কসবায় গোলাম আজমদের পাবলম্বনকারীদের প্রতিরোধে বিক্ষোভ মিছিল-সমাবেশ
|
প্রতিনিধি : যারা যুদ্ধাপরাধী গোলাম আজমদের পক্ষে দাড়ায় তাদের প্রতিরোধ করুন। জামায়াতের নৈরাজ্যের মাধ্যমে সারাদেশে যে ভীতির সৃষ্টি হয়েছিল আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। তাই উন্নয়ন এবং দায়মুক্তির ধারা অব্যাহত রাখতে আমাদেরকে নতুন প্রজন্মের সাথে থাকতে হবে। হক্কানী ওলামায়ে কেরামগণ পরিস্কার বলেছেন তারা জামাত-শিবির আর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে সারা দেশে জামাত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে কুখ্যাত রাজাকারদের ফাঁসির দাবিতে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শাহআলম এম.পি উপরোক্ত কথাগুলো বলেছেন। |




















