Main Menu

বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের খবরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর সাবেক রোকন মাওলানা আবুল কালাম আজাদ ওরুফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইবুনাল মৃত্যু দন্ডের রায় প্রদান করায় সোমবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গনে শেষ  হয়ে সমাবেশ  অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অব জহিরুল হক খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হারুনুর রশিদ।

সমাবেশে বক্তারা,  যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের মৃত্যুদন্ড ঘোষনা করায় সন্তোশ প্রকাশ করে অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবী জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares