Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

[Web-Dorado_Zoom]
শামীম উন বাছির  যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের রামকানাই হাই একাডেমির ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ  করেছে।

শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ তৈরি করে।

পরে ওই বিদ্যালয়ের কয়েকশ ছাত্ররা জড়ো হয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পূর্ব পাইকপাড়াস্থ রামকানাই হাই একাডেমী প্রাঙ্গণে ফিরে আসে।

এ সময় শিক্ষার্থীরা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান দেয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares