Main Menu

আল্লামা গোলাম হাক্কানী (র) স্মরণে, কসবা পুরাতন বাজারের মাহফিল সস্পন্ন

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী (র) এর রুহের মাগফিরাত কামনায় কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে  গত শনিবার বাদ আসর হতে রাতব্যাপী সুপার মার্কেট প্রাঙ্গণে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আল্লামা অধ্যক্ষ সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, আল্লামা হযরত মাওলানা তারিক মুনাওয়ার, মাওলানা মিজানুর রহমান আতিকী, মুহাদ্দিছ মাওলানা নুরুজ্জামান, মাওলানা ওবাইদুছ ছোবহান মামুন সাঈদী, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা আবদুল হান্নানসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম এতে ওয়াজ করেন।

মাহফিলে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের বিশ সহস্রাধিকার মুসল্লী সমবেত হন। বাদ ফজর  দরবার শরীফের পীর মাওলান গোলাম সারোয়ার সাঈদী দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares