Main Menu

January, 2013

 

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় পিকআপ ট্রাক চালক নিহত, আহত এক

প্রতিনিধি॥  সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা আখাউড়া আন্তর্জাতিক মহাসড়কে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ট্রাকের চালক নিহত হয়েছে। এ সময় ট্রাকের হেলপার গুরুত আহত হয়েছে। গুরুতর আহত সামছু মিয়া (৪৮) জানান, মাল ডেলিভারী দিয়ে ভৈবর যাবার পথে সদর উপজেলার চিনাইর রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ট্রাকের চালক নরসিংদির সররাবাদ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে খোকন(৪০) ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।


বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের খবরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

প্রতিবেদক : মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর সাবেক রোকন মাওলানা আবুল কালাম আজাদ ওরুফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইবুনাল মৃত্যু দন্ডের রায় প্রদান করায় সোমবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গনে শেষ  হয়ে সমাবেশ  অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অব জহিরুল হক খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হারুনুর রশিদ। সমাবেশে বক্তারা,  যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের মৃত্যুদন্ড ঘোষনা করায় সন্তোশ প্রকাশRead More


বিএসটিআই’র লাইসেন্স না থাকায়, ব্রাহ্মণবাড়িয়ার ২০টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি॥ নগরায়নের অবকাঠামো ও নির্মান কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ইটভাটায় মানসম্মত ইট উৎপাদন হচ্ছে না। ফলে এ সমস্ত ইট দিয়ে নির্মিত অবকাঠামোও টেকসই হচ্ছে না। অথচ এ সমস্ত ইট বিভিন্ন ভাটাগুলো উৎপাদিত করে দেদারসে বিপনন করছে। এমনি ২০টি ইটভাটার মালিকের বিরুদ্ধে বিএসটিআই ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছে। চট্টগ্রাম বিএসটিআই আঞ্চলিক অফিস সূত্র জানায়, চট্টগ্রাম বিএসটিআই’র সহকারী পরিচালক  কেএম হানিফের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, সরাইল, বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলার ২০টি ইটভাটায় গত ১৫ ও ১৬ জানুয়ারী অভিযান চালিয়ে মানসম্মত উৎপাদিত ইট পায়নি। উৎপাদিত ইটের গুনগত মান বাংলাদেশ সরকারের জারীকৃতRead More


ধর্মঘটের কারণে আশুগঞ্জ থেকে ৭ জেলায় তেল সরবরাহ বন্ধ

প্রতিনিধি : পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের কারণে  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৭ জেলায় সরবারহ বন্ধ রয়েছে। আশুগঞ্জ পদ্মা ওয়েল কোম্পারি ডিপো থেকে ট্যাঙ্কলরি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা ও গাজীপুর জেলায় জ্বালানি তেল সরবারাহ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহনের চালকরা।   পদ্মা ওয়েল কোম্পানির আশুগঞ্জ ডিপোর ডিপো ইনচার্জ আহসান হাবিব জানান, প্রতিদিন আশুগঞ্জ ডিপো থেকে ১ লাখ ৫০ হাজার লিটার ডিজেল, ৩৫ হাজার লিটার কেরোসিন তেল ব্রাহ্মণবাড়িয়াসহ ৭ জেলায় সরবারহ করা হয়। কিন্তু পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে এসব জেলারRead More


শাহ্ ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন দুরন্ত আখাউড়া

প্রতিবেদক : কুমারপাড়া রেলওয়ে কলোনী একাদশ-কে ৭০ রানে হারিয়ে ‘শাহ্ ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্টে’র চ্যাম্পিয়ন হয়েছে দুরন্ত আখাউড়া। গত শুক্রবার আখাউড়া উপজেলার তারাগন খেলার মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এড. মো: শাহ আলম এম.পি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও শাহ্ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছাত্রনেতা সৈয়দ আমিনুল ইসলাম সাজী’র পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব:) জহিরুল হক খান বীর প্রতিক, আখাউড়া উপজেলা নির্বাহীRead More


ধীর গতির ইন্টারনেট, মালয়েশিয়া গমন ইচ্ছুদের ভোগান্তি চরমে

  প্রতিনিধি : নাসিরনগর উপজেলায় ধীর গতির ইন্টারনেট সংযোগের কারণে মালয়েশিয়া গমন ইচ্ছুদের  চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রের সামনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িঁয়ে থাকতে হচ্ছে তাদের স্বল্প সময়ের কাজের জন্য। সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ঘুরে দেখা গেছে এ চিত্র। উপজেলা গোর্কণ ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রে গিয়ে দেখা যায়, লম্বা লাইনে দাড়িঁয়ে আগ্রহী প্রার্থীরা নিবন্ধিত হবার জন্য অপেক্ষা করছেন। অনেকে লাইনে দাড়িঁয়ে দীর্ঘ প্রতিক্ষায় বিরক্তি প্রকাশ করেছেন। গোর্কণ ইউপি চেয়ারম্যান এ.এম.হান্নান জানান, ইন্টারনেটে ধীর গতির কারণে আগ্রহী প্রার্থীরা  ভোগান্তির শিকার হচ্ছেন সত্যRead More


আল্লামা গোলাম হাক্কানী (র) স্মরণে, কসবা পুরাতন বাজারের মাহফিল সস্পন্ন

প্রতিনিধি : আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী (র) এর রুহের মাগফিরাত কামনায় কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে  গত শনিবার বাদ আসর হতে রাতব্যাপী সুপার মার্কেট প্রাঙ্গণে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আল্লামা অধ্যক্ষ সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, আল্লামা হযরত মাওলানা তারিক মুনাওয়ার, মাওলানা মিজানুর রহমান আতিকী, মুহাদ্দিছ মাওলানা নুরুজ্জামান, মাওলানা ওবাইদুছ ছোবহান মামুন সাঈদী, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা আবদুল হান্নানসহ দেশ বরেণ্য ওলামায়েRead More


কলেজপাড়ায় ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় ছুরিকাঘাতে বাবুল মিয়া(২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে । আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, শহরের কলেজপাড়ার রিপন এর সাথে তুচ্ছ ঘটনায় বাবুল মিয়ার বাদানুবাদ হয়। এর জের ধরে রাত ৮ টায় সরকারী কলেজ হোস্টেলের সামনে রিপন সহ ৪ জন বাবুলের উপর হামলা করে। পরে আশপাশের  লোকজন বাবুল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে । এ ঘটনায় বাবুল মিয়ার ভাই সোহেল মিয়া বাদী হয়ে সদর মডেল থানায়Read More


আজাদ হত্যা মামলার আসামী ইঞ্জিঃ মশিউর রহমানকে জেল হাজতে প্রেরণ

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইকবাল আজাদ হত্যা মামলার আসামি ইঞ্জিনিয়ার মশিউর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  শফিউল আজমের আদালতে আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে মামলার চার্জশীটভূক্ত আসামি ইঞ্জিঃ মশিউর রহমানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে জামিন বাতিল হওয়ার প্রতিবাদে বিকেলে তার সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাব প্রাঙ্গনে এক মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মশিউর রহমানের স্ত্রী দেওয়ান, মুক্তা আফসানা, মামুন খান, দেওয়ান রাকিবুর রহমান, রেজাউল গনি, দেওয়ান আতিকুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা মশিউর রহমান রাজনৈতিকRead More


আশুগঞ্জে জিয়াউর রহমান এর ৭৭তম জন্মদিন পালিত

প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি‘র উদ্যোগে শনিবার সকালে আলোচনা সভা,জন্মদিনের কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জন্মদিনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি‘র উপদেষ্টা আব্বাস উদ্দিন খান এফসিএ। উপজেলা বিএনপি‘র সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,সহসভাপতি মোঃ মানিক চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফাইজুর রহমান,সদস্য সচিব মহিউদ্দিন খান শ্যামল,যুগ্ম আহবায়ক তফসিরুল আলম তুষার,যুবদলের অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সেলিম ও সাধারনRead More


This site is protected by wp-copyrightpro.com