Main Menu

January, 2013

 

হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ঝটিকা মিছিল

শামীম-উন-বাছির : ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত শিবিরের হরতালের সমর্থনে বুধবার ইসলামী ছাত্র শিবির শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমারশীল মোড় গিয়ে শেষ হয়। এদিকে সকাল থেকেই শহরের কুমারশীল মোড়, কাউতলী মোড়, কালীবাড়ি মোড়, টেংকেরপাড়, ডাঃ ফরিদুল হুদা সড়ক, মেড্ডাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করে। পুলিশ মোড়ে মোড়ে তলাশি চালায়। পুলিশের বাধা উপেক্ষা করেই ইসলামী ছাত্র শিবির ঝটিকা মিছিল বের করে।


আশুগঞ্জে ১০বছর সাজাপ্রাপ্ত আমাসী গ্রেফতার

প্রতিনিধি : বুধবার আশুগঞ্জ বাহাদুপুর থেকে ১০বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামী হেবজু মিয়া (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদের মিয়া ছেলে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম আহমেদ জানান, হেবজু মিয়া ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাহাদুরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।


আশুগঞ্জে ২৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থানার পাশ্বে বুধবার সকালে যানবাহনে তল্লাশীর সময় ২৪ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যাবসায়ী নাম মোক্তার মিয়া (৩৫)। সে নরসিংদীর আরিফ মিয়ার ছেলে। আটককৃত গাজা দাম প্রায় ১ লক্ষ ২০হাজার টাকা। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম আহমেদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাসীকালে পিকআপ ভ্যানের মধ্যে ২৪ কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।


নবীনগরে ৫ শিবির কর্মী গ্রেফতার

প্রতিনিধি : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাশকতামূলক কার্যক্রমের আশংকায় জামাত-শিবিরের ৫ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তত্বাবধায়ক সরকার পুনঃ বহাল ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবীতে বুধবার বিকেলে উপজেলা সদরে  মিছিল বের করে জামাত শিবির। এ সময় পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে শিবির কর্মী আলআমীন (৩০), জাকারিয়া (২০), সোলইমান (১৯), আবদুল কাইয়ুম (২৫) ও ফাহাদ হোসাইন (২০) কে গ্রেফতার করে।


আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০,বাড়িঘর ভাঙচুর

প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওরসের গানকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর দফায় দফায় রক্তয়ী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘর, দোকান ভাঙচুর করে দাঙ্গাবাজরা।  বুধবার সকাল সাতটা থেকে টানা দুই ঘন্টা এ সংঘর্ষ ঘটে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, গত সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের দানু ফকিরের বাড়িতে বাৎসরিক ওরসে গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে একই গ্রামের বড়বাড়ির হোসেন আলীর ছেলে জুনায়েদের সাথে দানু ফকিরের বাড়ির জজ মিয়ার ছেলে তোফাজ্জলের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার রাতে আবারRead More


অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে বিপর্যস্ত আশুগঞ্জ

প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নির্গত অ্যামোনিয়া গ্যাস বের হওয়ার ফলে কারখানার আশে-পাশে বসবাসকারী কয়েকটি গ্রামের ৪কিলোমিটার এলাকার লোকজন শ্বাস-প্রশ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া ফসলের জমি, গাছপালা অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে পুড়ছে এবং মারা যাচ্ছে হাঁস-মুরগী, গরু-ছাগল। মরে যাচ্ছে পুকুরের মাছ। দীর্ঘ ৩/৪ বছর যাবৎ এ অবস্থা চলতে থাকলেও কারখানা কর্তৃপক্ষকে লিখিত ভাবে কয়েক দফা জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারখানার পাশে বসবাসকারী দুদ মিয়া জানান, এ্যামোনিয়া গ্যাসের প্রভাবে তার পুরো শরীর সাদা হয়ে যাচ্ছে। তাছাড়া হাঁপানীসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন তিনি । কৃষক হামিদ মিয়াRead More


চাহিদামতো টাকা না দেওয়ায় ‘সোর্স শাহীন’ -এর বিরুদ্ধে আসামিকে বেদম মারধর করার অভিযোগ

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের তথ্যদাতা (সোর্স) বলে পরিচিত শহরের শিমরাইলকান্দি এলাকার শাহীন ওরফে ‘সোর্স শাহীন’ -এর বিরুদ্ধে টাকা না পেয়ে এক আসামিকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের পর তাঁকে পৃথক তিন মামলায়ও জড়ানো হয়। ভুক্তভোগী ব্যক্তি হলেন স্থানীয় বণিকপাড়া এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক রাকিব খন্দকার। মারধরের আগে মুঠোফোন থেকে তাঁর এক স্বজনকে টাকার জন্য চাপ দেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বশির আহমেদের ওই তথ্যদাতা। রাকিবের স্ত্রী নাসিমা আক্তার অভিযোগ করে বলেন, ওই তথ্যদাতার চাহিদামতো টাকা না দেওয়ায় ২৫ জানুয়ারি রাকিবকে অমানবিকভাবে পেটানো হয়েছে। পরে তাঁকে বিস্ফোরক, ছিনতাই ওRead More


ছাত্রছাত্রীরা খেলাধূলায় সম্পৃক্ত থাকলে অপরাধ মূলক কাজ থেকে দূরে থাকতে পারে…মোঃ মনিরুজ্জামান পিপিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম বলেছেন, পড়াশনার পাশাপাশি ছাত্রছাত্রীরা খেলাধূলায় সম্পৃক্ত থাকলে মাদকসহ অপরাধ মূলক কাজ থেকে নিজেদের দূরে রাখতে পারে । তিনি মঙ্গলবার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেইম ডেভলপমেন্ট কর্তৃক আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল টূর্ণামেন্ট-২০১৩ এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকের ক্রিকেট বিশ্বে বাংলাদেম একটি শক্তিশালী দল। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে সুমান কুড়াচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও উন্নয়ন লাল হোসেন। জেলা ক্রীড়া সংস্থারRead More


জামাত- শিবিরের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুমন নুর: ঢাকাসহ সারাদেশে জামাত-শিবিরের অতর্কীত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। জেলা ছাত্রলীগের আহবায়ক মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান পারভেজ এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল মিয়া, ছাত্রলীগ নেতা এম সাইফুজ্জামান আরিফ, মাসুম বিল্লাহ, এ,কে বাবু, মোঃ ছগির মিয়া, আনিসুর রহমান রনি, অশেষ রায়, তাজুল ইসলামRead More


সরাইলে ইকবাল আজাদের নামে সড়ক ও স্মৃতিস্তম্ভ নির্মানের দাবীতে স্মারকলিপি

প্রতিনিধি : সরাইলে শহীদ আওয়ামীলীগ নেতা এ কে এম ইকবাল আজাদের নামে সড়কের নামকরণ ও চত্বরের দাবীতে জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি দিয়েছে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় আড়াই শতাধিক লোকের স্বাক্ষরযুক্ত এ স্মারক লিপি প্রেরন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ নেতা কাজী পাহলভী ও শ্রমিক নেতা ইনু মিয়া নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান খানের নিকট স্মারক লিপিটি জমা দিয়েছেন। স্মারক লিপি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ঢাকাস্থ সরাইল থানা সমিতির সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গন মানুষের অবিসংবাদিত নেতা ইকবাল আজাদকে নির্মম ভাবে খুন করে সরাইলেরRead More


This site is protected by wp-copyrightpro.com