হয়, তা নির্জলা মিথ্যাচার। সমস্ত ব্লগারদের নাস্তিক বলাটাও মিথ্যাচার। কারণ যারা ব্লগ লিখে তাদের দু’একজন ভিন্নমত পোষন করতে পারে কিন্তু সবাই নাস্তিক নয়। আলেম ওলামাদের অনেকেই ব্লগRead More


This site is protected by wp-copyrightpro.com