Main Menu

March, 2013

 

কসবায় আগুনে পুড়েছে ১১টি দোকান

  প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউপির খেওড়া বাজারে শনিবার ভোরে আগুন লেগে প্রায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল তি সাধন হয়েছে বলে দোকানী ও স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তুফা জানান। ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে রয়েছে ঔষধ,মুদির দোকান, তৈল, টিভি,ইলেকট্রন্সি,এর দোকান । কি ভাবে আগুন লেগেছে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। যথাসময় ফায়ার সার্ভিস না আসতে পারায় তির পরিমান বেশী হয়েছে বলে স্থানীয় লোকজন সহ দোকানীরা জানান।  কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান ঘটনার সততা  স্বীকার করেন।


অনুকুল ঠাকুরের জন্ম বার্ষিকীতে দুদিন ব্যাপি উৎসব

প্রতিবেদক :   সাধক শ্রী শ্রী অনুকুল ঠাকুরের ১২৫তম জন্ম বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মেড্ডাস্থ সৎ সঙ্গ বিহারে দুই দিনব্যাপি মহাহোৎসবের আয়োজন করে জেলা সৎসঙ্গ কমিটি। শুক্রবার রাতে সমাপনী ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীএমপি। সৎ সঙ্গের জেলা আহবায়ক সুকুমার চন্দ্র সাহার সভাপতিত্বে ও সংস্কৃতি কর্মী বিবর্ধন রায় ইমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতিক, জাতীয় পরিষদ সদস্য শেখ কুতুব হোসেন, ত্রিপুরার ঋত্বিক দেবতা, সুধাংশু রঞ্জন দেব, সুমনRead More


কারখানা ঘাট এলাকার তিতাস নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

সুমন নূর :  ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া কারখানা ঘাট এলাকার তিতাস নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। নিহত ওই কিশোরের নাম প্রশান্ত সরকার (১৫)। সে শহরের পূর্ব পাইকপাড়া এলাকার ভজন সরকারের ছেলে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শনিবার সকাল নয়টার দিকে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।এলাকাবাসী জানায়, ভোর বেলা থেকেই শহরের কালাইশ্রীপাড়া কারখানা ঘাট এলাকার ব্যবসায়িরা তিতাস নদীতে ওই কিশোরের লাশ ভেসে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত প্রশান্ত সরকারের বড় ভাই নিখিল সরকার জানান, গত তিন দিন আগে থেকেই নিখোঁজRead More


সারাদেশে সাংবাদিক নির্যাতন,আখাউড়ায় সাংবাদিকদের প্রতিবাদ সভা

প্রতিনিধি  : সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনায় প্রতিবাদ সভা করেছে আখাউড়ার সাংবাদিকরা। শনিবার দুপুরে আখাউড়া প্রেসকাব ও রির্পোটার্স ইউনিটির উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল এবং নাছরিন নবী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বণিক। প্রতিবাদ সভায় তাকজিল খলিফা কাজল বলেন,‘৭১’এর চেতনায় যখন দেশ জাগরিত। তখন অপশক্তি সাংবাদিকদের উপর নির্যাতন চালাচ্ছে। এমনকি তাদের গুলি করা হচ্ছে। তবে সাংবাদিকদের উপর নির্যাতন করে কোন অপশক্তি তাদেরRead More


তিতাসের আরো একটি নতুন কুপ খনন শুরু

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসে আরো একটি নতুন কুপ (তিতাস-২০) এর খনন কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর খনন কাজের উদ্বোধন করেন।সফলভাবে খননের পর  নতুন এই কুপ থেকে দৈনিক ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ঘাটুরায় অবস্থিত এক নম্বর তিতাস গ্যাস ফিল্ডের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কোম্পানির সচিব সঞ্জীব কুমার দেবনাথ এ তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে বলা হয়, নতুন একটি প্রকল্পের আওতায় (অগমেন্টেশন অব গ্যাস প্রোডাকশন আন্ডার ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম)Read More


ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

শামীম উন বাছির  যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের রামকানাই হাই একাডেমির ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ  করেছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ তৈরি করে। পরে ওই বিদ্যালয়ের কয়েকশ ছাত্ররা জড়ো হয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পূর্ব পাইকপাড়াস্থ রামকানাই হাই একাডেমী প্রাঙ্গণে ফিরে আসে। এ সময় শিক্ষার্থীরা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান দেয়।


তিতাস নদীতে কিশোরের লাশ

প্রতিনিধি:  শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া কারখানা ঘাট এলাকায় তিতাস নদী থেকে প্রশান্ত সরকার (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে তিনদিন ধরে নিখোঁজ ছিল। প্রশান্ত শহরের পূর্ব পাইকপাড়া এলাকার ভজন সরকারের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে শহরের কালাই শ্রীপাড়া কারখানা ঘাট এলাকার ব্যবসায়ীরা তিতাস নদীতে ওই কিশোরের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল ৯টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত প্রশান্ত সরকারের বড় ভাই  জানান, তিনদিন আগে প্রশান্তকে তার বন্ধুরা বাসা থেকে ডেকে নিয়ে যায়।Read More


বিএনপির বিক্ষোভ মিছিল বিকেলে

সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি। মিছিলটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হবে। এইসব মিছিলে তিনি দলমত নিবিশেষে সবাইকে শরীক হবার আহ্বান জানান সদর থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।।( প্রেস বিজ্ঞপ্তি)


চালককে বেঁধে অটোরিক্সা ছিনতাই

আখাউড়ায় চালককে বেঁধে সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় জনগন অটোরিক্সা চালক ও যাত্রীকে উদ্ধার করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে এ ঘটনা ঘটে।  এলাকাবাসী ও অটোরিক্সা চালকদের সূত্রে জানা গেছে, হারবাল কম্পানির মালামাল নিয়ে পৌর এলাকার দেবগ্রামের সজল খানের অটোরিক্সা নিয়ে চালক এবং কম্পানির এক ব্যক্তি রুটি এলাকায় যান। এ সময় পাঁচ-ছয়জন ব্যক্তি মিলে চালক নাঈম ও কম্পানির লোককে বেঁধে অটোরিক্সাটি ছিনিয়ে নেয়।


নবীনগরে জামাত শিবিরের ৩৩ জনকে আসামি করে মামলা। গ্রেপ্তার ২

প্রতিনিধি : রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বৃহস্পতিবার (২৮.০২.১৩) দুপুরে জামাত শিবিরের হামলায় ৮/১০টি গাড়ী ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় পৌর এলাকার নারায়ণপুর মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ৩৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় শরীফ ও সুমন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের  শুক্রবার চালান করা হয়েছে।তবে প্রধান আসামি অধ্যক্ষ রফিকুল ইসলাম এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন,‘ঘটনার দিন আমি নবীনগরে উপস্থিত ছিলাম না। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে মামলায় আসামি করা হয়েছে।’নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মামলাRead More


This site is protected by wp-copyrightpro.com