March, 2013
কসবায় রেলসেতুতে আগুন-ট্রেন নিয়ে পুলিশি টহল
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলওয়ে সেতুতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। শনিবার গভীররাতে উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের আউটারে ঘটে যাওয়া এই ঘটনায় সেতুর তিনটি স্লীপার পুড়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এদিকে রেলপথে নাশকতা এড়াতে বিশেষ ট্রেন নিয়ে রোববার আখাউড়া জংশন ইয়ার্ডে টহলে ছিল রেলওয়ে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের আউটারে অবস্থিত ২৭২ নম্বর সেতুতে পেট্টোল ঢেলে আগুন দেয় হরতাল সমর্থকরা। প্রায় আধাঘন্টা পর স্থানীয় জনতা এসে আগুন নেভায়। এতে সেতুটির তিনটি স্লীপার পুড়ে যায়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার কতে পারেনি। এদিকে আখাউড়াRead More
ভারতে পাচারকালে আখাউড়ায় বিপুল পরিমান মাছ জব্দ
শামীম উন বাছির ঃ ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে প্রায় ২ হাজার কেজি মাছ আটক করেছে বিজিবি। রবিবার ভোরে উপজেলার মোগড়া এলাকা থেকে এসব মাছ আটক করা হয়।মোগড়া বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার মো: সাজাহান জানান,গোপন সূত্রে খবর পেয়ে মোগড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ এসব মাছ জব্দ করা হয়। জব্দ করা চন্দনা মাছগুলো ওমান থেকে আমদানি করা হলেও ভারতে রপ্তানির কোন কাগজপত্র ছিলনা। পরে মোট ১৯৫০ কেজি মাছ আখাউড়া শুল্ক স্টেশনে নিলামে বিক্রি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে ছাত্রদলের কমিটি গঠন
মোঃ শোয়েবকে সভাপতি, মোঃ মাসুদকে সাধারণ সম্পাদক ও মহসিন হোসেন হ্রদয়কে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে জেলা সরকারী স্নাতক কলেজ ছাত্রদলের ১৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ সাক্ষরিত এক প্রেস বিগপ্তিতে এ কথা জানানো হয়।
এরা হলো এজিদের বংশধর-এসব রাজাকারদের বিচার হতেই হবে—নবীনগরে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী
প্রতিনিধি:- ”৭১-এর চেতনায় তরুন প্রজন্ম আজ জেঁগে উঠেছে, জামাত শিবির ইসলাম চায় চায় না, ইসলামকে ব্যবহার করে এদেশকে পাকিস্তান বানাতে চায়, এরা হলো এজিদের বংশধর । এদের বিচার হতেই হবে । মুক্তিযোদ্ধের মাধ্যামে এ দেশ আমরা স্বাধীন করেছি,আর আজ এই নতুন প্রজন্ম আরেকটি মুক্তিযোদ্ধের মধ্য দিয়ে রাজাকারদের ফাঁসির দাবী আদায়ের মধ্য দিয়ে এ দেশকে কলংকমুক্ত করবে”। শনিবার (০২/৩) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম এসব কথা বলেন । শতবর্ষ উৎস অনুষ্ঠানটি উদ্বোধনRead More
জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আওয়ামী সরকারের সীমাহীন দুর্নীতি দু”শাসন নির্যাতন নিপীড়ন ও সারাদেশ ব্যাপী নিরস্ত্র জনতাকে নির্বিচারে গুলি করে গণহত্যা প্রতিবাদে বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে সারাদেশ ব্যাপী প্রতিবাদ বিক্ষোভ মিছিল কর্মসুচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্তর্স্ফর্পূত অংশ গ্রহনে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়ে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সহসভাপতি জিল্লুর রহমান, সদর থানা বিএনপিরRead More
জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মনিরুজ্জামান পলাশ : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জায়নামাজ পোড়ানো, খতিবকে লাঞ্চিত, মসজিদের ভেতরে বোমা নিক্ষেপ, জাতীয় পত্রিকায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর মার্কেট সংলগ্ন গণজাগরণ মঞ্চে জেলা যুবলীগের সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিথি ছিলেন র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীএমপি। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী, পৌর মেয়র মোঃ হেলালRead More
সংস্কৃতির চর্চা সাম্রাজ্যবাদ,সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকার শিক্ষা দেয়.. আবুল মকসুদ
মাসুক হৃদয় : শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চা সবসময় সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকার শিক্ষা দেয়। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি ৩০ বছর যাবৎ সংস্কৃতি চর্চার মতো মহান কাজটি করে যাচ্ছে। এটি যে কত বড় কাজ- সংস্কৃতির বিষয়ে ইতিহাস লিখতে হলে অবশ্যই তার উল্লেখ করতে হবে। সাহিত্য একাডেমির মতো এমন আরো দশটি প্রতিষ্ঠান যদি দেশে থাকতো তাহলে মৌলবাদি, যুদ্ধাপরাধী ও জামায়াত দেশে মাথাচাড়া দিয়ে উঠতো না।ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির তিন দিন ব্যাপী ৩০ বছর পূর্তি উৎসবের সমাপনি দিনের আলোচনায় প্রধান আলোচক হিসেবে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চেRead More
কসবায় গোলাম আজমদের পাবলম্বনকারীদের প্রতিরোধে বিক্ষোভ মিছিল-সমাবেশ
প্রতিনিধি : যারা যুদ্ধাপরাধী গোলাম আজমদের পক্ষে দাড়ায় তাদের প্রতিরোধ করুন। জামায়াতের নৈরাজ্যের মাধ্যমে সারাদেশে যে ভীতির সৃষ্টি হয়েছিল আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। তাই উন্নয়ন এবং দায়মুক্তির ধারা অব্যাহত রাখতে আমাদেরকে নতুন প্রজন্মের সাথে থাকতে হবে। হক্কানী ওলামায়ে কেরামগণ পরিস্কার বলেছেন তারা জামাত-শিবির আর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে সারা দেশে জামাত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে কুখ্যাত রাজাকারদের ফাঁসির দাবিতে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শাহআলম এম.পি উপরোক্ত কথাগুলোRead More
শাহবাগ গণজাগরন মঞ্চের সাথে সংহতী রেখে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচী পালিত
প্রতিবেদক : যুদ্ধাপরাধীদৈর বিচার দাবীতে শাহবাগ গণজাগরন মঞ্চের সাথে সংহতী রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর ডিগ্রী কলেজে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রতিবাদ সমাবেশে অধ্যাপক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক মাসুম মিয়ার পরিচালনায় সংহতি প্রকাশ করেন অধ্যাপক নাজমা বেগম, আয়েশা আফরোজ লাকি, খুরশেদা বর চৌধুরী, এনামুর রশিদ, সাইফুর রহমান মামুন, দীপক রায়, মনির হোসেন, রাবেয়া জাহান, ইতি রানী সূত্রধর প্রমূখ।
“মৌলবাদী জঙ্গীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে তান্ডব চালিয়ে যাচ্ছে”.. শেখ কামাল পরিষদ
প্রতিবেদক : মৌলবাদী জঙ্গীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে তান্ডব চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি এডভোকেট কাজী আজিজুর রহমান দুলাল। শনিবার বিকেলে শেখ কামাল স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি প্রধান বক্তার বক্ত্যবে এসব কথা বলেন। পরিষদের সভাপতি এডভোকেট আবদুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আফজল, আলোকচিত্রী গিরি রায়, সমাজ কর্মী সৈয়দ এনামুল হক এনাম, সংবাদকর্মী সৈয়দ মোহামম্মদ আজমল, অধ্যাপক সৈয়দ তোফায়েল আজম,সাংস্কৃতিক কর্মী সমীর চন্দ্র সূত্রধর প্রমূখ। বক্তারা বলেন, জামাত শিবির, ৫২’ এর ভাষা আন্দোলন, ৬৯’ এরRead More



















