আশুগঞ্জে ১০বছর সাজাপ্রাপ্ত আমাসী গ্রেফতার
[Web-Dorado_Zoom]
|
প্রতিনিধি : বুধবার আশুগঞ্জ বাহাদুপুর থেকে ১০বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামী হেবজু মিয়া (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদের মিয়া ছেলে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম আহমেদ জানান, হেবজু মিয়া ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাহাদুরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। |
« আশুগঞ্জে ২৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক (Previous News)
(Next News) হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ঝটিকা মিছিল »




















